123
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো ২৪ কোটি ৭৬ লাখ ৫২ হাজার টাকার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে ইসলামী ব্যাংক। কোম্পানিটি আজ ৬ কোটি ৭২ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটি আজ ৩ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন করেছে ট্রাস্ট ব্যাংক। কোম্পানিটি আজ ৩ কোটি ৩৬ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন করেছে।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন…
