Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

Umme jannat

Umme jannat

জোহরান মামদানিকে বেছে নিয়ে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Umme jannat November 6, 2025

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নিউইয়র্কের ভোটাররা ‘বামপন্থী’ জোহরান মামদানিকে (জোহরান একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট) তাদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন।’এতে যুক্তরাষ্ট্র ‘সার্বভৌমত্ব’ হারিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টা সামলে নেব। তবে তিনি এর অর্থ ব্যাখ্যা করেননি; বরং দাবি করেন, দেশের সবচেয়ে বড় শহরটি এখন ‘কমিউনিস্ট শহর’ হয়ে উঠবে।’

মায়ামিতে গতকাল এক ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন। মামদানির বড় জয়ের এক দিন পরই তিনি এ–ও মনে করছেন, শিগগিরই ফ্লোরিডার এ শহর হবে সেসব মানুষের আশ্রয়স্থল, যারা নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিনদের সামনে এখন খুবই স্পষ্ট এক সিদ্ধান্ত— আমাদের সামনে আছে কমিউনিজম আর সাধারণ বুদ্ধির মধ্যে এক পছন্দ।’ তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত হচ্ছে ‘অর্থনৈতিক দুঃস্বপ্ন’ ও ‘অর্থনৈতিক সাফল্যের বিস্ময়ের’ মধ্যে এক পছন্দ।’

গত বছরের ৪ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করার এক বছর পূর্তি উপলক্ষে ট্রাম্প এ ভাষণ দেন। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা আমাদের অর্থনীতি উদ্ধার করেছি, স্বাধীনতা পুনরুদ্ধার করেছি, আর একসঙ্গে আমরা আমাদের দেশকে বাঁচিয়েছি— ৩৬৫ দিন আগে সেই গৌরবময় রাতে।’

নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হয়েছেন ট্রাম্পসহ রিপাবলিকান নেতা ও আরও কিছু মহলের তীব্র সমালোচনা এবং বিরোধিতার মধ্যে। ট্রাম্পপন্থি ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম বিশ্লেষক এবং ট্রাম্প নিজেও ৩৪ বছর বয়সী দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরানের নীতিমালা ও মুসলিম পরিচয়কে কেন্দ্র করে তাকে কঠোরভাবে আক্রমণ করেছিলেন।

এদিকে গত মঙ্গলবার রাতে বিজয়োৎসবে জোহরান বলেন, ‘যদি কেউ দেখাতে পারেন যে ট্রাম্পের কারণে একটি দেশ প্রতারিত হয়েছে এবং তাকে হারানো যায়, তবে সেটা করতে পারবে সেই শহরই, যেখান থেকেই তিনি নিজে উঠে এসেছেন।’

জোহরানের জয়, পাশাপাশি ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য, এটাই ইঙ্গিত দেয় যে আগামী বছর অনুষ্ঠেয় মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আবহে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গত মঙ্গলবার ডেমোক্র্যাটদের আরেকটি বড় জয় হলো, ক্যালিফোর্নিয়ার ভোটাররা একটি প্রস্তাব অনুমোদন করেছেন যেন এখানকার নির্বাচনী এলাকা নতুন করে ভাগ করা যায়। এতে অন্য অঙ্গরাজ্যে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের কাজ পক্ষপাতদুষ্ট করার ট্রাম্পের চেষ্টা বন্ধ করা যায়।

এত সবের পরও মঙ্গলবারের ফলাফলের দায় নিতে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, কিছু বেনামি জনমত জরিপকারী বলেছে রিপাবলিকানদের পরাজয়ের কারণ হলো সরকারের অচলাবস্থা (শাটডাউন) এবং এ নির্বাচনে তার নিজের নাম ব্যালটে না থাকা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কেউ যেন ফাউল গেম খেলতে না পারে: জামায়াত আমির

Umme jannat November 6, 2025

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে শফিকুর রহমান বলেন, ‘আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তার সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজনকে আহত করেছে। এ ঘটনাটি একান্তই নিন্দনীয়।’

এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান একান্ত প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

জামায়াতের আমি আরও লিখেছেন, ‘অতীতের মতো এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। কারণ ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ১০ নভেম্বর পর্যন্ত

Umme jannat November 6, 2025

নতুন করে আর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা না হলেও ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে ইসি। ঠিকানা স্থানান্তর করতে চাইলে ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন কর্মকর্তাদের ১৭ নভেম্বরের মধ্যে আবেদনগুলো অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দাবি-আপত্তি শেষে ১৮ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি ইসি সচিবালয়সহ মাঠপর্যায়ের সকল কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করার আগে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল ও দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তি করতে বিস্তারিত সময়সূচি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার এলাকা পরিবর্তন করতে হলে ১৩ নম্বর ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হয়।

