Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদআন্তর্জাতিক

ভারতজুড়ে বিক্ষোভের ডাক ‘তেলাপোকাদের’

স্টক নিউজ বিডি July 23, 2026
স্টক নিউজ বিডি July 23, 2026 0 শেয়ার করুন
75

দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টারে ‘প্রতিটি জেলা, এক দিন, এক দাবি’ স্লোগানে শিক্ষার্থী, তরুণ, নানা ছাত্রসংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের প্রতিটি জেলায় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে সাম্প্রতিক আন্দোলনে অন্যায্য পুলিশি অভিযানের শিকার শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করা হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নির্ধারিত স্থানে জড়ো হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো প্রকাশ্যে পাঠ করার আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচি বাস্তবায়নের সুবিধার্থে সিজেপি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার জন্য স্মারকলিপির খসড়াও প্রকাশ করেছে।

এ ছাড়া স্থানীয় আয়োজকদের ছাত্রসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সমাবেশ শেষে শিক্ষার্থীদের দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ারও নির্দেশনা রয়েছে।

বর্তমানে দিল্লির যন্তর মন্তরে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি।

অন্যদিকে, আন্দোলন অব্যাহত থাকলেও ভারতের কেন্দ্রীয় সরকার আবারও সংগঠনটির নেতাদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, পরীক্ষা কেলেঙ্কারি ও প্রশ্নফাঁস ইস্যুতে সরকার সংসদের ফ্লোর লিডারদের নিয়ে বৈঠক করার পরিকল্পনা করছে। 

সরকার জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের মতো কোনো পূর্বশর্ত ছাড়া এ বিষয়ে সংসদে সার্বিক আলোচনা করতে তারা প্রস্তুত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা পুনর্ব্যক্ত করেন, সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। সিজেপির প্রতিনিধিরা চাইলে তাঁর সরকারি বাসভবন অথবা দপ্তরে সরাসরি বৈঠক করতে পারেন।

তবে সরকারের দেওয়া এই বৈঠকের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি। তাদের স্পষ্ট বক্তব্য, যেহেতু আন্দোলন যন্তর মন্তরে চলছে, তাই যেকোনো আলোচনাও আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর মন্তর কিংবা তার আশপাশের কোনো খোলা স্থানে সর্বসমক্ষে হতে হবে।

২৩ জুলাই ২০২৬
ফেভিকন
স্টক নিউজ বিডি

ভারতজুড়ে বিক্ষোভের ডাক ‘তেলাপোকাদের’

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’...

November 17, 2026

শরীয়তপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ

November 17, 2026

করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

November 16, 2026

শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই...

November 14, 2026

উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না...

November 14, 2026

প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৬...

November 12, 2026

সর্বশেষ খবর

  • মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন

  • শরীয়তপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ

  • করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

  • মধুমতি ব্যাংক এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্ট এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

  • শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

  • মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন

  • শরীয়তপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ

  • মধুমতি ব্যাংক এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্ট এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

  • শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম...

শরীয়তপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ

করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড...

শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট...