স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি আজ ২ হাজার ৬৩৮ বারে ২৭ লাখ ২ হাজার ২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৮৬ লাখ টাকা।
দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টি। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ৬৩৫ বারে ৬৬ হাজার ৭৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১৭ লাখ টাকা।
দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। ইউনিটির আজ শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ০৫ শতাংশ। ফান্ডটি ১২৮ বারে ৩ লাখ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।
তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৫ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৫.৮৬ শতাংশ, লিবরা ইনফিউশনের ৫.৫৮ শতাংশ, সোনালী আঁশের ৫.৩৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.৩৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ ও অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৯০ শতাংশ বেড়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
