Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদলাইফ স্টাইলস্বাস্থ্য

আধুনিক ডেন্টাল চিকিৎসায় মানবিক স্পর্শ: ডাঃ শৈলী আক্তার তন্বী

স্টক নিউজ বিডি June 29, 2026
স্টক নিউজ বিডি June 29, 2026 0 শেয়ার করুন
92

নিজস্ব প্রতিবেদক: মানবসেবার মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে চিকিৎসা পেশায় নিজেকে নিয়োজিত করেছেন ডাঃ শৈলী আক্তার তন্বী। ছোটবেলা থেকেই মানুষের সেবায় কাজ করার স্বপ্ন লালন করতেন তিনি। মানুষের কষ্ট লাঘব এবং সুস্থ জীবন নিশ্চিত করার প্রত্যয় থেকেই তিনি চিকিৎসা পেশাকে বেছে নেন। বিশেষ করে মুখ ও দাঁতের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করার গভীর আগ্রহ তাঁকে একজন ডেন্টাল চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হতে অনুপ্রাণিত করেছে।

ডাঃ শৈলী আক্তার তন্বী ঢাকায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই পরিবারের সান্নিধ্যে বেড়ে ওঠেন। তিনি বনানী বিদ্যানিকেতন থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিনি পাইওনিয়ার ডেন্টাল কলেজ থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রি অর্জন করেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তিনি মেধা, অধ্যবসায় ও দায়িত্বশীলতার স্বাক্ষর রেখেছেন, যা পরবর্তীকালে তাঁর পেশাগত জীবনের সাফল্যের দৃঢ় ভিত্তি তৈরি করেছে।
বিডিএস ডিগ্রি অর্জনের পর তিনি ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল থেকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে পোস্ট গ্র‍্যাজুয়েট ট্রেনিং (পিজিটি) সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধিত একজন ডেন্টাল সার্জন (রেজি. নং: ১০৮০৮)। আধুনিক দন্তচিকিৎসায় দক্ষতা, পেশাদারিত্ব এবং রোগীদের প্রতি আন্তরিক সেবা মনোভাবের সমন্বয়ে তিনি একজন বিশ্বস্ত ও মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন।


বর্তমান সময়ে দাঁতের রোগ ও মুখগহ্বরের বিভিন্ন সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অনেকেই সচেতনতার অভাবে সময়মতো চিকিৎসা গ্রহণ করেন না। ডাঃ তন্বী মনে করেন, সুস্থ দাঁত শুধু সুন্দর হাসির জন্য নয়, বরং একটি সুস্থ ও আত্মবিশ্বাসী জীবনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি রোগীদের চিকিৎসার পাশাপাশি দাঁতের সঠিক পরিচর্যা ও সচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন।

পেশাজীবনের শুরু থেকেই তিনি দাঁতের চিকিৎসাকে শুধু একটি পেশা হিসেবে নয়, বরং মানবসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে আসছেন। রোগীদের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে তিনি ইতোমধ্যে আস্থা ও সুনাম অর্জন করেছেন। তাঁর চেম্বারে আসা রোগীরা শুধু চিকিৎসাই পান না, বরং পান প্রয়োজনীয় পরামর্শ, মানসিক সাহস এবং আন্তরিক সহযোগিতা। ফলে অনেক রোগীই চিকিৎসা গ্রহণের পর পুনরায় তাঁর শরণাপন্ন হন এবং আত্মীয়-স্বজন ও পরিচিতদেরও তাঁর কাছে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন।

ডাঃ তন্বীর বিশ্বাস, একজন চিকিৎসকের প্রকৃত পরিচয় বিজ্ঞাপনে নয়, বরং রোগীর সন্তুষ্টি ও সুস্থতায়। তাই তিনি প্রচারণার চেয়ে সেবার মান উন্নয়নের ওপর অধিক গুরুত্ব দেন। তাঁর মতে, একজন রোগী যদি সঠিক ও মানসম্পন্ন চিকিৎসা পান, তবে সেই রোগীই একজন চিকিৎসকের সবচেয়ে বড় শুভাকাক্সক্ষী এবং তাঁর কাজের সবচেয়ে বড় স্বীকৃতি।

