এনআরবি ব্যাংক পিএলসি-এর বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১০) জনাব ইস্তেকমাল হোসেন উপস্থিত ছিলেন। গত শনিবার ১০ অক্টোবর ২০২৬ রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়াম বাংলাদেশ লিমিটেডে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসপিসিডি) মোহাম্মদ আবদুর রব এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১০) মো: মাহফুজুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তারেক রিয়াজ খান সভাপতিত্ব করেন।
এবারের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন- ২০২৬-এর প্রতিপাদ্য ছিলো “ ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকারদের ডিএনএ’র অংশ”।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিএসডি-১০) জনাব ইস্তেকমাল হোসেন দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, ‘ব্যাংকারদের ডিএনএ-র অংশ হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা’—সময়ের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মেলনের মূল প্রতিপাদ্য হিসেবে বেছে নেওয়ায় তিনি এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসপিসিডি) জনাব মোহাম্মদ আবদুর রব ঝুঁকি-ভিত্তিক তদারকি, নিয়ন্ত্রণমূলক বিধি-বিধান পরিপালন এবং ঝুঁকি শনাক্তকরণ ও তা প্রশমনের কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন; পাশাপাশি তিনি দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকি-সচেতনতা ও জবাবদিহিতা অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (বিএসডি-১০) জনাব মো. মাহফুজুর রহমান এমন প্রধান ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন, এবং এনআরবি ব্যাংককে এই বিশেষ দিকগুলোকে মনোগোদ দেয়ার পরামর্শ প্রদান করেন।
সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তারেক রিয়াজ খান বলেন ” ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনাকে টোন অফ দা টপ’ হিসেবে উল্লেখ করেন এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশপাশি আমাদের লক্ষ্য ব্যাংকে একটি ঝুঁকি ব্যবস্থাপনা কেন্দ্রীক মনোভাব এবং পরিবেশ তৈরি করা, যেখানে প্রত্যেক কর্মকর্তা যথাযথ ঝুঁকি সনাক্ত করবে এবং তা দ্রুততম সময়ে প্রশমিত করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঝুঁকি তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখবে”।
এই উদ্যোগের মাধ্যমে এনআরবি ব্যাংক পিএলসি করপোরেট সুশাসন জোরদার করা, ঝুঁকি ব্যবস্থাপনার সক্রিয় সংস্কৃতি গড়ে তোলা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী টেকসই ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


