Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদখেলাধুলা

পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

স্টক নিউজ বিডি October 13, 2022
স্টক নিউজ বিডি October 13, 2022 0 শেয়ার করুন
44

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষটা অন্তত ভালোয় রাঙাতে চেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্যে ব্যর্থ সাকিব আল হাসানের দল। ব্যাটিংয়ে সাকিব ও লিটন দাসরা দৃঢ়তা দেখালেও বোলিংয়ে জ্বলে উঠতে পারেননি তাসকিন-শরিফুলরা। সেই সঙ্গে ক্যাচ মিস ও বাজে ফিল্ডিং তো ছিলই। ফলাফল পাকিস্তানের কাছে বড় পরাজয়। আর এর মধ্যমে সিরিজে টানা চার ম্যাচে হারায় পরাজয়ের বৃত্ত ভাঙেনি সাকিব-সোহানদের।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজের নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই সিরিজে মোট পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে লাল-সবুজের দল। টানা হারের হতাশা নিয়ে এবার বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল।

এর আগে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে স্কোরবোর্ডে ১৭৩ রান তুলেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেছেন লিটন দাস। ৪২ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬ বাউন্ডারি আর দুটি ছক্কায়। অপরদিকে সমান সংখ্যক বল খেলে সাতটি ৪ ও তিনটি ৬ এর সাহায্যে ৬৮ রান সংগ্রহ করেন টাইগার দলপতি।

জবাব দিতে নেমে এক বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। রান তাড়ায় নেমে শুরু থেকেই বেশ সাবলীল ছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান মিলে তোলেন ১০১ রান। জমে ওঠা এই জুটি শেষ পর্যন্ত ভাঙেন মাহমুদুল হাসান। এক ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান হাসান।

প্রথমে আউট করেন ৫৫ রান করা বাবরকে। এরপর বিদায় করেন হায়দার আলিকে। কিন্তু লড়াইয়ে ফিরেও শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের করে নিতে পারল না বাংলাদেশ। হতাশার হার নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন রিজওয়ান। ৫৬ বলে তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি দিয়ে। এ ছাড়া ২০ বলে ৪৫ রানের দারুণ ইনিংস উপহার দেন মোহাম্মদ নেওয়াজ।

এদিন পাকিস্তানের বিপক্ষে ফের ওপেনিং জুটিতে পরিবর্তন আনে বাংলাদেশ। আজ নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেন করানো হয় সৌম্য সরকারকে। কিন্তু সাফল্য আসেনি তাতে। তিন ওভারও টিকেনি বাংলাদেশের ওপেনিং জুটি।

ইনিংসের তৃতীয় ওভারে সৌম্যকে বিদায় করে এই জুটি ভাঙেন নাসিম শাহ। তৃতীয় ওভারের প্রথম বলে নাসিম শাহর লেগ স্টাম্পের ওপর লেংথ বল মিড-অন ফিল্ডারের মাথার ওপর দিয়ে খেলার চেষ্টা করেন সৌম্য। কিন্তু ঠিকঠাক খেলতে পারেননি। মিড-অনে সহজ ক্যাচ নিয়ে তাঁকে সাজঘরে পাঠান শাদাব খান। ৪ রানে ফেরেন সৌম্য, দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

উইকেটে থাকা আরেক ওপেনার শান্তও খুব একটা সুবিধা করতে পারেননি। ৯ বলে রানের খাতা খোলা শান্ত বিদায় নেন ১৫ বলে ১২ করে। দ্রুত দুই উইকেট হারিয়ে অনেকটা চাপে পড়ে যায় বাংলাদেশ।

সেখান থেকে দলকে উদ্ধার করেন সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনে মিলে গড়ে তোলেন ৫৫ বলে ৮৮ রানের চমৎকার জুটি। এই জুটিতেই মূলত লড়াইয়ের ভিত গড়ে নেয় বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার হাফসেঞ্চুরির দেখা পেয়ে যান লিটন। শাদাব খানের বল পয়েন্টে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ৩১ বলে পঞ্চাশ স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত খলেন ৬৯ রানের ইনিংস। যেটা তাঁর টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস। এই ফরম্যাটে আগের সেরা ছিল ৬১ রান।

১৫তম ওভারে লিটনের প্রতিরোধ ভাঙে পাকিস্তান। এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে শক্ত পুঁজি দিতে লড়াই করেন সাকিব। গত ম্যাচে হাফসেঞ্চুরি করা সাকিব আজও খেললেন বড় ইনিংস। মাত্র ৩৪ বলে আজ তুলে নিলেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল সাত বাউন্ডারি আর তিন ছক্কা দিয়ে। সাকিব ফেরার পর শেষ দিকে আফিফ হোসেন করেন ১১রান। তাঁর সঙ্গে নুরুল হাসান সোহান করেন ২ রান।

এদিকে, সিরিজে এ পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। অপরদিকে চার ম্যাচ খেলে তিনটি ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। আর বাংলাদেশ চার ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় পায়নি। তাই টাইগারদের পয়েন্ট শূন্য।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন...

September 27, 2026

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

  • হা-ওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ২৭ অক্টোবর

  • কঠিন চাপে আফগান বাহিনী

  • লাফার্জহোলসিমের বোর্ড সভা ১৪ জুলাই

  • শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার — হত্যা না আত্মহত্যা?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে...

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...