Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদকোম্পানি সংবাদবিশেষ প্রতিবেদনশেয়ার বাজার

নতুন কর্মীদের ব্র্যাকের মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দিতে ব্র্যাক ব্যাংকের ভিন্ন উদ্যোগ

স্টক নিউজ বিডি August 13, 2025
স্টক নিউজ বিডি August 13, 2025 0 শেয়ার করুন
98

বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের সহযোগিতায় ব্র্যাক ব্যাংক একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় ব্র্যাক ব্যাংকে নিয়োগপ্রাপ্ত নতুন কর্মীদের ব্র্যাকের মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দিতে ফিল্ড ভিজিটের আয়োজন করা হয়।এই উদ্যোগের ফলে ব্যাংকটির নতুন কর্মীরা দেশের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে ব্র্যাকের পরিচালিত কমিউনিটি-ভিত্তিক কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পান। বর্তমানে প্রতি মাসে নতুন কর্মীদের নিয়ে দুটি করে এক্সপোজার ভিজিটের আয়োজন করা হচ্ছে, যেখানে প্রতি মাসে ৮০ জন করে বছরে প্রায় ১,০০০ জন কর্মী অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

এছাড়াও, প্রতি বছর দুবার করে লিডারশিপ টিমের জন্যও এই ভিজিটের আয়োজন করা হয়। এমন ভিজিটের মাধ্যমে নতুন কর্মীরা ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কৌশল সম্পর্কে জানার সুযোগ পান।এই উদ্যোগটির উদ্দেশ্য হলো, ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের মাঝে সেতুবন্ধনকারী প্রতিষ্ঠাকালীন ভিশনের সাথে সবাইকে পরিচিত করা। মাঠপর্যায়ের এমন ভিজিটের মাধ্যমে অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলবায়ু সহনশীলতা, জীবনমান উন্নয়ন ইত্যাদি বিষয়ে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন সরাসরি দেখার সুযোগ পান।এসব ভিজিটের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের কর্মীরা কীভাবে ব্যাংকটির আর্থিক সেবা ব্র্যাকের বৃহত্তর লক্ষ্যের সঙ্গে যুক্ত হয়ে অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে, সে বিষয়ে জানতে পারেন।

ব্যাংকটির কর্মীরা বাংলাদেশের উন্নয়ন প্রেক্ষাপটে ব্র্যাকের ভূমিকা সম্পর্কে আরও সুস্পষ্টভাবে জানার সুযোগ পান। বিভিন্ন কমিউনিটির সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যাংকটির মিশনকে আরও মানবিক করে তুলতে সহায়তা করছে, যা দেশে আর্থিক সেবার প্রভাবকে আরও দৃশ্যমান করে তুলতে ভূমিকা রাখছে।এই ভিজিট কর্মীদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্রে মূল্যবোধ, সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে তুলতে অবদান রাখছে।প্রতিটি ভিজিট অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত থাকে, যেখানে রয়েছে পরিচিতিমূলক ব্রিফিং, কর্মসূচি-ভিত্তিক ওরিয়েন্টেশন এবং দুটি ভিন্ন জায়গায় দিনব্যাপী ফিল্ড ভিজিটের অভিজ্ঞতা।

ব্র্যাকের সমন্বিত উন্নয়ন মডেল সম্পর্কে জানার মাধ্যমে কর্মীরা ক্রস-সেক্টরাল সল্যুশন সম্পর্কে ধারণা লাভ করেন, যা গ্রাহকদের ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে তাঁদের সহায়তা করে।অনবোর্ডিং প্রক্রিয়ায় মাঠ পর্যায়ের ভিজিট অন্তর্ভুক্ত করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক একটি মূল্যবোধ-নির্ভর ওয়ার্কফোর্স গঠনের ব্যাপারে ব্যাংকটির প্রতিশ্রুতি আরও জোরদার করেছে।

এই উদ্যোগ ব্যাংকটির সেবাগ্রহণকারী গ্রাহকদের সম্পর্কে কর্মীদের ধারণা লাভের সুযোগ প্রদান করে, যা ব্যাংকটির গ্রাহকসেবার উন্নয়নেও সহায়তা করছে।এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের ইন্টার্নাল কালচারের উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে আর্থিক সেবার সাথে যুক্ত করার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করছে।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন...

September 27, 2026

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে...

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...