Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদআন্তর্জাতিক

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি

স্টক নিউজ বিডি July 25, 2026
স্টক নিউজ বিডি July 25, 2026 0 শেয়ার করুন
79

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সন্ধ্যায় দিল্লিতে সরকার-সিজেপি যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রশ্নফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই ছিল আন্দোলনকারীদের প্রধান দাবি।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সিজেপির নেতারা জানান, সরকারের পক্ষ থেকে তাদের একাধিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় সদিচ্ছার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌরভ দাস বলেন, সরকারের কাছে উপস্থাপিত দাবিগুলোর মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা (এফআইআর) প্রত্যাহার, ভবিষ্যতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং এনইইটি (নিট) প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সম্মতি মিলেছে।

তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তাই আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

আশুতোষ রাঙ্কা বলেন, টানা ৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের সব দাবি গ্রহণ করেছে। আমাদের দাবিগুলো মৌলিক ছিল, কোনোভাবেই অযৌক্তিক ছিল না।

আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর দিল্লির যন্তর-মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের স্থান ত্যাগের আহ্বান জানায় পুলিশ। গত এক মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলে বিঘ্ন, বাজারে ক্রেতা কমে যাওয়া এবং কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

সৌরভ দাস জানান, সিজেপি আত্মহত্যাকারী ভুক্তভোগীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরিবারগুলোকে সম্মানসূচক সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পাঁচ দফা দাবিপত্রও সরকারের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রায় চার সপ্তাহ পর আবারো সরকারের সঙ্গে বৈঠক হবে বলে জানান তিনি।

গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচির পর দিল্লিসহ বিভিন্ন বিজেপি-শাসিত ও বিজেপি-সমর্থিত রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সিজেপির দাবি, সরকার এসব মামলাও প্রত্যাহারে সম্মত হয়েছে।

সৌরভ দাস বলেন, সরকার আমাদের জানিয়েছে, দিল্লিতে দায়ের হওয়া প্রায় ১৫ থেকে ২০টি এফআইআরের কপি আগামী তিন থেকে চার দিনের মধ্যে আমাদের দেওয়া হবে এবং অল্প সময়ের মধ্যেই এসব মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ব্যবস্থা না নেওয়া এবং এফআইআর প্রত্যাহারের বিষয়ে লিখিত নিশ্চয়তার একটি খসড়া সরকারের কাছে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক লিখিত নিশ্চয়তা দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

২৫ জুলাই ২০২৬
ফেভিকন
স্টক নিউজ বিডি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

November 16, 2026

শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই...

November 14, 2026

উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না...

November 14, 2026

প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৬...

November 12, 2026

প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয়...

November 11, 2026

মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি...

November 11, 2026

সর্বশেষ খবর

  • করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

  • মধুমতি ব্যাংক এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্ট এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

  • শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী

  • উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

  • শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী

  • মধুমতি ব্যাংক এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্ট এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

  • ন্যাশনাল টি কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

  • ন্যাশনাল টি’র ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড...

শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট...

উসকানি না দিলে ইরানে আর...

প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি...