Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদগণমাধ্যমজাতীয়বিশেষ প্রতিবেদনসংস্কৃতি

ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের সেবাই রাজনীতির মূল লক্ষ্য: দুলু

স্টক নিউজ বিডি April 4, 2026
স্টক নিউজ বিডি April 4, 2026 0 শেয়ার করুন
57

স্টক নিউজ বিডি রিপোর্ট: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়; একজন রাজনীতিবিদের প্রধান দায়িত্ব হলো মানুষের সেবা করা।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই ক্ষমতায় থাকাকালীন মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় বিষয়।”

রাজনীতিতে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, তিনি কখনো দ্বিমুখী আচরণে বিশ্বাস করেন না। “আমি যা পারব করব, আর যা পারব না—সরাসরি বলে দেব। মানুষের সঙ্গে অভিনয়ের রাজনীতি আমি করি না,” যোগ করেন তিনি।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে দুলু বলেন, একটি ছোট সুপারিশও একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তিনি এক কিডনি রোগীর উদাহরণ দিয়ে জানান, তার সুপারিশে চিকিৎসার সুযোগ পেয়ে ওই ব্যক্তি নতুন জীবন পান। “মানুষের দোয়াই আমাকে টিকিয়ে রেখেছে,” বলেন তিনি।

নাটোর জেলার উন্নয়ন প্রসঙ্গে দুলু জানান, সেখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যেখানে থাকুন না কেন, নাটোরের মানুষের জন্য ২৪ ঘণ্টা দরজা খোলা রাখতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গণতন্ত্রের প্রসঙ্গ টেনে দুলু বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্র রক্ষায় সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে ফারজানা শারমিন পুতুল, আনোয়ারুল ইসলাম আনু, আব্দুল আজিজসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এছাড়া একুশে পদকপ্রাপ্ত শিক্ষক ড. আব্দুস সাত্তারসহ আরও গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।

নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং উপস্থিতি ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাজেসাসের সহ সভাপতি নাজমুস সাকিব (স্টার নিউজ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহি মাহফুজ (যমুনা টিভি), প্রচার সম্পাদক কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (মাই টিভি), কার্যনিবার্হী পরিষদের সদস্য রেজাউল করিম শামীম (স্টার নিউজ টিভি) ও রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি), মোঃ শামীম রেজা সম্পাদক ও প্রকাশক (স্টক নিউজ বিডি) উপস্থিত ছিলেন।

আজকের খবর
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক...

October 1, 2026

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

October 1, 2026

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে...

October 1, 2026

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭%...

September 30, 2026

গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

September 29, 2026

৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো...

September 29, 2026

সর্বশেষ খবর

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ গঠনে অনাপত্তি

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ডা. এনামের অঢেল অবৈধ সম্পদ অর্জন দেখার কেউ নাই।

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা...

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ...

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক...

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে...