স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পোর্তোর আইকনিক স্টেডিয়াম এস্তাদিও দো দ্রাগাও। এখানেই প্লে-অফ ফাইনালে ‘জায়ান্ট কিলার’ খ্যাত উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হচ্ছে ২০১৬ ইউরো জয়ী পর্তুগাল। এ ম্যাচে জয়ী দল পাবে কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট। একই সমীকরণের সামনে দাঁড়িয়ে ঘরের মাঠে পোল্যান্ড লড়বে সুইডেনের বিপক্ষে।
১৯৯৮ থেকে প্রতিটি বিশ্বকাপ আসরে অংশ নিয়েছে পর্তুগাল। অথচ ওই বছরই প্রথমবার বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেয় উত্তর মেসিডোনিয়া। কিন্তু পর্তুগালের রক্ষণভাগের খেলোয়াড় জোয়াও মৌতিনহো বলেন, ‘এই মুহূর্তে ফুটবলটা ভিন্নরকম। যে কেউ যে কাউকেই হারাতে পারে। নাম, যশ, খ্যাতি ও পরিসংখ্যান কোনো ব্যাপারই নয়। আমরা যে ওদের চাইতে ভালো সেটি মাঠেই প্রমাণ দিতে হবে আমাদের।’
মৌতিনহো ভুল বলেননি। ফিফা র্যাঙ্কিং ও ফুটবল ঐতিহ্যে আকাশ-পাতাল তফাৎ ছিল ইতালি ও নর্থ মেসিডোনিয়ার মধ্যে। কিন্তু র্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা ২০ লাখ মানুষের দেশ চমকে দেয় আজ্জুরিদের। ইতালিকে তাদেরই মাটিতে কাঁদিয়ে এখন পর্তুগালের সামনে উত্তর মেসিডোনিয়া। এর আগে বাছাই পর্বে জার্মানিকেও হারায় তারা। উত্তর মেসিডোনিয়ার কোচ ব্লাগোজা মিলেভস্কি জানিয়েছেন, তারা যে ইউরোপের সেরা ২০ দলের একটি, সেটি প্রমাণ দিতে মরিয়া হয়ে আছেন। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন বাস্তবায়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ দলটি।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
