Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদকোম্পানি সংবাদশেয়ার বাজার

বাংলাদেশে ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে অর্থায়ন সুবিধা দিলো ব্র্যাক ব্যাংক

স্টক নিউজ বিডি September 19, 2026
স্টক নিউজ বিডি September 19, 2026 0 শেয়ার করুন
19

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়াবে। 

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এসকেএফ দীর্ঘদিন ধরে ডেনমার্কভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি, নভো নরডিস্ক, যা বিশ্বের অন্যতম শীর্ষ ইনসুলিন প্রস্তুতকারী,-এর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ইনসুলিন উৎপাদন করে আসছে। এই অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠানটি ভায়াল ও পেনফিল — উভয় ফরম্যাটে ইনসুলিন উৎপাদন করছে, যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মানসম্মত ইনসুলিনপ্রাপ্তি নিশ্চিত করতে সহায়তা করছে। 

বর্তমানে ব্যবসা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে এসকেএফ তৃতীয় ইনসুলিন ভায়াল উৎপাদন লাইন স্থাপন করছে। এর ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা দেশ ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক হবে। প্রতিষ্ঠানটিকে দেওয়া ব্র্যাক ব্যাংকের অর্থায়ন সুবিধা বাংলাদেশের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদন খাতে কৌশলগত বিনিয়োগে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। 

এর ফলে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়ার পাশাপাশি দেশের উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী হবে। এই উদ্যোগ স্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতে এবং ওষুধ উৎপাদন ও রপ্তানির কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতেও ভূমিকা রাখবে।

এই অর্থায়ন বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বাংলাদেশে ইনসুলিনের উৎপাদন বাড়ানো মানে মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা তৈরি করা। এসকেএফ-এর উৎপাদন বৃদ্ধিতে অর্থায়ন করার মাধ্যমে আমরা যেমন দেশের স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধ ও স্বাবলম্বী করে তুলছি, ঠিক তেমনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করছি।”

ব্র্যাক ব্যাংকের হোলসেল ব্যাংকিং পোর্টফোলিও তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন উৎপাদনশিল্পে বিস্তৃত। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সরবরাহব্যবস্থা শক্তিশালীকরণ এবং দেশের শিল্পখাতের প্রবৃদ্ধিতে সহায়ক প্রকল্পগুলোতে ব্যাংকটি অর্থায়ন সুবিধা বাড়িয়ে যাচ্ছে।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার ভিডিপি সদস্যের লাশ উদ্ধার

September 19, 2026

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের...

September 19, 2026

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন

September 16, 2026

শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসই’র বৈঠক

September 15, 2026

পুবালী ব্যাংকের পারপেচুয়াল বন্ডের কুপন রেট ১০ শতাংশ

September 15, 2026

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ...

September 15, 2026

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার ভিডিপি সদস্যের লাশ উদ্ধার

  • বাংলাদেশে ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে অর্থায়ন সুবিধা দিলো ব্র্যাক ব্যাংক

  • ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

  • বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন

  • শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসই’র বৈঠক

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • আর কোনো মা-বাবা ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না —প্রতিমন্ত্রী পুতুল

  • বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফারজানা শারমিন পুতুল

  • আল-হাজ টেক্সটাইলের ৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

  • আইপিও ও সরাসরি তালিকাভুক্তিতে প্রাধান্য দিয়ে চট্টগ্রামে আইডিএলসি ইনভেস্টমেন্টস ও সিসিসিআই এর যৌথ উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার ভিডিপি...

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ...

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের...

শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসই’র...