Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদ

পতনের বাজারে মূলধন বাড়লো সাড়ে ৪০০ কোটি টাকা

স্টক নিউজ বিডি November 4, 2023
স্টক নিউজ বিডি November 4, 2023 0 শেয়ার করুন
153

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজনৈতিক অস্থিরতার মধ্যে পতনের মধ্যদিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। সপ্তাজজুড়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। এরপরও বেড়েছে বাজার মূলধন।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা বেড়েছে। অপরদিকে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ৭ পয়েন্টের ওপরে। আর দৈনিক গড় লেনদেন কমেছে ৪ শতাংশের বেশি।

গত সপ্তাহজুড়েই হরতাল ও অবরোধের মধ্যদিয়ে পার করেছে দেশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে এক কার্যদিবস হরতাল এবং তিন কার্যদিবস অবরোধ কার্মসূচি ছিল বিএনপি ও জামায়াতে ইসলামীর। বিএনপি ও জামায়াতের ডাকা এ হরতাল ও অবরোধের মধ্যে শেয়ারবাজার ছিল পতনের মধ্যেই।

এর আগে ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপি’র সমাবেশ ঘিরে আগে থেকেই রাজনীতিতে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। আর ২৮ অক্টোবর বিএনপি কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে একজন পুলিশ সদস্যসহ অন্তত্য দু’জন মারা যাওয়ার তথ্য পাওয়া যায়।

এই সংঘর্ষের পর দেশজুড়ে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার হরতালের ডাক দেয় বিএনপি। পরবর্তীতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীও হরতাল ডাকে। হরতাল পালন শেষে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। পরবর্তীতে জামায়াত ইসলামীও অবরোধ কর্মসূচি ঘোষণা করে। বিএনপি ও জামায়াতের এ অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭০টির শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির। আর ২২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম অপরিবর্তি থাকা এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) আটকে রয়েছে। ক্রেতা না থাকায় এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীরা।

বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৫২৮ কোটি টাকা। যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৮৪ হাজার ৬৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪৬০ কোটি টাকা বা দশমিক শূন্য ৬ শতাংশ।

এদিকে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৭ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১৩ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ। অর্থাৎ দুই সপ্তাহের পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ২১ দশমিক ১১ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ১ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ। আগের সপ্তাহে ‍সূচকটি কমে ৪ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ।

আর ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ৩ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ।

সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৫৮ কোটি ৮২ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৯ কোটি ৭৮ লাখ টাকা বা ৪ দশমিক ৩১ শতাংশ।

আর সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ১ হাজার ৮৩৫ কোটি ৩০ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন বেড়েছে ৩৫৯ কোটি ৯৩ লাখ টাকা বা ১৯ দশমিক ৬১ শতাংশ। মোট লেনদেন বাড়ার কারণ গত সপ্তাহের আগের সপ্তাহে পূজা উপলক্ষে শেয়ারবাজারে এক কার্যদিবস কম লেনদেন হয়।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৭ কোটি ২৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ৫ দশমিক ৮০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৬ লাখ টাকা। ৯৫ কোটি ৫৭ লাখ টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- জেমিনি সি ফুড, ওরিয়ন ইনফিউশন, সমরিতা হাসপাতাল, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ মনোস্পুল পেপার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ এবং বিচ হ্যাচারি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

০৪ নভেম্বর ২০২৩
ফেভিকন
স্টক নিউজ বিডি

পতনের বাজারে মূলধন বাড়লো সাড়ে ৪০০ কোটি টাকা

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

stock news bdঅর্থনীতিআজকের খবরঢাকা-স্টক-এক্সচেঞ্জশেয়ারবাজার
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত...

October 19, 2026

নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও...

October 19, 2026

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

October 19, 2026

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

October 19, 2026

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

October 19, 2026

সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

October 19, 2026

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে...

নিম গাছের যত উপকারিতা: ঔষধি...

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা...