Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

Umme jannat

Umme jannat

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত

Umme jannat November 3, 2025

আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার তার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে।

আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে সরকারের পক্ষ থেকে এই সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।

জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন বিষয়ে উপদেষ্টা পরিষদের এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘সভায় গণভোট কবে হবে ও এর বিষয়বস্তু কী হবে এবং জুলাই সনদে বর্ণিত প্রস্তাবের যেসব বিষয়ে মতভিন্নতা রয়েছে—সেসব ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।’

আইন উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে দিকনির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে।’

বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের কোনো সুযোগ নেই—সেটাও রাজনৈতিক দলসহ সবার বিবেচনায় রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্ন মত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে ও এর বিষয়বস্তু কী হবে—এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এ প্রেক্ষিতে গণভোট কবে অনুষ্ঠিত হবে, এর বিষয়বস্তু কী হবে এবং জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে—তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভায় মত প্রকাশ করা হয়।

ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাওয়ার গ্রিডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

Umme jannat November 3, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

Umme jannat November 3, 2025

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর ১১ পয়সা বা ১০ দশমিক ৮৯ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে তমিজুদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ৮ দশমিক ৪৩ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, লিগাসি ফুটওয়ার, রেনউইক যঞ্জেশ্বর, গোল্ডেন সন এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টিউবস

Umme jannat November 3, 2025

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (০৩ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর ৫ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউসিবি, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সোনালী আঁশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিভিও পেট্রোকেমিক্যাল, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জামায়াতসহ আট ইসলামি দলের নতুন কর্মসূচি ঘোষণা

Umme jannat November 3, 2025

পূর্বঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক।মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম, সেখানে হঠাৎ একটি দল বিরোধিতা করছে। আমরা আশা করি, তারা শিগগিরই তাদের অবস্থান পরিষ্কার করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে বা পরে করার কোনো মানে নেই। বরং গণভোটের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”

মামুনুল হক বলেন, “বাংলাদেশ এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে। কিন্তু জুলাই সনদ নিয়ে জনগণের যে আশা, তা এখনো পূরণ হয়নি। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে গণভোটের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “আশা করি আলোচনার ভিত্তিতে সব রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছাবে এবং জুলাই সনদের আইনি ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”

ঘোষিত নতুন কর্মসূচির মধ্যে রয়েছে—

৬ নভেম্বর: প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল।

১১ নভেম্বর: বিক্ষোভ সমাবেশ।

সরকার যে সাত দিনের সময় দিয়েছে, সে বিষয়ে মামুনুল হক বলেন, “আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো বসে একমত হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এএইচএম হামিদুর রহমান আযাদ, নেজামে ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন এবং জাগপার মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

Umme jannat November 3, 2025

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির ১৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৩১ লাখ টাকা।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, মনোস্পুল বাংলাদেশ, খান ব্রাদার্স, সিভিও পেট্রোকেমিক্যাল, এশিয়াটিক ল্যাব, মিডল্যান্ড ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউনিয়ন ব্যাংকের বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত

Umme jannat November 3, 2025

ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবীর, পর্ষদের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব শেখ জাহিদুল ইসলাম, এফসিএ ও স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ। সভায় ব্যাংকের সম্মানীত পরিচালকবৃন্দ ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ভার্চুয়ালি অংশগ্রহণকারী শাখা ব্যবস্থাপকগণকে কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে ভার্চুয়ালি অংশগ্রহণকারী শাখা ব্যবস্থাপকগণকে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে তাঁদের আন্তরিক প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান এবং এ ধারা অব্যাহত রেখে অধিকতর গ্রাহক বান্ধব, শরীয়াহ্ পরিপালন এবং গ্রাহকদের পূর্ণআস্থা অর্জনের মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নয়নের আহ্বান জানান।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এক বছরে এফডিআই বৃদ্ধি পেয়েছে ১৯.১৩ শতাংশ: বিডা

Umme jannat November 3, 2025

সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী, জুলাই আন্দোলনের পর বাংলাদেশে এক বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ১৯ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

এতে বলা হয়, সাধারণত বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ হ্রাস পায়, কিন্তু বাংলাদেশ এই ধারায় একমাত্র ব্যতিক্রম হিসেবে আবির্ভূত হয়েছে।