এদিকে মাঠপর্যায়ে পাঠানো আরেকটি নির্দেশনায়, প্রবাসীদের ভোটার নিবন্ধনের আবেদন বৃহস্পতিবার মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। গত মঙ্গলবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান। যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে তাদের আবেদন সিএমএস পোর্টালের অনলাইন অ্যাপ্লিকেশনের এনআরবি মেনুতে পাওয়া যাবে। উপজেলা/থানা/রেজিস্ট্রেশন কর্মকর্তা আবেদনকৃত ভোটার ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত সম্পন্ন করবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসী নাগরিকেরা ভোটার রেজিস্ট্রেশনের জন্য যেসব আবেদন দাখিল করেছেন সেগুলোর তদন্ত প্রতিবেদন ৬ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে তদন্ত সম্পন্ন করতে হবে। তবে, ১ সেপ্টেম্বর বা তার পরের আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা না থাকলে সেসব আবেদন রেখে প্রতিবেদন ছকে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ মর্মে উল্লেখ করতে হবে। পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত করা হলে তদন্ত কার্যক্রম সম্পাদন করতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, সব তদন্ত কার্যক্রম শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সংযুক্ত ছক মোতাবেক মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বরাবর প্রতিবেদন পাঠাতে হবে। ডিসেম্বরের শুরুর দিকে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল

Umme jannat November 3, 2025

বিশেষ প্রতিবেদন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মনোনয়ন পেয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দীর্ঘ পর্যালোচনার পর তাঁকেই এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলার রাজনীতিতে একজন তরুণ, উদ্যমী ও জনপ্রিয় নেত্রী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি লালপুর-বাগাতিপাড়ায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় ভূমিকা এলাকায় প্রশংসিত হয়েছে।

দলীয় মনোনয়ন পাওয়ার পর স্টক নিউজ বিডি কে ফারজানা শারমিন পুতুল বলেন,

“এই মনোনয়ন শুধু আমার নয়, এটি লালপুর-বাগাতিপাড়ার জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন। আমি জনগণের পাশে থেকে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।”

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপি এবার নাটোর-১ আসনে শক্ত অবস্থান নিতে পারবে, কারণ পুতুল একজন শিক্ষিত, পরিষ্কার ভাবমূর্তির নেত্রী এবং তরুণ প্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলও এ আসনে প্রার্থী চূড়ান্তের প্রস্তুতি নিচ্ছে। ফলে নাটোর-১ আসনে এবার একটি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই মনোনয়ন নাটোর অঞ্চলে দলটির পুনরুত্থানের ইঙ্গিত দিচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে দলটি নতুন উদ্যমে মাঠে নামবে বলে আশা করা হচ্ছে।

স্টক নিউজ বিডি / শামীম রেজা

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নাটোর-২ আসনে লড়বেন দুলু

Umme jannat November 3, 2025

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পদোন্নতি পেলেন ২৭৩ এসআই

Umme jannat November 3, 2025

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ২৭৩ জন কর্মকর্তা।

সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৯৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ২৮ জন কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয় এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

Umme jannat November 3, 2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৮ আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলোর কিছু শরিকদের ছাড়বে দলটি। এছাড়া কিছু আসনে প্রার্থী বাছাইয়ে জটিলতা থাকায় তা স্থগিত রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এসময় বিএনপি মহাসচিব জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, আব্দুল মঈন খান নরসিংদী-৩, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, মির্জা আব্বাস ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসনে লড়বেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে বড় ধস, মে–সেপ্টেম্বর ৩৭.৫% হ্রাস

Umme jannat November 3, 2025

যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানিতে বড় ধরনের ধস নেমেছে। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর, এই পাঁচ মাসে ভারতের রপ্তানি কমেছে ৩৭ দশমিক ৫ শতাংশ। থিংক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)-এর তথ্য অনুযায়ী, মে মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার (৮৮০ কোটি ডলার), যা সেপ্টেম্বরে কমে দাঁড়ায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে (৫৫০ কোটি ডলার)।

জিটিআরআইয়ের তথ্য অনুযায়ী, ওষুধ, স্মার্টফোন, ধাতু ও গাড়ি খাতের রপ্তানি সবচেয়ে বেশি কমেছে। ফার্মাসিউটিক্যাল পণ্যের রপ্তানি মে মাসের ৭৪৫ মিলিয়ন ডলার থেকে নেমে ৬২৮ মিলিয়ন ডলারে এসেছে, অর্থাৎ ১৫ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। শিল্প ধাতু ও গাড়ির যন্ত্রাংশের রপ্তানি কমেছে ১৬ দশমিক ৭ শতাংশ।

জিটিআরআইয়ের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানান, অ্যালুমিনিয়াম রপ্তানি ৩৭ শতাংশ, তামা ২৫ শতাংশ, গাড়ির যন্ত্রাংশ ১২ শতাংশ ও লোহা–ইস্পাত রপ্তানি ৮ শতাংশ কমেছে। তিনি বলেন, বিশ্বব্যাপী একই ধরনের শুল্ক প্রযোজ্য থাকায় রপ্তানিতে এই হ্রাস সম্ভবত যুক্তরাষ্ট্রের শিল্প খাতের মন্দার ফল।

