165
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানির লেনদেন হয়েছে। কোম্পানীগুলো মোট ৫০ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজ। কোম্পানীটি আজ ২২ কোটি ৩০ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। কোম্পানীটি আজ ৩ কোটি ৪৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় তৃতীয় সর্বোচ্চ লেনদেন করেছে বিবিএস ক্যাবল। কোম্পানীটি আজ ৩ কোটি ২০লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