রোগীদের আধুনিক ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন “ওরাল এন্ড টুথ কেয়ার”। প্রতিষ্ঠানের মূল প্রতিপাদ্যÑ “সাধ্যের মধ্যে উন্নত দাঁতের চিকিৎসা”। আধুনিক প্রযুক্তি ও উন্নত যন্ত্রপাতির সমন্বয়ে এখানে সম্পূর্ণ জীবাণুমুক্ত, নিরাপদ ও মনোরম পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

ওরাল এন্ড টুথ কেয়ারে দাঁত তোলা ও দাঁত বাঁধানো, পোরসিলিন, মেটালিক ও জিরকোনিয়াম ক্যাপ, ফিক্সড ব্রিজের মাধ্যমে হারানো দাঁতের পুনঃস্থাপন, আল্ট্রাসনিক স্কেলিং ও পলিশিং, টুথ হোয়াইটেনিং, দাঁতের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ধরনের ফিলিং এবং ডেন্টাল ইমপ্লান্টসহ আধুনিক ডেন্টাল চিকিৎসার প্রায় সব ধরনের সেবা প্রদান করা হয়। এছাড়াও মহিলা, শিশু ও প্রতিবন্ধী রোগীদের জন্য বিশেষ যতœ ও সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে, যা প্রতিষ্ঠানটির মানবিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক।

একজন চিকিৎসক হিসেবে ডাঃ শৈলী আক্তার তন্বীর সবচেয়ে বড় শক্তি তাঁর সততা, পেশাগত দক্ষতা এবং রোগীদের প্রতি গভীর দায়িত্ববোধ। তিনি বিশ্বাস করেন, চিকিৎসা শুধু রোগ নিরাময়ের বিষয় নয়; এটি মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং দায়িত্ব পালনের এক মহৎ অঙ্গীকার।

সততা, দক্ষতা এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে ডাঃ শৈলী আক্তার তন্বী প্রতিদিন অসংখ্য মানুষের মুখে সুস্থতার হাসি ফিরিয়ে দেওয়ার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাঁর এই মানবিক উদ্যোগ, পেশাগত নিষ্ঠা এবং সেবামূলক মনোভাব নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ডেন্টাল চিকিৎসার পাশাপাশি মানবিক স্পর্শের যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা তাঁকে রোগীদের কাছে একজন আস্থাভাজন চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

চেম্বার: ওরাল এন্ড টুথ কেয়ার: এস.আর. মঞ্জিল, চ-৬৩/৪ (নীচ তলা), উত্তর বাড্ডা, হোসেন মার্কেটের বিপরীতে (কুয়েতি মসজিদের কর্নারে), ঢাকা-১২১২।
রোগী দেখার সময়: প্রতিদিন সকাল ১০টা-১টা এবং বিকাল ৫টা-রাত ১০টা। মোবাইল: ০১৬৭৫-৮০০৭৫০

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

August 11, 2026

একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

August 11, 2026

ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেকের মার্জারে আদালতের সম্মতি

August 11, 2026

চার্টার্ড লাইফ -এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত:৪%...

August 10, 2026

দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে...

August 10, 2026

দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা

August 9, 2026

সর্বশেষ খবর

  • প্যারিসে ‘জুলাই ডায়লগ’

  • প্যারিসে সিনিয়র সাংবাদিক এমদাদ চৌধুরী দীপুকে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা

  • জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

  • একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

  • ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেকের মার্জারে আদালতের সম্মতি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা

  • প্যারিসে ‘জুলাই ডায়লগ’

  • আমাদের মন পার্টির প্রতিষ্ঠাতা মালিকের ভাতিজা শিশু নেতা ঈমাম মাহাদীর জন্ম দিন –

  • চার্টার্ড লাইফ -এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত:৪% লভ্যাংশ অনুমোদন

  • প্রধান উপদেষ্টার কাছে ডাক বিভাগের ই. ডি. কর্মচারীদের ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম...

ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেকের...

চার্টার্ড লাইফ -এর ১৩তম বার্ষিক...