এছাড়া ভারতের শ্রমনির্ভর খাতগুলোতেও বড় ধাক্কা লেগেছে। টেক্সটাইল, গয়না, রাসায়নিক, কৃষিপণ্য ও যন্ত্রপাতির রপ্তানি ৩৩ শতাংশ কমেছে। সৌর প্যানেল রপ্তানি ৬০ শতাংশের বেশি কমে ২০২ মিলিয়ন ডলার থেকে ৭৯ মিলিয়ন ডলারে নেমেছে। পোশাক ও বস্ত্র খাতের রপ্তানি কমেছে ৩৭ শতাংশ; তৈরি পোশাকে ৪৪ শতাংশ, গৃহসজ্জার টেক্সটাইলে ১৬ শতাংশ ও সুতা-ফেব্রিকসে ৪১ শতাংশ হ্রাস পেয়েছে। সামুদ্রিক খাদ্য রপ্তানি প্রায় অর্ধেকে নেমে ২২৩ মিলিয়ন ডলার থেকে ১১৩ মিলিয়ন ডলারে এসেছে।

গত ২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ভারতের বহু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে রাশিয়ার কাছে থেকে সস্তায় তেল কিনে ইউক্রেন যুদ্ধে পুতিনকে সহায়তা করার অভিযোগের প্রেক্ষিতে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ

Umme jannat November 3, 2025

সৈয়দ জুবায়ের আহমদ গত ৩ নভেম্বর ২০২৫ ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি দোহাভিত্তিক কাতার ন্যাশনাল ব্যাংকের গ্রুপ ফাইন্যান্সিয়াল কন্ট্রোল ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইন্টারন্যাশনাল রেগুলেটরি রিপোর্টিং হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিউএনবি জিসিসি ও মেনা অঞ্চলের বৃহত্তম ব্যাংক এবং বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান।

সৈয়দ জুবায়ের আহমদের রয়েছে ২৫ বছরেরও বেশি বৈচিত্র্যময় অভিজ্ঞতা, যা তিনি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, রেগুলেটরি রিপোর্টিং, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের ক্ষেত্রে স্থানীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং খাতে অর্জন করেছেন।

কিউএনবিতে যোগদানের আগে তিনি একাধিক খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন। সিটিব্যাংক এন.এ., বাংলাদেশ-এর রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্সিয়াল কন্ট্রোল) হিসেবে তিনি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, বাজেটিং, আইএফআরএস-ভিত্তিক রিপোর্টিং এবং ব্যাসেল টু বাস্তবায়ন তত্ত্বাবধান করেছেন। এছাড়া তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্স হিসেবে ব্যাংকের আর্থিক কার্যক্রমকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মে রূপান্তরের নেতৃত্ব দেন। এর আগে তিনি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ)-এর ফাইন্যান্স বিভাগ পরিচালনা করেন এবং প্রতিষ্ঠানের আর্থিক কাঠামো ও সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ক্যারিয়ারের শুরুতে সৈয়দ জুবায়ের আহমদ যুক্তরাজ্য ও বাংলাদেশে বিভিন্ন পেশাদার অডিট ও অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং তেল ও গ্যাস, বীমা ও উৎপাদন শিল্পখাতে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন।

অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এফসিসিএ), যুক্তরাজ্য-এর ফেলো মেম্বার সৈয়দ জুবায়ের আহমদ নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা থেকে ফাইন্যান্সে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত প্রশিক্ষক হিসেবে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন এবং আইএফআরএস, ডেরিভেটিভ অ্যাকাউন্টিং ও প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

দীর্ঘ ও সফল পেশাগত জীবনে সৈয়দ জুবায়ের আহমদ রেগুলেটরি অটোমেশন, সিস্টেম ইন্টিগ্রেশন, ফাইন্যান্সিয়াল কনসোলিডেশন এবং কোর ব্যাংকিং মাইগ্রেশন কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন, যা একাধিক দেশে গভর্নেন্স, কমপ্লায়েন্স ও অপারেশনাল এক্সেলেন্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য পদে লড়বেন তারেক রহমান

Umme jannat November 3, 2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে সংসদ সদস্য পদে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; দলের স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু;

বিস্তারিত আসছে…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • হা-ওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ২৭ অক্টোবর

  • গোল্ডেন হার্ভেস্টের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয় করার ঘোষণা

  • ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ৩১ আগস্ট

  • তুরস্ক ৪ দেশে ফ্লাইট স্থগিত করেছে

  • সিটি ব্যাংক বন্ডের ট্রাস্টি সভা ২৫ আগস্ট

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য