স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের। আজ কোম্পিনিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৫২ বারে ১৭ লাখ ২৮ হাজার ৪৯০টি শেয়ার লেনদেন করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়।
দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯.১৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, স্যালভো কেমিক্যাল, জেমিনি সী ফুড, বেক্সিমকো ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


