121
স্টক নিউজ বিডি ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৪৩ পয়সা আয় হয়েছিল।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাবছরের প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩ পয়সা।
চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৭৪ পয়সা। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিকেও কোম্পানিরটির ইপিএস ৭৪ পয়সা দাঁড়ায়।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
