Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদজাতীয়

‘জমির ভাগ চাইতে’ গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি, অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

স্টক নিউজ বিডি September 7, 2026
স্টক নিউজ বিডি September 7, 2026 0 শেয়ার করুন
156

মোতালেব আলী পান্না, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় পৈতৃক সম্পত্তির অংশ চাইতে গিয়ে চার বোন ও দুই ভাবি আহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মৃত মজির উদ্দিনের মেয়ে অযুফা বেগম (৭০), আনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), ফিরোজা বেগম (৪৫), মৃত শাকের আলীর স্ত্রী নাসিমা বেগম (৫০) এবং সাইদুর আলীর স্ত্রী গোলাপি বেগম (৪০)। আহতদের মধ্যে কয়েকজনের চিকিৎসা প্রয়োজন হলেও হামলার পর হুমকির কারণে তারা আতঙ্কে রয়েছেন বলে দাবি করেছেন।

স্থানীয় সূত্র ও আহতদের ভাষ্য অনুযায়ী, টুনিপাড়া মহল্লার মৃত তছির উদ্দিন ও মৃত মজির উদ্দিনের ওয়ারিশদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সম্পত্তির অংশ বুঝে নেওয়ার জন্য এক পক্ষের কয়েকজন নারী জমিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তছির উদ্দিনের ছেলে আনিছ ও মাওলা কয়েকজন নারীকে মারধর করেন বলে অভিযোগ করেন আহতরা।

আহত অযুফা বেগম অভিযোগ করে বলেন, “আমরা গরিব ও অসহায়। আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। আমাদের বাবার প্রায় তিন বিঘা জমি পাব তাদের কাছ থেকে। এ নিয়ে কয়েকবার সালিশ হয়েছে এবং সালিশে আমাদের জমি দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। কিন্তু পরে আর জমি বুঝিয়ে দেওয়া হয়নি। আজ জমি চাইতে গেলে আমাকে, আমার বোনদের ও দুই ভাবিকে মারধর করা হয়।”
অপর আহত ফিরোজা বেগম অভিযোগ করেন, “মারধরের পাশাপাশি আমাদের হুমকি দেওয়া হয়েছে। প্রতি পক্ষের একজন আওয়ামী লীগ নেতা মইমুর সুলতান অন্য ভাইদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের হাত-পা ভেঙে দিতে এবং যেন থানা বা হাসপাতালে যেতে না পারি। ঘটনার পর থেকে আমরা আতঙ্কে আছি।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইমুর সুলতান। তিনি বলেন, “প্রাথমিকভাবে তারা নয় শতক জমি পাবে বলে আমি জানি। আমরা সব ভাই মিলে জমি বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি দেশের বাইরে ছিলাম, গতকাল দেশে ফিরেছি। কিন্তু তারা আজই জমিতে খুঁটি পুঁততে যায়। আমার ভাই তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে, মারধর করেনি। আর হুমকি দেওয়ার অভিযোগও সত্য নয়।”

অভিযুক্ত আনিছ সকল অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহতরা। একই সঙ্গে সালিশের মাধ্যমে নির্ধারিত সম্পত্তির অংশ বুঝিয়ে দিয়ে বিরোধের স্থায়ী সমাধানেরও দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনার বিষয়ে বাগাতিপাড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান , এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

রাস্তার দাবিতে হয়রানির অভিযোগ, মিরপুরে ভবনমালিক-এলাকাবাসীর মানববন্ধন

September 10, 2026

বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে...

September 8, 2026

বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

September 8, 2026

বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে ডিএসই-ডিবিএ

September 7, 2026

“এক্সচেঞ্জ-ট্রেডেড প্ল্যাটফর্মে আর্থিক ডেরিভেটিভস প্রবর্তন বিষয়ে অংশীজনদের সঙ্গে...

September 7, 2026

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

September 6, 2026

সর্বশেষ খবর

  • রাস্তার দাবিতে হয়রানির অভিযোগ, মিরপুরে ভবনমালিক-এলাকাবাসীর মানববন্ধন

  • বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে হবে: ডিএসই চেয়ারম্যান

  • বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

  • বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে ডিএসই-ডিবিএ

  • ‘জমির ভাগ চাইতে’ গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি, অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ‘জমির ভাগ চাইতে’ গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি, অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

  • বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে ডিএসই-ডিবিএ

  • ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে হবে: ডিএসই চেয়ারম্যান

  • সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

রাস্তার দাবিতে হয়রানির অভিযোগ, মিরপুরে...

বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও...

বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর...

বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি...