Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদবিশেষ প্রতিবেদন

এক নজরে আলোচিত ২০২২ খবর

স্টক নিউজ বিডি December 31, 2022
স্টক নিউজ বিডি December 31, 2022 0 শেয়ার করুন
এক নজরে আলোচিত ২০২২ খবর
97

করোনার ধাক্কা সামলে অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছিল তখনই খড়গ হয়ে নামে ইউক্রেন যুদ্ধ। অস্থির হয়ে ওঠে খাদ্যপণ্য ও জ্বালানির আন্তর্জাতিক বাজার। এতে দেশের বাজারে বেড়ে যায় মূল্যস্ফীতির চাপ। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের মূল্যবৃদ্ধি ও রির্জাভ সংকট দেখা দেয়।

কয়েক দফায় টাকার অবমূল্যায়ন করা হয়। খেলাপি ঋণে ভোগে আর্থিক খাত।

ফেডারেল রিজার্ভ দফায় দফায় সুদহার বাড়ানোয় বিশ্বজুড়ে ডলারের দামে উল্লম্ফন ঘটে। এর সঙ্গে ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশেও বাড়তে থাকে ডলারের দাম। ডলারের বাজার স্থিতিশীল করতে টাকার অবমূল্যায়ন করে বাংলাদেশ ব্যাংক

নতুন গভর্নর

ডলার সংকট, রিজার্ভ কমে যাওয়াসহ নানা সংকটে ব্যাংক খাতে যখন অস্থিরতা, তখনই কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ করে সরকার। নতুন গভর্নর হন আবদুর রউফ তালুকদার। তিনি দেশের ১২তম গভর্নর হিসেবে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে যোগ দেন

বাণিজ্য ঘাটতি

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এক হাজার ৯৩৫ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়। বিপরীতে রপ্তানি করা হয়েছে এক হাজার ১৮০ কোটি ডলারের পণ্য। এতে ৭৫৫ কোটি (৭.৫৫ বিলিয়ন) ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ

প্রবাস আয়

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। এর পরের মাস সেপ্টেম্বর থেকে টানা তিন মাস দেড় বিলিয়ন ডলারের ঘরে নেমে আসে রেমিট্যান্স। সর্বশেষ নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার

মূল্যস্ফীতি

এপ্রিলেই দেশে মূল্যস্ফীতির অঙ্ক ৬ শতাংশ ছাড়িয়ে যায়। ক্রমাগতভাবে বেড়ে আগস্ট মাসে গিয়ে পৌঁছায় ৯.৫২ শতাংশে, যা ছিল গত ১১ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ মূল্যস্ফীতি। তবে অক্টোবর ও নভেম্বর মাসে এই মূল্যস্ফীতি কিছুটা কমেছে

রিজার্ভ ঘাটতি

বছরজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে রিজার্ভ সংকট। গত বছরের আগস্টে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ ৩৪ বিলিয়ন ডলার

নতুন উচ্চতায় সোনার দাম

আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায় এ বছর দেশের বাজারেও দফায় দফায় বেড়েছে সোনার দাম। সব থেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ৮৮ হাজার ৪১৩ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দাম

খেলাপি ঋণ

ব্যাংক খাতে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩৩ হাজার কোটি টাকা। সেপ্টেম্বর প্রান্তিক শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকায়। সেপ্টেম্বর মাস শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৬ হাজার কোটি টাকার কিছু বেশি

সবুজ কারখানা

২০২২ সালে বাংলাদেশের ৩০টি নতুন সবুজ কারখানা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে দেশে সবুজ কারখানা বেড়ে হয়েছে ১৮৩টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৬০টি, গোল্ড ১০৯টি, সিলভার ১০টি ও সার্টিফায়েড চারটি।

ভোজ্য তেল

এক বছরে কয়েক দফায় বেড়েছে ভোজ্য তেলের দাম, বছরের মাঝামাঝি ভোজ্য তেলের সংকট তৈরি হয়েছিল। এক বছরে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ২৬.৬৬ শতাংশ

আইএমএফের ঋণ

আলোচনায় ছিল আইএমএফের ঋণ। রিজার্ভ সংকট কাটাতে গত ২৪ জুলাই আইএমএফের এমডির কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে চিঠি দিয়েছে অর্থ বিভাগ। তিন বছরের জন্য ৪৫০ কোটি ডলার ঋণ চায় সরকার। লেনদেনের ভারসাম্য রক্ষা এবং বাজেট সহায়তা বাবদ এই ঋণপ্রাপ্তির বিষয়ে সমঝোতা হয়েছে

শক্তিশালী ডলার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দফায় দফায় সুদের হার বাড়ানোর ফলে শক্তিশালী হয় মার্কিন ডলার। বৈশ্বিক অন্যান্য মুদ্রার বিপরীতে এ বছর ডলারের দাম বাড়ে প্রায় ১৪ শতাংশ

জ্বালানির উচ্চমূল্য

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই বিশ্বজুড়ে খাদ্যপণ্য ও জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যায়। জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১৩৫ ডলারে উঠে যায়। বছর শেষে কিছুটা স্থিতিশীলতায় ফিরেছে

২০তম অর্থনীতি হবে দেশ

২০৩৭ সালে বিশ্বের ২০তম অর্থনৈতিক দেশে পরিণত হবে বাংলাদেশ। ২০২২ সালে অবস্থান ছিল ৩৪তম। ফলে বৈশ্বিক র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এক পূর্বাভাসে এ তথ্য দিয়েছে ব্রিটিশ অর্থনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান সিবর

৩১ ডিসেম্বর ২০২২
ফেভিকন
স্টক নিউজ বিডি

এক নজরে আলোচিত ২০২২ খবর

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

আজকের খবরএক নজরে আলোচিত ২০২২ খবরবিশেষ প্রতিবেদন
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

October 22, 2026

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

October 22, 2026

নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে...

October 21, 2026

সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত...

October 19, 2026

নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও...

October 19, 2026

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

October 19, 2026

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে...

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে...

নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের...

সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে...