Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদখেলাধুলা

সদস্য দেশগুলোকে ৬৩৫ কোটি ডলার দিচ্ছে ফিফা

স্টক নিউজ বিডি October 14, 2026
স্টক নিউজ বিডি October 14, 2026 0 শেয়ার করুন
44

আগামী চার বছরের জন্য ৬৩৫ কোটি ডলারের উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই তহবিল থেকে ফিফার ২১১টি সদস্য ফেডারেশন এবং আঞ্চলিক কনফেডারেশনগুলোকে অর্থ দেওয়া সম্ভব হবে।

ফিফার একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার জুরিখে ফিফা কাউন্সিলের সভায় পরিকল্পনাটি অনুমোদনের জন্য তোলা হবে। সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির নির্বাহী পরিষদের অন্য ৩৬ সদস্য উপস্থিত থাকবেন।

২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এই উন্নয়ন তহবিলের অর্থায়নে ২০২৬ বিশ্বকাপ থেকে পাওয়া বিপুল বাণিজ্যিক আয়ের পর ফিফার আর্থিক সঞ্চয়ের একটি অংশ ব্যবহার করা হবে। এই তহবিল থেকে ফিফার ২১১টি সদস্য ফেডারেশন এবং আঞ্চলিক কনফেডারেশনগুলোকে অর্থ দেওয়া সম্ভব হবে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) প্রথম এই পরিকল্পনার খবর প্রকাশ করে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফার প্রতিটি সদস্য ফেডারেশন ২ কোটি ৫০ লাখ ডলার করে পাবে।

এই অর্থের পরিমাণ ফিফা সভাপতি ইনফান্তিনোর দুই প্রধান সমালোচক ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার প্রধান আলেকসান্দার সেফেরিন এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের প্রধান ভিক্টর মন্টাগলিয়ানির প্রস্তাবিত ১ কোটি ডলারের চেয়ে অনেক বেশি।

বিশ্ব ফুটবলের প্রশাসনিক কাঠামো নিয়ে চলমান সংকটের মধ্যে বৃহস্পতিবারের এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৮ এপ্রিলের পর এটিই ফিফা কাউন্সিলের প্রথম সভা।

চলতি গ্রীষ্মে ফিফার মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাগুলো, বিশেষ করে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন ইনফান্তিনো। এর পর থেকেই বিশ্ব ফুটবলে প্রশাসনিক সংকট আরও গভীর হয়।

তবে ফুটবলবিশ্বের ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। এ ক্ষেত্রে উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নেতৃত্ব দিয়ে বিরোধিতা করে।

সেপ্টেম্বরের শেষ দিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কার্যক্রম পরিচালনার পদ্ধতি সংস্কারের লক্ষ্যে সদস্য ফেডারেশনগুলোর সঙ্গে পরামর্শ প্রক্রিয়া শুরু করেন ইনফান্তিনো। তিনি জানান, বৃহস্পতিবারের কাউন্সিল সভাতেই সংস্কারের প্রাথমিক প্রস্তাবগুলো পর্যালোচনা করা হতে পারে।

৫৬ বছর বয়সী ইনফান্তিনো ২০১৬ সাল থেকে ফিফার নেতৃত্বে রয়েছেন। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

তবে এখন পর্যন্ত তার বিরোধীরা ঐকমত্যের ভিত্তিতে কোনো প্রার্থী বেছে নিতে পারেননি।

সেফেরিন উয়েফার সভাপতি পদে নতুন মেয়াদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মন্টাগলিয়ানিও কনকাকাফের প্রধান হিসেবে পুনরায় নির্বাচনে অংশ নিতে পারেন। সভাপতি পদে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।

১৪ অক্টোবর ২০২৬
ফেভিকন
স্টক নিউজ বিডি

সদস্য দেশগুলোকে ৬৩৫ কোটি ডলার দিচ্ছে ফিফা

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

আজকের খবরখেলাধুলাফিফা
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

October 14, 2026

বাংলাদেশের আন্দোলন আমাদের অনুপ্রাণিত করেছে: নেহা বোরা

October 14, 2026

‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া...

October 14, 2026

শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ১৪.২৯...

October 14, 2026

বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০...

October 14, 2026

নাহি অ্যালুমিনিয়ামের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

October 14, 2026

সর্বশেষ খবর

  • সূচকের উত্থানে লেনদেন শেষ

  • তথ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • বিয়ের খরচ সামাল দিতে এবার ব্যাংক দিচ্ছে ‘বিবাহ ঋণ’

  • সদস্য দেশগুলোকে ৬৩৫ কোটি ডলার দিচ্ছে ফিফা

  • বাংলাদেশের আন্দোলন আমাদের অনুপ্রাণিত করেছে: নেহা বোরা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

সূচকের উত্থানে লেনদেন শেষ

বাংলাদেশের আন্দোলন আমাদের অনুপ্রাণিত করেছে:...

‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন...

শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিকে...