স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে শীর্ষস্থান দখল করে রেখেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৯৩১টি শেয়ার লেনদেন করেছে । যার আর্থিক মূল্য ৬৯৬ কোটি ২৪ লাখ ১৬ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩৮৭ কোটি ৬৫ লাখ ৫ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৭৯২ টাকার শেয়ার লেনদেন করেছে। যার অর্থিক মূল্য ৩৬৯ কোটি ৯৬ লাখ ১৯ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, জিপিএই ইস্পাত, পাওয়ার গ্রিড, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, ফারইস্ট ইসলামি ইন্সুরেন্স এবং ওরিয়ন ফার্মা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
