Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

স্টক নিউজ বিডি

স্টক নিউজ বিডি

আজিজ পাইপসের বোর্ড সভা ২৫ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের বোর্ডের বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি, বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পনিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ১ টাকা ১৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
rahima

রহিমা ফুডের বোর্ড সভা ২৯ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড লিমিটেডের বোর্ডের বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি, বিকাল সাড়ে ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পনিটি শেয়ার প্রতি করেছিল ২১ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bsccl

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা ৩০ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেডের বোর্ডের বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি, বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পনিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩ টাকা ৯৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bd lamps

বিডি ল্যাম্পসের বোর্ড সভা ২৫ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের বোর্ডের বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি, বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পনিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৭৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কে অ্যান্ড কিউয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি January 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২
ডিসেম্বর’২২)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বোর্ড সভায় আলোচিত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা। প্রথম দুই প্রান্তিকে তথা ছয় মাসে (জুলা’২২-ডিসেম্বর,২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ পয়সা। গত বছর এই সময়ে ইপিএস ছিল ১৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ১৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রান সংগ্রহে এগিয়ে বাংলাদেশিরাই

স্টক নিউজ বিডি January 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিপিএলে ঢাকার পর চট্টগ্রাম পর্বেও রানের ফোয়ারা ছুটেছে। ২২ গজে দাপট দেখাচ্ছে দেশি ক্রিকেটাররাই। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বাংলাদেশিরাই এগিয়ে। উইকেট শিকারেও পিছিয়ে নেই দেশীয়রা। চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে এখনো মাশরাফির সিলেটই সবার উপরে।

গোলমেলে সূচি, নেই আধুনিক প্রযুক্তি ডিআরএস। খুব বেশি বিদেশি তারকাও নেই। এতোসব বিতর্ক পাশে ঠেলে চার-ছক্কার খেলায় দর্শকদের মুগ্ধ করছে বিপিএলের নবম আসর।

মিরপুরের পর চট্টগ্রামেও রানের বন্যা। গত আসরে যেখানে গড় রান ছিল দুই ইনিংস মিলিয়ে ১৪২-এর কম। সেখানে এ আসরে প্রথমে ব্যাট করা দলের গড় রান ১৬০ এরও বেশি। পরে ব্যাট করা দলের গড়ও দেড়শ’র কাছাকাছি।

৬ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ২৭৫ রানের মালিক সাকিব আল হাসান। যা এপর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। সাকিবের চেয়ে মাত্র ৬ রান কম নিয়ে তালিকার দ্বিতীয়তে নাসির হোসেন।

ছয় ম্যাচে সবচে বেশি ১৮টি ছক্কা হাঁকিয়েছেন ফরচুন বরিশালের পাকিস্তানি রিক্রুট ইফতিখার আহম্মেদ। সাকিবের ব্যাট থেকে এসেছে ১৫টি। পাঁচ ম্যাচে হাত ঘুরিয়ে ১১ উইকেট শিকারে সবার উপরে পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। দুই উইকেট কম নিয়ে তালিকার দ্বিতীয়তে সিলেট অধিনায়ক মাশরাফি।

৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে সিলেট স্ট্রাইকার্স। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় সাকিবের ফরচুন বরিশাল। তিন জয়ে ৬ পয়েন্টে তৃতীয় কুমিল্লা। চারে আছে তামিমের খুলনা। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে রংপর, চট্টগ্রাম ও ঢাকা।

আগামী ২৩ ও ২৪ জানুয়ারি মিরপুরে চারটি ম্যাচের পর ২৭ জানুয়ারি সিলেট যাবে বিপিএল। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তরুণদের গড়ে তোলার মাধ্যমে অর্জিত হবে স্মার্ট বাংলাদেশ: স্পিকার

স্টক নিউজ বিডি January 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণরাই দেশ ও সমাজের প্রাণশক্তি এবং ভবিষ্যৎ নেতৃত্ব। তরুণদের গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি দেওয়ার মহতী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করছে, যা প্রশংসনীয়। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা উপভোগ করছে। এসময় শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত যুগোপযোগী। শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।

স্পিকার শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২২-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় স্পিকার শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন।

শিরীন শারমিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে নারী শিক্ষায় রেকর্ড অগ্রগতি লক্ষ্যনীয়। চিকিৎসা ও শিক্ষায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের মায়েদের মোবাইলে শিক্ষাবৃত্তির টাকা পৌঁছে যাচ্ছে। আজ এ দেশের শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি বিশ্বজুড়ে প্রশংসনীয়। বিশ্বমানের শিক্ষা দানে সবাই মিলে কাজ করে যাওয়ার আহ্বান জানান স্পিকার।

স্পিকার বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার কাজ করছে। কৃষকবান্ধব কর্মসূচি, নারী ও শিশুবান্ধব কর্মসূচি গ্রহণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে সরকার সচেষ্ট। কমিউনিটি ক্লিনিক, উপজেলা হাসপাতাল ইত্যাদি সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের হাসপাতাল নির্মাণের উদ্যোগ যুগোপযোগী। স্মার্ট কমিউনিটি, স্মার্ট সিটিজেন তথা স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ মনজুরুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও ইকবাল আনোয়ার শুভেচ্ছা বক্তব্য দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রধানমন্ত্রী এবার সশরীরে বইমেলা উদ্বোধন করবেন

