Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

স্টক নিউজ বিডি

স্টক নিউজ বিডি

সরবরাহ অক্ষুন্ন রাখার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্টক নিউজ বিডি March 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী উদ্ভূত বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উৎপাদন ব্যবস্থা এবং পণ্য সরবরাহ অক্ষুন্ন রাখতে হবে।

উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না বলে উল্লেখ করেন।

বুধবার (১ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে ব্রিফিংকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের এ কথা বলেন। এনইসি সভায় বর্তমান অর্থবছরের (এফওয়াই২৩) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষ অনুষ্ঠিত এনইসি সভায় সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ড. আলম বলেন, সরকার চাহিদার দিকটা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছে, কিন্তু তারপরও উৎপাদনের দিকটা উন্নত করা দরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, আমন ধানের ফলন ভালো হয়েছে, এখন বোরো উৎপাদনের দিকে নজর দিতে হবে।

দেশের অগ্রযাত্রায় অনেক সমস্যা আসতে পারে উল্লেখ করে শেখ হাসিনা একাগ্রতার সঙ্গে তা মোকাবিলা করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগ এবং সংস্থাগুলোকে প্রকল্প বাস্তবায়নের সময় অর্থ ব্যয়ে কঠোরতা অনুসরণ করার নির্দেশনা পুর্নব্যক্ত করার পাশাপাশি আরও বেশি পরিকল্পিত উপায়ে প্রকল্পসমূহ বাস্তবায়নের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলো সমাপ্তির পথে এবং যে প্রকল্পগুলো অধিক কর্মসংস্থান সৃষ্টি করবে সেগুলো দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া, তিনি যেসব প্রকল্প এই মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় বা যেসব প্রকল্প বিলম্বিত হলেও এর ব্যয়ের ওপর তেমন কোন প্রভাব পড়বে না সেগুলো ধীরে ধীরে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দক্ষতা উন্নয়নের ওপরেও জোর দিয়েছেন।

‘শেখ হাসিনা সাধারণ মানুষকে সেবা প্রদানের জন্য বিভিন্ন সরকারি কাঠামো, প্রতিষ্ঠান এবং সুবিধাসমূহ পুরোমাত্রায় চালু করতে কি পরিমান জনবল প্রয়োজন তার তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন’-উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন দক্ষতা-উন্নয়ন প্রশিক্ষণ পরিচালনার জন্যও নির্দেশ দিয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউনিলিভার কনজিউমারের বোর্ড সভার তারিখ পরিবর্তন

স্টক নিউজ বিডি February 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার লিমিটেডের বোর্ডের বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানিটির পরিচালনা বোর্ড সভা আগামী ৯ মার্চ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানিটি ২৭ ফেব্রুয়ারি, বিকাল ৫টায় বোর্ড সভার ঘোষণা দিয়েছিল। সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এস.এস স্টিল

এসএস স্টিলের বোর্ড সভা ০৫ মার্চ

স্টক নিউজ বিডি February 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বোর্ড সভা আগামী ০৫ মার্চ, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির সমাপ্ত প্রথম প্রান্তিক (৩০ সেপ্টেম্বর,২০২২) ও দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর,২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শহীদ সেলিম-দেলোয়ার দিবস আজ

স্টক নিউজ বিডি February 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ ২৮ ফেব্রুয়ারি শহীদ সেলিম-দেলোয়ার দিবস। ১৯৮৪ সালের এই দিনে স্বৈরশাসক এরশাদবিরোধী গণআন্দোলন চলাকালে পুলিশের ট্রাকের চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতা এইচ এম ইব্রাহিম সেলিম ও কাজী দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আজ তাঁদের ৩৯তম শাহাদাতবার্ষিকী।

পরে লাশ দুটিকে নিজেরাই তুলে নিয়ে পোস্টমার্টেমে করে পুলিশ। দাফনও করা হয় পুলিশি কঠোর পাহারায়।

নিহত সেলিম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র; তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিপুর গ্রামে। আর দেলোয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র; বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে।

ইতিহাসের ভাষ্যমতে, ১৯৮৪ সালের উপজেলা নির্বাচনের ডাক দেয় স্বৈরাচার সরকার। এর বিপরীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৫ দল ও বিএনপি নেতৃত্বাধীন ৭ দল এবং ছাত্র সংগ্রাম পরিষদ নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।

ওইদিন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে বিক্ষোভ মিছিল শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে। মিছিল শুরুর প্রাক্কালে কবি মোহন রায়হান আবৃত্তি করেন- “আমাদের মৃত্যুর জন্যে আজ কোনো পরিতাপ নেই আমাদের জন্মের জন্যে আজ কোনো ভালোবাসা নেই, আমাদের ধ্বংসের জন্যে আজ কোনো প্রতিকার নেই, আমাদের সবকিছু আজ শুধু ছলনার, শুধু আজ ব্যর্থতার ক্লেদ নিয়ে আসে। আজকে এখানে একজন শিক্ষক জন্মাক, আজকে এখানে একজন বুদ্ধিজীবী থাক, আজ নবজন্ম হোক এদেশের লেখক কবির আর তারা অন্ধকারে ঝলসিত আগ্নেয়াস্ত্রের মতন হোক স্পর্ধিত; স্পর্ধিত হোক আজ তারা স্পর্ধিত হোক।”

সেদিন এ দুই ছাত্রনেতা (সেলিম ও দেলোয়ার) ছিলেন মিছিলের পেছন দিকে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে দিয়ে রোকেয়া হল পেরিয়ে টিএসসি হয়ে, কার্জন হলের দিকে এগোতে থাকে। মিছিলটি কার্জন হল পার হয়ে রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় পৌঁছানোর পরই বর্তমান ফায়ার ব্রিগেড অফিসের পাশ থেকে পুলিশের সেই ট্রাক অতর্কিতে পেছন থেকে মিছিলের ওপর দিয়ে দ্রুতগতিতে চালিয়ে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তাঁরা। চিরদিনের মতো পঙ্গু হয়ে যান কয়েকজন।

তাদের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে অসামান্য অবদান রাখে।

ঘাতক ট্রাক জন্ম দেয় বাংলাদেশের ইতিহাসের এক নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের। সেই ঘটনার পর থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবেশে আর রাজপথের এরশাদবিরোধী মিছিলে ছাত্ররা স্লোগান দিতে থাকে; ‘সেলিম, দেলোয়ার, তিতাস ; আন্দোলনের লাল পলাশ।’

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে বলেন, “অনেক আত্মত্যাগের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে সচেষ্ট থাকতে হবে।”

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ২৮ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিন। ১৯৮৪ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার স্বৈরাচার বিরোধী মিছিলে অংশ নিয়ে পুলিশের ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হন।’

তিনি শহীদ ছাত্রনেতা সেলিম ও দেলোয়ারসহ গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অন্য এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সেলিম ও দেলোয়ারসহ যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের রক্তের ঋণ কখনও শোধ হওয়ার নয়। তিনি বলেন, ‘দীর্ঘ সংগ্রাম ও অনেক প্রাণের আত্মত্যাগের বিনিময়ে অবশেষে স্বৈরশাসকের পতন ঘটে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়। আবারও আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের জনগণ ভোট ও ভাতের অধিকার ফিরে পায়।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফিফা বর্ষসেরা পুরস্কারে আর্জেন্টিনার জয়জয়কার

স্টক নিউজ বিডি February 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তমবারের মতো ফিফার সেরা খেলোয়াড় হয়েছেন লিওনেল মেসি, সেরা কোচ লিওনেল স্কালোনি ও সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ফিফার বেস্ট অ্যাওয়ার্র্ডের আট ক্যাটেগরির চারটিই উঠেছে আর্জেন্টিনার ঝুলিতে।

ফিফা দ্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শুরুতেই কিংবদন্তি পেলেকে স্মরণ। তাকে উৎসর্গ করে একটি সঙ্গীত পরিবেশন করেন ব্রাজিলিয়ান শিল্পী। অতিথিদের সারিতে এসময় উপস্থিত ছিলেন পেলের স্ত্রী মার্সিয়া আওকি।

প্যারিসে পুরস্কারের মঞ্চ প্রস্তুতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। লিওনেল মেসির হাতে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার দ্য বেস্ট তুলে দেয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় সেই আনুষ্ঠানিকতা।

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়োনো মার্টিনেজ যেন বড় মঞ্চের তারকা। লিওনেল মেসিদের সঙ্গে অনেকটা আলো কেড়ে নেন মার্টিনেজ। হয়েছেন ফিফার বর্ষসেরা গোলরক্ষক।

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়োনো মার্টিনেজ যেন বড় মঞ্চের তারকা

এদিকে প্যারিসে এসেই সুখবর পেলেন লিওনেল স্কালোনি। ২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনা কোচের দায়িত্ব নিশ্চিত করে ফিফার মঞ্চে উঠেন পুরষ্কার নিতে। কাতারে বিশ্বকাপ জেতানোর সুবাদে বেস্ট কোচের পুরষ্কার জিতেছেন স্কালোনি।

আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয় দেখেছেন পাসকুয়াস। তাইতো বেস্ট ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও পেয়ে গেলেন আর্জেন্টিনার এই সমর্থক।

এদিকে, টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতলেন আলেক্সিয়া পুতেয়াস। ইংলিশ ফুটবলার বেথ মিড ও যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মর্গ্যানকে হারিয়ে পুরস্কারটি জিতলেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার পুতেয়াস। ২০২১ ও ২০২২ সালের ব্যালন ডিঅ’রও জিতেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

