স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়া ইউক্রেনে যে সামরিক অভিযান চালাচ্ছে তা আরও বাড়াতে সিরীয়সহ অন্যান্য বিদেশি যোদ্ধাদের সামিল করছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার বিভিন্ন উপশহরে গৃহযুদ্ধ লেগে আছে। ২০১৫ সালে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ নিয়ে এই যুদ্ধে জড়ায় রাশিয়া।
এদিকে, মার্কিন সংবাদ মাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, ভ্লাদিমির পুতিন ওই সব যোদ্ধাদের ইউক্রেনে মোতায়েনের মিশনে আছেন। তিনি চাচ্ছেন সিরীয় যোদ্ধাদের ইউক্রেন লড়াইয়ে সামিল করতে।
এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি রাশিয়ানদের হিসাব-নিকাশ হচ্ছে- সিরিয়ার যোদ্ধাদের ইউক্রেনে তাদের বাহিনীর সঙ্গে যুক্ত করে শক্তি আরও বাড়ানোর পাঁয়তারা করছে তারা। আমরা মনে করি এর সত্যতা রয়েছে।”
সূত্র: আল-জাজিরা
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
