160
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকো লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৪২৮টি শেয়ার লেনদেন করেছে ।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৫০ লাখ ৭২ হাজার ২০৩টি শেয়ার লেনদেন করেছে।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৫ লাখ ৭ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন করেছে।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সাইফ পাওয়ারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ইউনিয়ন ব্যাংক এবং ড্রাগন সোয়েটার।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