বেস্ট অ্যাওয়ার্র্ডের আট ক্যাটেগরির চারটিই উঠেছে আর্জেন্টিনার ঝুলিতে

এছাড়া ফিফার বর্ষসেরা গোলের জন্য ‘পুসকাস অ্যাওয়ার্ড’ পেয়েছেন পোল্যান্ডের মারচিন ওলেকসি। বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের সারিনা উইগমান। ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছেন জর্জিয়ান লুকা লোশোভিলি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

স্টক নিউজ বিডি February 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো কাফিয়ারো দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকা সফরের প্রথম দিন আজ বিকালে রাজধানীর বনানীতে দেশটির মিশন উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। যা ৪৫ বছর আগে বন্ধ হয়েছিল। দীর্ঘ চার দশকের বেশি সময় পর ফের বাংলাদেশে মিশন চালু করছে আর্জেন্টিনা।

এরপর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করবেন সান্তিয়াগো।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন সান্তিয়াগো। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপি’র সাথীরা দেশকে আফগানিস্তান বানাতে চায়: কাদের

স্টক নিউজ বিডি February 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাদেরকে সাথে নিয়ে রাজনীতি করে, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বিএনপির হাতে ক্ষমতা দেওয়া আর বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেওয়া, একই কথা।

সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা যখন কথা বলে তখন কী করে ভুুলি- তাদের হাতে রক্তের দাগ, তাদের হাতে ২১ আগস্টের রক্তের দাগ। এটি সেই দল, যাদের হাতে ২৬ হাজার নেতাকর্মীর রক্তের দাগ।

তিনি বলেন, এদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে ? যারা এদেশে জঙ্গিবাদ কায়েম করেছে ? তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে কেন ? এখনও ফখরুল সাহেব বলেন, পাকিস্তান আমল ভালো ছিল। পাকিস্তানের ২৪২ রুপির সমান ১ ডলার। এই পাকিস্তানও ওনার কাছে ভালো। খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মা ব্যাটার মধ্যে ঝামেলা আপনারাই তো তৈরি করেছেন। বিএনপির নেতা কে হলো, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত আদালতের। তিনি রাজনীতি করতে পারবেন কিনা সে সিদ্ধান্তও আদালতের।

নির্বাচনে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে, বিএনপি নেতাদের এই মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এমন মন্তব্য আসোলে ‘ঘোড়ার ডিম’। খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও রাজনীতি করে বিএনপি। ফখরুল সাহেব দম্ভোক্তি করবেন না। বিএনপিরই জামানত বাজেয়াপ্ত হবে।

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।

এর আগে অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সচেষ্ট থাকুন: রাষ্ট্রপতি

স্টক নিউজ বিডি February 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনেক আত্মত্যাগের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে সচেষ্ট থাকার আহবান জানিয়েছেন।

তিনি শহীদ ছাত্রনেতা সেলিম ও দেলোয়ারের ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সোমবার এক বাণীতে এ আহবান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ২৮ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিন। ১৯৮৪ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার স্বৈরাচার বিরোধী মিছিলে অংশ নিয়ে পুলিশের ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হন।’

তিনি শহীদ ছাত্রনেতা সেলিম ও দেলোয়ারসহ গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তাঁরই নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ‘আমরা কাঙ্খিত বিজয় অর্জন করি’।

রাষ্ট্রপতি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতকচক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার মাধ্যমে দেশে আবারো গণতন্ত্রের অগ্রযাত্রা রুদ্ধ করে। উত্থান ঘটে স্বৈরশাসনের।

তবে, এ দেশের ছাত্র সমাজ সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর শহীদ সেলিম ও দেলোয়ারের মৃত্যুতে ঢাকাসহ দেশব্যাপী গণতন্ত্রকামী মানুষের মিছিলে প্রকম্পিত হয় রাজপথ, বিক্ষোভে ফেটে পড়ে সারাদেশ। ধারাবাহিক আন্দোলনের ফলশ্রুতিতে স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয় এবং ১৯৯০ সালে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।

রাষ্ট্রপতি বলেন, ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনের ফলে দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণ তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। অনেক আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এ গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলে সচেষ্ট থাকবেন- এটাই প্রত্যাশা।

তিনি শহীদ ছাত্রনেতা সেলিম ও দেলোয়ারের রুহের মাগফেরাত কামনা করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফু-ওয়াং ফুডস

ফু-ওয়াং ফুডের অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি February 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ০.৫০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দেবে।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২১ মার্চ নির্ধারণ করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফু-ওয়াং ফুডস

ফু-ওয়াং ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি February 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০৩ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ০৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ৭৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য