বিশ্বব্যাংকের ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বে যেসব দেশে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্য হারে কমেছে। উদাহরণস্বরূপ, এই একই সময়ে শ্রীলঙ্কায় (২০২২ সালের পর) এফডিআই কমেছে ১৯ দশমিক ৪৯ শতাংশ, চিলিতে (২০১৯ সালের পর) কমেছে ২৫ দশমিক ৬৮ শতাংশ, সুদানে (২০২১ সালের পর) ২৭ দশমিক ৬০ শতাংশ, ইউক্রেনে (২০১৪ সালের পর) ৬১ দশমিক ২১ শতাংশ, মিশরে (২০১১ সালের পর) ১০৭ দশমিক ৫৫ শতাংশ এবং ইন্দোনেশিয়াতে (১৯৯৮ সালের পর) হ্রাস পেয়েছে ১৬১ দশমিক ৪৯ শতাংশ। এই ধারাবাহিক হ্রাসের প্রবণতার বিপরীতে, বাংলাদেশে এফডিআইয়ের এই উল্টো চিত্র দেশের অর্থনীতির স্থিতিশীলতার এবং বিনিয়োগের অনুকূল পরিবেশের প্রতি আন্তর্জাতিক মহলের গভীর আস্থার প্রতিফলন।

এ প্রসঙ্গে আজ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় গুণ হলো শত প্রতিকূলতা সত্ত্বেও বাউন্স ব্যাক করার অদ্ভুত ক্ষমতা। এই পরিসংখ্যানটি তার দারুণ একটা প্রতিফলন। সাধারণত গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ প্রচণ্ডভাবে হ্রাস পায়। কিন্তু আমরা দেখছি উল্টা। সঠিক ইকোনমিক পলিসি সেট করা থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, ইত্যাদি সংস্থার আন্তরিকতা, আমাদের প্রাইভেট সেক্টরের অদম্য স্পৃহা, সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা হয়েছে। আমরা সব সময় বিনিয়োগকারীদের সাহায্য করার আপ্রাণ চেষ্টা করেছি। সব সমস্যার সমাধান অবশ্য হয়নি। কিন্তু সদিচ্ছার কোনও ত্রুটি ছিল না। আমরা শিগগিরই আমাদের সারা বছরের একটা আমলনামা (রিপোর্ট কার্ড) প্রকাশ করবো।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পুঁজিবাজার ও ঋণ জালিয়াতির অভিযোগে সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

Umme jannat November 3, 2025

শেয়ারবাজারে জালিয়াতি ও ঋণ জালিয়াতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে ৫টি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত আসছে…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পুনরায় ডিবিএর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাইফুল ইসলাম

Umme jannat November 3, 2025

পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেই সাথে পুনরায় ডিবিএর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম।

নির্বাচিতদের মধ্যে অন্যরা হলেন— সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: মো. মনিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ভাইস প্রেসিডেন্ট: মো. নাফিজ-আল-তারিক, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন––এম. রাফিউজ্জামান বোখারী, ব্যবস্থাপনা পরিচালক, এবি অ্যান্ড কোম্পানি লিমিটেড, ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, ব্যবস্থাপনা পরিচালক, এস সি এল সিকিউরিটিজ লিমিটেড, মো. নাদিম, ব্যবস্থাপনা পরিচালক, আর. এন. ট্রেডিং লিমিটেড, আহমেদ কবির মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক, আজম সিকিউরিটিজ লিমিটেড, আর. ওয়াই. শমসের, ব্যবস্থাপনা পরিচালক, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড, আমিনুল ইসলাম, সিইও, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড, আলহাজ্বা নাহিদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেড, নাঈম মো. কাইয়ুম, ব্যবস্থাপনা পরিচালক, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেড, মোহাম্মদ ইব্রাহিম, ব্যবস্থাপনা পরিচালক, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ডা. ওসমান গনি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এক্সপো ট্রেডার্স লিমিটেড, খন্দকার শফিকুর রহিম, ব্যবস্থাপনা পরিচালক, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড ও শরীফ আতাউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএআর সিকিউরিটিজ লিমিটেড।

ডিবিএ সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষিত হয় গত ২৮ আগস্ট। তফসিল অনুযায়ী ১৯ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওইদিন প্রেসিডেন্ট পদে ১ জন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ১ জন, ভাইস প্রেসিডেন্ট পদে ১ জন এবং পরিচালক পদে ১২ জনসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১ নভেম্বর নির্বাচন বোর্ড ১৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করে। ৩ নভেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় এবং বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায়, বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী নির্বাচন বোর্ড তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। ফলে ভোটগ্রহণের আর প্রয়োজন হয়নি। নির্বাচিত সদস্যরা ডিবিএর আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • লাফার্জহোলসিমের বোর্ড সভা ১৪ জুলাই

  • বাজেট কমছে ঢাবির

  • শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার — হত্যা না আত্মহত্যা?

  • গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য