Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদআন্তর্জাতিক

ন্যাটোতে ফিনল্যান্ড-সুইডেনের যোগ দেওয়ার আলোচনা আটকে দিল তুরস্ক

স্টক নিউজ বিডি May 19, 2022
স্টক নিউজ বিডি May 19, 2022 0 শেয়ার করুন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
126

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির আলোচনা শুরুর আগেই বন্ধ করে দিয়েছে তুরস্ক।

তুরস্ক বলেছে, যতক্ষণ পর্যন্ত তুরস্কের নিরাপত্তার প্রতি সম্মান দেখানো না হবে, ততক্ষণ পর্যন্ত ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো জোটের সদস্য হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স এবং সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, সুইডেনের আশা করা উচিত নয় যে ‘সন্ত্রাসীদের’ ফিরিয়ে না দিলে তাদের ন্যাটো জোটে যোগদানের বিষয়টি তুরস্ক সমর্থন করবে। একই সঙ্গে সুইডিশ ও ফিনিশ প্রতিনিধিদের জোটে তাদের সদস্যপদ সমর্থন করার জন্য তুরস্ককে রাজি করাতে আঙ্কারায় আসাও উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

রয়টার্স বলছে, ফিনল্যান্ড ও সুইডেন বুধবার আনুষ্ঠানিকভাবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণেই নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এই দেশ দুটি জোটে অন্তর্ভুক্তির আবেদন করে। অবশ্য তুরস্কের আপত্তি সত্ত্বেও যোগদান প্রক্রিয়া সম্পন্ন হতে মাত্র কয়েক সপ্তাহ লাগবে বলে আশা করা হচ্ছে।

তুরস্ক বলছে, জঙ্গিগোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও ফেতুল্লাহ গুলেনের অনুসারীসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট লোকদের আশ্রয় দিচ্ছে সুইডেন এবং ফিনল্যান্ড। ফেতুল্লাহ গুলেনকে ২০১৬ সালে তুরস্কে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য দায়ী করে থাকে আঙ্কারা।

বুধবার তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ‘সন্ত্রাসী সংগঠনের আক্রমণ থেকে আমাদের সীমান্ত রক্ষা করার বিষয়টি আমাদের কাছে খুবই স্পর্শকাতর।’

তিনি বলেন, সামরিক জোট ন্যাটোর মিত্ররা সিরিয়ার কুর্দি ওয়াইপিজিসহ কুর্দি জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ককে কখনই সমর্থন করেনি। ওয়াইপিজিকে পিকেকে-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে থাকে আঙ্কারা।

উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত সামরিক জোট ন্যাটোতে তুরস্ক যোগ দেয় ১৯৫২ সালে। নিয়ম অনুযায়ী, মার্কিন নেতৃত্বাধীন এই জোটে নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রতিটি দেশের সম্মতির প্রয়োজন হয়। সে ক্ষেত্রে এই জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করার ক্ষেত্রে ভেটো ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে তুরস্ক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

আজকের খবরআন্তর্জাতিকতুরস্কন্যাটো
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...