স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো মোট ৩৯ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটি আজ ১৫ কোটি ৮ লাখ ৩৬ হাজার টাকার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটি আজ ৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটি আজ ৪ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– আইপিডিসি ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আনোয়ার গ্যালভানাইজিং, পদ্মা লাইফ, বিএসআরএম স্টিল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম, ডেল্টা স্পিনিং, অলটেক্স, ব্যাংক এশিয়া, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, আলহাজ টেক্সটাইল, এডিএন টেলিকম, জিপিএইচ ইস্পাত, ফর্চুন সুজ, প্রভাতী ইন্স্যুরেন্স, আমান ফিড, জিএসপি ফাইন্যান্স, অ্যাসোসিয়েট অক্সিজেন, ফু-ওয়াং ফুড, ফার্মাএইড, সাইফ পাওয়ারটেক, বিকন ফার্মা, কপারটেক, সায়হাম টেক্সটাইল, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, এনআরবিসি ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক এবং সিলভা ফার্মা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