স্টক নিউজ বিডি January 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:এবার অমর একুশে বইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী এবার নিজে সশরীরে উপস্থিত হয়ে বইমেলার উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এমন সিদ্ধান্তই আছে। প্রধানমন্ত্রী ১ ফেব্রুয়ারি বিকেল তিনটায় আসবেন এবং তিনি মেলায় উদ্বোধন ও পরিদর্শনের পর আমরা সবার জন্য বইমেলা উন্মুক্ত করে দেব। আমাদের প্রস্তুতি ভালো আছে এবং এখনও পর্যন্ত সবকিছু আমাদের মতো করেই খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আশা করি, আমরা এটি সুন্দর এবং সফলভাবে সমাপ্ত করতে পারব।”

তিনি আরো বলেন, “এটিকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখবো যেন আমরা যথাসময়ে সুষ্ঠুভাবে এটি সম্পূর্ণ করতে পারে। আর বইমেলার একটি নীতিমালা আছে। এখানে যারা অংশগ্রহণ করবে তাদের সবাইকে সেই নীতিমালা মেনেই অংশ নিতে হবে। এছাড়া একটি মনিটরিং কমিটি করা হয়েছে যেটির মাধ্যমে যেসব প্রতিষ্ঠান এই বইমেলা নীতিমালার বাইরে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বইমেলাতেই ৭ সদস্যের এই টাস্কফোর্সের একটি কমিটি থাকবে।”

প্রতিমন্ত্রী বলেন, “এই মেলার মাধ্যমে মুক্তচিন্তার কোনো ব্যাঘাত ঘটবে বলে আমার মনে হয় না। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষ বা অগ্রহণযোগ্য কিছু আমরা চাই না। কেননা এটি একটি মুক্তচিন্তার জায়গা। এটি আমাদের প্রাণের মেলা আমরা চাই না প্রাণের মেলায় কেউ কাউকে নিয়ে কটু কথা বলুক।”

আদর্শ প্রকাশনীর অংশগ্রহণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, “বইমেলার যে নীতিমালা আছে তা মেনে তারা অবশ্যই মেলায় অংশগ্রহণ করতে পারবে। তবে তাদের নতুন যে দাবি নিয়ম-নীতি সংস্কার সেটি সময়ের ব্যাপার হুট করে চাইলেই সেটি সম্ভব নয়। গতবছর তাদের বইয়ে আপত্তিকর কিছু ছিল যেটি এবার আপত্তি জানানো হয়েছিল। সেদিক থেকে ১০ জনের যে নিয়ম সেটি মেনেই আদর্শকে বইমেলায় আসতে হবে এবং শুধু আদর্শ নয় সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই নিয়ম নীতি কার্যকর।”

এবারের মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৪৭২টি প্রতিষ্ঠান এবং ৭১০টি ইউনিট ও বাংলা একাডেমীতে ১০৩টি প্রতিষ্ঠান ও ১৪৭টি ইউনিট অংশ নিচ্ছে। এছাড়া প্যাভিলিয়ন আছে ৩৪টি। সঙ্গে ফুডকোর্ট, নামাজের জায়গাসহ অন্যান্য ব্যবস্থা থাকবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাঠ্য বইয়ে ভুল সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি January 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ে ভুল সংশোধন করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সামান্য ভুল বড় করে উপস্থাপন করে ইস্যু বানাবেন না। ভুল সংশোধন করা হবে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ের চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, “নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে। একটি মহল ছোট ভুলকে বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানানোর চেষ্টা করছে।”

শিক্ষামন্ত্রী আরো বলেন, “২০২৫ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষাব্যবস্থার রূপান্তর হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হবে দক্ষতাভিত্তিক প্রায়োগিক শিক্ষা।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন বিদেশী মুসল্লি

স্টক নিউজ বিডি January 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এ পর্যন্ত সৌদি আরব, ভারত, পাকিস্তান, কাতার, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ৬১টি দেশের সাত হাজার সাত শত পঁচিশ জন বিদেশী মেহমান ময়দানে অবস্থান নিয়েছেন। এবং অনেকেই এখনো পথে রয়েছেন। অনেকেই আখেরী মোনাজাতের আগ পর্যন্ত ময়দানে আসবেন।

ইজতেমার দ্বিতীয় পর্বের গণমাধ্যম বিষয়ক সমন্বয়কারী মো: সায়েম এর সাথে যোগাযোগ করলে বিদেশী মেহমানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত হাজার সাতশত পঁচিশ জন বিদেশী মেহমান ময়দানে অবস্থান নিয়েছেন, অনেকেই পথে রয়েছে। আগামীকাল রবিবার দুপুরের পূর্বে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনকা করবেন সা’দ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলবী।

ইন্দোনেশিয়ার নাগরিক আব্দুর রাজ্জাক (৫৫) বলেন, দ্বিনের মেহনতে আল্লাহকে রাজি খুশি করতে তাবলিগের দাওয়াতে বেরিয়েছি। টঙ্গীর ইজতেমা শেষে আমরা ভারতে অবস্থান নেবো। আমাদের চিল্লার সময় শেষ হলে দেশে ফিরবো। আমি এ পর্যন্ত টঙ্গীর ইজতেমায় তিন এসেছি। আল্লাহ তৌফিক দিলে আবার আসবো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য