137
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ায় অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম আকরিক রপ্তানি বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া।
একই সঙ্গে রোববার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ইউক্রেনকে কয়লা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।
অস্ট্রেলীয় সরকার বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া তার অ্যালুমিনিয়ামের চাহিদার প্রায় ২০ শতাংশ অস্ট্রেলিয়ার ওপর নির্ভর করে থাকে। আর এই পদক্ষেপটি রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষমতা অনেকটা সীমিত করবে। এটি মস্কোর জন্য গুরুত্বপূর্ণ একটি রপ্তানি।
স্কট মরিসন আরও জানিয়েছে, জ্বালানি সংকটের চাহিদা মেটাতে ইউক্রেনকে ৭০ হাজার টন কয়লা সহায়তা করবে অস্ট্রেলিয়া সরকার।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
