স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড ২০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিসকাউন্টের কারণে বন্ডের বিপরীতে কোম্পানিটি পাবে ১৬৮ কোটি ৪৪ লাখ টাকা। তবে মেয়াদ শেষে কোম্পানিটি বন্ডহোল্ডারদের ২০০ কোটি টাকা পরিশোধ করবে।
বন্ডের মেয়াদ হবে ৫ বছর। বন্ডের ডিসকাউন্টের হার হবে ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৭ দশমিক ৫০ শতাংশের মধ্যে। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন এবং আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে কোম্পানিটি। বন্ড ইস্যু তারিখের ৬ মাস পর থেকে অর্ধবার্ষিক হিসেবে ১০টি কিস্তিতে বন্ডধারীদের অর্থ ফেরত দেওয়া হবে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
