Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

Umme jannat

Umme jannat

নেত্রকোনা-৪ আসন থেকে নির্বাচন করবেন লুৎফুজ্জামান বাবর

Umme jannat November 3, 2025

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী নির্ধারণ ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী দিচ্ছে দলটি। এতে নেত্রকোনা ৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি) আসন থেকে লুৎফুজ্জামান বাবরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘এটা সম্ভাব্য তালিকা। এরপরও এসব তালিকায় পরিবর্তন নিয়ে আসতে পারে। তবে এই সম্ভাব্য প্রার্থী তালিকা সবচেয়ে অ্যাপ্রোপিয়েট ধরে নিতে হবে।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনে নির্বাচন করবেন খালেদা জিয়া

Umme jannat November 3, 2025

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৫ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ি ফেনি-১ আসন, দিনাজপুর-৩ আসন এবং বগুড়া-৭ আসনে নির্বাচনে লড়বেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশে কোন পরীক্ষিত দল থাকলে তা বাংলাদেশ জামায়াতে ইসলামী — এমপি প্রার্থী আবুল কালাম আজাদ

Umme jannat November 3, 2025

নাটোর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ তীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় উপজেলার মাছিমপুর-বারইপাড়া-বিহাড়কোল ঈদগাহ ময়দানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার সহ-সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন, উপজেলা নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, উপজেলা সেক্রেটারি জাকির হোসেন, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি মমতাজ আলী সরকার, কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রব এবং ইসলামি ছাত্রশিবির বাগাতিপাড়া শাখার সভাপতি মিঠু সরকার।

বাগাতিপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড মাছিমপুর ইউনিট আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া পৌর শাখার ভারপ্রাপ্ত আমীর হাফেজ রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগাতিপাড়া যুব বিভাগের সভাপতি জহুরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন গোলাম রসুল ও মোস্তাক হোসেন নয়ন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সিএসই’র কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা নতুন দিগন্তের সূচনা করবে: বিএসইসি কমিশনার

Umme jannat November 3, 2025

আপনার ক্লায়েন্টকে জানুন’ নীতির যথাযথ প্রয়োগের মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধ সম্ভব। প্রতিটি প্রতিষ্ঠানে CAMLCO এবং BAMLCO কর্মকর্তাদের সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। চিটাগং স্টক এক্সচেঞ্জে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেছেন বিএসইসির কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ।

রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-র উদ্যোগে সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে “এএমএল/সিএফটি কমপ্লায়েন্স এন্ড রিস্ক বেসড সুপেরভিশন” বিষয়ক একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা তিনি এসব কথা বলেন।

সিএসই-র এই প্রশিক্ষণ কর্মশালায় এক্সচেঞ্জের সংশ্লিষ্ট সকল স্টক ব্রোকার ও স্টক ডিলারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএসইসি-র এক্সিকিউটিভ ডিরেক্টর (ইডি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান, মোঃ আশরাফুল হাসান, সিএসইর ম্যানেজিং ডাইরেক্টর এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, এবং চীফ রেগুলেটরী অফিসার (সিআরও) মোহাম্মদ মেহেদী হাসান, সিএফএ।

সূচনা বক্তব্যে সিএসই-র চীফ রেগুলেটরী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, অপ্রদর্শিত আয়কে বৈধ করার প্রচেষ্টা মানি লন্ডারিং হিসেবে পরিচিত, যা অর্থনীতির জন্য ক্ষতিকর।

তিনি বলেন, ব্যাংক লেনদেনের সঙ্গে এএমএল সরাসরি যুক্ত এবং পুঁজিবাজারেও এর গুরুত্ব অপরিসীম। কর্মশালায় অংশগ্রহণকারীদের এ বিষয়ে গভীর ধারণা অর্জনের আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি বিএসইসির কমিশনার মোঃ সাইফুদ্দিন বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ একটি বৈশ্বিক বিষয়।

তিনি বলেন, “Know Your Customer (KYC)” বা ‘আপনার ক্লায়েন্টকে জানুন’ নীতির যথাযথ প্রয়োগের মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধ সম্ভব। প্রতিটি প্রতিষ্ঠানে CAMLCO এবং BAMLCO কর্মকর্তাদের সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, চিটাগং স্টক এক্সচেঞ্জে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা একটি নতুন দিগন্তের সূচনা করবে।

