স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন বছরের প্রথম সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৫ টাকা বা ৫.৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ৮৪০ বারে ১৫ লাখ ৬৭ হাজার ৮৭৯টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা।
দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ১১ টাকা ৫০ পয়সা বা ৪.৯২ শতাংশ দর কমেছে।
দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৪ টাকা ৪০ পয়সা বা ৫.১৫ শতাংশ কমেছে।
দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান,প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


