স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকো লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ৩৫২টি শেয়ার লেনদেন করেছে । যার আর্থিক মূল্য ৬৪৫০ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ১৭ লাখ ৫৮ হাজার ৬০৩টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য যার বাজার মূল্য ২৯৭ কোটি ১৪ লাখ ৯৬ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৩ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৮৪ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আরএকে সিরামিকস, কুইনসাউথ টেক্সটাইল, ন্যাশনাল পলিমার এবং পাওয়ার গ্রিড ।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