বিশেষ অতিথি বিএসইসি-র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সুশাসন প্রতিষ্ঠায় এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অপরিহার্য।

তিনি বলেন, “অবৈধ লেনদেন শুধু বাজারের সচ্ছতা নষ্ট করে না, বিনিয়োগকারীদের আস্থা ও দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে।”

তিনি জানান, বিএসইসি প্রতি বছর চারটি কর্মশালা আয়োজন করে এবং আজকের কর্মশালাটি ২০২৫ সালের শেষ ব্যাচ।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান ও মোঃ আশরাফুল হাসান এএমএল/সিএফটি কমপ্লায়েন্স এবং রিস্ক বেসড সুপেরভিশন বিষয়ে বিশদ উপস্থাপনা প্রদান করেন।

সমাপনী বক্তব্যে সিএসইর ম্যানেজিং ডাইরেক্টর এম সাইফুর রহমান মজুমদার বলেন, পুঁজিবাজারের সঙ্গে যুক্ত সকল স্টেকহোল্ডারের কাঠামোগতভাবে মানি লন্ডারিং প্রতিরোধে দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, “এই আইন পরিপালনকে বোঝা না ভেবে নিজেদের সক্ষমতা বৃদ্ধির সুযোগ হিসেবে নিতে হবে।” কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ডেঙ্গুতে মৃত্যু আরও ৫

Umme jannat November 3, 2025

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৫ জন মারা যাওয়ার পাশাপাশি গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৭০ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ১৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৯ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১০৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৪৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭২ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৮ জনের।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জানুয়ারিতে নয় মার্চে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

Umme jannat November 3, 2025

আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাতের শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম)-এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, সরকারের প্রস্তাবে রাজি হয়ে এবারের বিশ্ব ইজতেমা মার্চ মাসে করা হবে।

এ বিষয়ে গত রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই পক্ষই এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তাই নির্বাচনের পর ইজতেমা আয়োজনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুফতি কেফায়েতুল্লাহ আজাহারি বলেন, তাবলিগ জামাত বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক। সরকারের সহযোগিতা ও যথাযথ নিরাপত্তা নিশ্চিত হলে এবারের ইজতেমা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে ইনশা’আল্লাহ।

সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের বিভিন্ন পর্যায়ের শুরা সদস্য, আলেম ও প্রশাসনিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

Umme jannat November 3, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৮ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জেএমআই হসপিটালের পর্ষদ সভার তারিখ ঘোষণা

Umme jannat November 3, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জেএমআই সিরিঞ্জের পর্ষদ সভার তারিখ ঘোষণা

Umme jannat November 3, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ নভেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রাথমিকে থাকছে না সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ

Umme jannat November 3, 2025

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই দুটি পদ বাদ দিয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’-এ কিছু শব্দগত সংশোধনসহ নতুনভাবে গেজেট প্রকাশ করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, শিক্ষক পদ এখন দুটি ক্যাটাগরিতে সীমাবদ্ধ রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান। তিনি জানান, রবিবার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে।

আগের বিধিমালায় চার ধরনের সহকারী শিক্ষক পদের মধ্যে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ যুক্ত ছিল। তবে নতুন সংস্করণে এই দুই পদ বাদ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিধিমালায় একটি শব্দগত সংশোধন আনা হয়েছে। আগের সংস্করণে বলা ছিল, শিক্ষক নিয়োগে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে এবং ৮০ শতাংশ পদ ‘অন্যান্য বিষয়ে’স্নাতক ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত। তবে ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি বিভ্রান্তিকর হওয়ায় এখন বলা হয়েছে—‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত বিধিমালাটি দ্রুত কার্যকর করা হবে এবং আগের সব নির্দেশনা এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে হালনাগাদ করা হবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • হা-ওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ২৭ অক্টোবর

  • এবার বড় পর্দায় চমক

  • কঠিন চাপে আফগান বাহিনী

  • বিয়ের আশ্বাসের বিনিময়ে অবৈধ মেলামেশা করতেন মামুনুল

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য