স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে ফরচুন সুজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা ৯.৪৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮ হাজার ১৭৪ বারে ৮৪ লাখ ৪৬ হাজার ৯৯৩টি শেয়ার লেনদেন করে।
দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এএমসিএল প্রাণ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২ টাকা ২০ পয়সা বা ৮.৭১ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭৭ টাকা দরে লেনদেন হয়
দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২ টাকা ২০ পয়সা বা ৮.০৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৯৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দর বাড়ার তালিকায় অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্মা এইডস, অ্যাপেক্স ফুডস, লিবরা ইনফিউশন, প্রাইম ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ডারি, বাটা সু ও লিন্ডেবিডি লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
