186
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি অটোকার্স লিমিটেড ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ড সভায় আলোচ্য প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হয়।
বিডি অটোকার্স লিমিটেডের অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩১ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৭৯ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ১ টাকা ৪২ পয়সা । আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল টাকা ১২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬ টাকা ৮০ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ৭ টাকা ২৩ পয়সা।
১৯ আগস্ট ২০২১


