Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদবিশেষ প্রতিবেদনলাইফ স্টাইলস্বাস্থ্য

ওজনকে নিয়ন্ত্রণ করে দীর্ঘ দূরত্বের ৫০ এর অধিক দৌঁড়: বাগাতিপাড়ার ডাঃ সৈকতের অনন্য গল্প

স্টক নিউজ বিডি November 25, 2025
স্টক নিউজ বিডি November 25, 2025 0 শেয়ার করুন
140

মুনজুরুল কবির বাবুল, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
জীবনের প্রতিটি সফল মানুষই নিজের গল্প নিজেই লেখেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক সেই মানুষদের একজন, যিনি চিকিৎসা সেবার পাশাপাশি সামলে নিচ্ছেন দৌড়ের অদম্য নেশা। আর সেই নেশার কারণেই তিনি আজ একজন সফল দীর্ঘ দূরত্বের রানার ও আল্ট্রা ম্যারাথন দৌড়বিদ। দৌড়ের পাশাপাশি তিনি একজন ট্রেকার, মাউন্টেনার! সে গল্প না হয় আরেকদিন।

সম্প্রতি সুনামগঞ্জে ‘দ্য অ্যাথলেট এক্স’ আয়োজিত আল্ট্রা ম্যারাথন প্রতিযোগিতায় ৫০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নিয়ে সারা দেশের প্রায় ১৪১ প্রতিযোগীর মধ্যে সফলভাবে ফিনিশ করে অর্জন করেছেন সম্মানজনক ফিনিশার মেডেল। দৌড় শেষে হাসিমুখে মেডেল গ্রহণের মুহূর্তটি যেন তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মানসিক দৃঢ়তার এক উজ্জ্বল চিত্র।

আরও সম্প্রতি খাগড়াছড়ি এর পাহাড়ি এলাকায় ‘Albatross Ultrail ও Run Bangladesh’ আয়োজিত বাংলাদেশের প্রথম ট্রেইল ম্যারাথন প্রতিযোগিতায় ৩৩ কিলোমিটার ক্যাটাগরিতে সারা দেশের প্রায় ১৫০ প্রতিযোগীর মধ্যে তিনি কৃতিত্বের সাথে ৩য় স্থান অর্জন করেন। পাহাড়ি এই ট্রেইল রান UTMB ও ITRA (ট্রেইল রানের বিশ্ববিখ্যাত অর্গানাইজেশন) সমর্থিত আল্ট্রা রান।

ছবিতে দেখা যায়—দীর্ঘ পথ দৌড়ে এসে ক্লান্ত হলেও তাঁর মুখে এক তৃপ্তির হাসি। আয়োজকের হাতে যখন মেডেলটি গলায় পরানো হয়, তখন যেন প্রমাণ হয়ে যায় যে মানুষ নিজেকে বিশ্বাস করে, তাকে থামানো যায় না।

২০১৪ সালে ৩৩তম বিসিএসের মাধ্যমে সরকারি চিকিৎসক হিসেবে যোগদান করেন ডাক্তার সৈকত। বর্তমানে তিনি বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি পদে দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যেও তিনি প্রতিদিন ইনডোর ও আউটডোরে সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে রোগী দেখেন।

চিকিৎসা সেবার পাশাপাশি নিজের যোগ্যতা বাড়াতে তিনি মেডিসিনে এফসিপিএস ডিগ্রি অর্জন করার জন্য ফাইনাল পার্ট পরীক্ষা দিচ্ছেন, যা তাঁর নিয়মিত পরিশ্রম ও পেশার প্রতি ভালোবাসার প্রমাণ।

ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে তাঁর সখ্য। কিন্তু ২০১৬ সালে বেশি BMI এর কারণে হাটুর ব্যথা দেখা দিলে তিনি ওজন নিয়ন্ত্রণের বিষয়ে চিন্তা শুরু করেন। পরবর্তীতে তারই বন্ধুকে দেখে উৎসাহিত হয়ে ২০১৮ সাল থেকে তিনি নিজের জন্য নতুন পথ বেছে নিলেন নিয়মিত দৌড়। ধীরে ধীরে দৌড় তাঁর BMI কমিয়ে শরীরকে শুধু সুস্থ করল না, বরং গড়ে তুলল এক নতুন মানুষ হিসেবে। ২০১৮ থেকে দৌড়ের পথ ৫০ এর অধিক ‘দীর্ঘ দূরত্বের দৌঁড়’ এর নায়ক।

প্রথম দিকে স্বল্প দূরত্বের দৌঁড় শুরু করেন। ২০২১ সাল থেকে তিনি নিয়মিত দীর্ঘ দূরত্বের দৌঁড় যেমন: আল্ট্রা ম্যারাথন, ৩৩ কিমি রান, ২৫ কিলো রান, হাফ ম্যারাথন, ১০ কিমি রান সহ নানা ধরনের দৌঁড় প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করেন।

এ পর্যন্ত ৫০ এর অধিক দীর্ঘ দূরত্বের দৌঁড়, যার মধ্যে চারটি সফল আল্ট্রা ম্যারাথন সম্পন্ন করেছেন। ২০২৩ সাল থেকে প্রতি বছর তিনি নিয়মিত এই ধরনের আল্ট্রা ম্যারাথনে অংশগ্রহণ করছেন এবং সবক’টি ইভেন্টেই সফলভাবে ফিনিশ করেছেন তিনি।

চিকিৎসকের ব্যস্ত কর্মঘণ্টা, পরিবারের দায়িত্ব সবকিছুর মাঝেও তিনি সময় বের করেন অনুশীলনের জন্য। ভোরের আলো ফোটার আগে তাঁর দিন শুরু হয় দৌড় দিয়ে।

দৌড় তাঁকে শুধু ফিট করেনি মন ও মানসিকতাকে করেছে শক্ত। ডা. সৈকত বলেন, “দৌড় আমার জীবন বদলে দিয়েছে। শারীরিক ব্যথা আমাকে থামাতে পারেনি, বরং দৌড় আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে।’’ তাঁর এই দৌড় যেন একই সঙ্গে সুস্থতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের এক অনন্য বার্তা।

যেখানে অনেকেই ব্যথা বা সমস্যাকে অজুহাত বানিয়ে জীবন থেকে পিছিয়ে যান, সেখানে ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক নিজের জীবনে নতুন অধ্যায় লিখেছেন
নিজেকে বদলে ফেলার, সুস্থ থাকার ও অন্যদের অনুপ্রাণিত করার অধ্যায়।

বাগাতিপাড়া উপজেলার এই চিকিৎসক একজন দৌড়বিদের চেয়ে বেশি তিনি এক অনুপ্রেরণা, যিনি দেখিয়ে দিয়েছেন
“জীবন যত কঠিনই হোক, দৌড় থামিয়ে দিলে চলবে না।”

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

August 20, 2026

বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্য

August 18, 2026

জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

August 11, 2026

একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

August 11, 2026

ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেকের মার্জারে আদালতের সম্মতি

August 11, 2026

চার্টার্ড লাইফ -এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত:৪%...

August 10, 2026

সর্বশেষ খবর

  • প্রিয় রাসুল (সা:) -লায়ন মোঃ গনি মিয়া বাবুল

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মানবাধিকার পরিষদের অভিনন্দন

  • বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

  • ‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক’

  • চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

  • ঋণের ভারে প্রবৃদ্ধি, কমছে শেয়ারহোল্ডারদের সম্পদ: ক্রাউন সিমেন্টে বাড়ছে প্রশ্ন

  • ফ্রান্সে মানবিক সহায়তা ও সামাজিক সংযোগে ‘সাদা হাতি’ অ্যাসোসিয়েশনের নানা উদ্যোগ

  • সাভারে অপরিকল্পিত শিল্পায়ন ও ফিটনেসবিহীন যানবাহনের ধোঁয়ায় বাড়ছে তাপমাত্রা, চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

  • চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন...

বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪...

জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম...