Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদকোম্পানি সংবাদজাতীয়রাজনীতি

বাগাতিপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতপতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টক নিউজ বিডি September 1, 2026
স্টক নিউজ বিডি September 1, 2026 0 শেয়ার করুন
192

মোতালেব আলী পান্না, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।


পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জনগণের পাশে থেকে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি লালপুর-বাগাতিপাড়ার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

রাস্তার দাবিতে হয়রানির অভিযোগ, মিরপুরে ভবনমালিক-এলাকাবাসীর মানববন্ধন

September 10, 2026

বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে...

September 8, 2026

বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

September 8, 2026

বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে ডিএসই-ডিবিএ

September 7, 2026

‘জমির ভাগ চাইতে’ গিয়ে মারধরের শিকার ৪ বোন...

September 7, 2026

“এক্সচেঞ্জ-ট্রেডেড প্ল্যাটফর্মে আর্থিক ডেরিভেটিভস প্রবর্তন বিষয়ে অংশীজনদের সঙ্গে...

September 7, 2026

সর্বশেষ খবর

  • রাস্তার দাবিতে হয়রানির অভিযোগ, মিরপুরে ভবনমালিক-এলাকাবাসীর মানববন্ধন

  • বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে হবে: ডিএসই চেয়ারম্যান

  • বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

  • বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে ডিএসই-ডিবিএ

  • ‘জমির ভাগ চাইতে’ গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি, অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ‘জমির ভাগ চাইতে’ গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি, অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

  • বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে ডিএসই-ডিবিএ

  • ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে হবে: ডিএসই চেয়ারম্যান

  • সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

রাস্তার দাবিতে হয়রানির অভিযোগ, মিরপুরে...

বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও...

বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর...

বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি...