Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

স্টক নিউজ বিডি

স্টক নিউজ বিডি

Green Delta Insurance

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ ফেব্রুয়ারি

স্টক নিউজ বিডি February 19, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা ২৮ ফেব্রুয়ারি, দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি February 19, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির উদ্বোধন ঘোষণা করেন তিনি।

ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় ২৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তাও প্রশস্ত করা হয়েছে।

২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটিকে অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। তবে প্রায় চার মাস আগেই কাজ শেষ করা হয়েছে।

এক হাজার ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও বাংলাদেশ আর্মি (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড)।

প্রকল্পের বিবরণী অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চারলেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয়লেন করা হয়েছে।

প্রধান চারলেন বিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি চত্বর থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। দুইলেন বিশিষ্ট র‌্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে যাবে।

কালশী বালুর মাঠের উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বঙ্গোপসাগরে ডাকাতের গুলিতে জেলে আহত, নিখোঁজ ৯

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ডাকাতের হামলায় একজন জেলে গুলিবিদ্ধ এবং ৯ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার বরগুনার মনির মৃধার মালিকানাধীন এফবি ভাইভাই ট্রলার ডাকাতের কবলে পড়ে।

বরগুনা জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মাছ ধরে ফিরে আসার সময় ডাকাতের ছোড়া গুলিতে খোকন নামে একজন জেলে আহত হয়েছেন এবং তাদের এলোপাথারি মারধরে ৯ জন জেলে সাগরে পরে গিয়ে নিখোঁজ রয়েছেন।

ট্রলারে মোট ১৮ জন জেলে ছিলেন। গুলিবিদ্ধ জেলে খোকনসহ অন্যান্য জেলেদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

গুলিবিদ্ধ খোকন বলেন, আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। ট্রলারে থাকা মাছ এবং জালসহ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

এবিষয়ে পটুয়াখালীর আন্ধারমানিক কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম রাজিউল হাসান প্রিয় বলেন, শুনেছি একটি ডাকাতির ঘটনা ঘটেছে এবং কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইসলামী ব্যাংক সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৮ ফেব্রুয়ারি শনিবার সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, ডেভেলপমেন্ট উইং প্রধান মোঃ মাকসুদুর রহমান ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এ.কে.এম মাহবুব মোরশেদ। স্বাগত বক্তব্য দেন সিলেট জোনপ্রধান মুহাম্মদ নুরুল হক। সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ ও এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, এজেন্ট স্বত্বাধিকারীগণ ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী ব্যাংকিং কার্যক্রম বিস্তারে এজেন্ট ব্যাংকিং উলে­খযোগ্য ভ’মিকা পালন করছে। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকের আমানত ও বিনিয়োগ কার্যক্রমে এজেন্টদের কার্যক্রম আরো বেগবান করতে হবে।

তিনি এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আরো সহজ করতে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। ব্যাংকিং এর সকল কার্যক্রমে ব্যাংকিং নীতিমালা ও শরিআহ নীতিমালা যথাযথ পরিপালনের জন্য তিনি এজেন্ট স্বত্বাধিকারীদের প্রতি আহবান জানান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নতুন পাঠ্যক্রম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন পাঠ্যক্রমে যা নেই তা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি।

শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট নাগরিক তৈরিতে সহায়ক শিক্ষাক্রম নিয়ে কাজ করছে সরকার। একটি চক্র এই শিক্ষাক্রমকে বাধাগ্রস্ত করতে চায়।

মন্ত্রী আরও বলেন, নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ। কিন্তু এ বইয়ে যা নেই তা নিয়ে প্রচারণা যারা চালাচ্ছে তারা চিহ্নিত। তারা নতুন এ শিক্ষাক্রমকে বাস্তবায়ন করতে দিতে চায় না। কারণ এ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ভাবতে শিখবে এবং চিন্তা করতে শিখবে। শিক্ষার্থীদের এ বিকাশ সাধিত হলে, তাদের ‘মগজধোলাই’ পদ্ধতি আর চলবে না। এজন্যই তারা এর বিপক্ষে।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব অসঙ্গতি আছে সেগুলো সংশোধন করা হচ্ছে।

ডা. দিপু মনি বলেন, ২০৩১ সালের মধ্যে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবো। আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। প্রাথমিক ও মাধ্যমিকের বর্তমান শিক্ষাক্রম সেই লক্ষ্য বাস্তবায়নেই তৈরি হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নিয়্যাতের পরিশুদ্ধি

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ছোট ছোট বিন্দু মিলে যেমন মহাসিন্ধু তৈরি হয় তেমনি ছোট ছোট আমলের দ্বারা সহজে আল্লাহর নেয়ামত লাভ হয়। মানুষ ইবাদত-বন্দেগির মাধ্যমে এ নেয়ামত লাভ করে। তবে আল্লাহর এসব নেয়ামত লাভে নিয়ত ও তার বিশুদ্ধতা জরুরি।

‘ইন্নামাল আ’মালু বিন নিয়্যাত’ এই হাদিসের আলোকে নিয়্যাতের পরিশুদ্ধির আলোচনা –
নিয়্যাতের দু’টি দিক আছে:
১. কাজটি কেনো করছি?
২. কাজটি করার কি আসলেই আমার ইচ্ছা আছে?

যেগুলো আমাদের নিয়্যাতকে নষ্ট করে:
শিরক (আল্লাহর সঙ্গে শরীক করা), নিফাক (মুনাফিকতা), রিয়া (লোক দেখানো আমাল), গুনাহ করা।

যেই চার উপায়ে নিয়্যাত পরিশুদ্ধ করতে পারি:
নিয়্যাত বার বার চেক, নেক আমাল বাড়িয়ে দেওয়া, শরীয়ার সঠিক জ্ঞান অর্জন, মিথ্যে অভিনয় না করা (আমি আসলে যা না, তা অন্যকে না দেখানো। অর্থাৎ নিজের সম্পর্কে মিথ্যা অভিনয় না করা)।

৭ ধরনের কামনা বাসনা নিয়্যাতকে ধ্বংস করে দিতে পারে, যদি নিয়ন্ত্রণ না থাকে:
১. অন্যদের প্রশংসা পাওয়ার ইচ্ছা করা।
২. সবার অন্তরে পাকাপুক্ত জায়গা করার ইচ্ছা করা।
৩. কারো দ্বারা কখনো দোষারোপ না হওয়ার ইচ্ছা করা।
৪. অন্যের কাছে মর্যাদা পাওয়ার ইচ্ছা করা।
৫. অন্যের সম্পদ পাওয়ার ইচ্ছা করা।
৬. অন্যে সব সময় আমার সেবা করবে এই ইচ্ছা।
৭. অন্যে সব সময় আমার সাহায্য করবে এই ইচ্ছা।

যে তিনটি কারণে আমাদের আমাল দূষিত হতে পারে:
১. আমরা বুঝতে পারছি অন্য কেউ আমাকে দেখছে।
২. আমলের বিনিময় দুনিয়াতেই খোঁজা।
৩. আমল করে পরিতৃপ্ত হওয়া।

আমলের শেষ নিয়্যাত যদি শুরুর নিয়্যাতের সাথে মিলে যায় তাহলে আশা করা যায়, দুই নিয়্যাতের মাঝে ভূলত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করবেন ইন শা আল্লাহ।

  • আল্লাহর রহমত তার ক্রোধের থেকে বেশি। আল্লাহর প্রতি সুধারনা রাখব। ইখলাসের সাথে আমল করে যেতে হবে ইন শা আল্লাহ।

হাদিসটির কিছু কেন্দ্রিকদিক:
ইসলামের তিনটি উসূল হলো:
১. অন্তরের আমাল।
২. অঙ্গ প্রতঙ্গের আমাল।
৩. মুয়ামালাত (মানুষের সাথে আমাদের আচার আচরণ)।

একই সময়ে দুই নিয়্যাত চলে আসলে করণীয়:

  • যদি সমস্ত কিছুর উপর আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আসল নিয়্যাত, তাহলে ইন শা আল্লাহ, আল্লাহ কবুল করবেন।

আমরা একে অপরের অন্তরের খবর জানি না, অথচ অন্যকে দোষারোপ করতে শুরু করি। আল্লাহ আমাকে অন্যের অন্তরের খবর নেয়ার অধিকার দেননি। বরং নিজের অন্তরের খবর নিজেদেরকে নিতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সকালের টেবিলে রাখুন ‘কাউন চালের নাশতা’

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সকালের নাস্তা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি সারাদিন আমাদেরকে প্রাণবন্ত ও সুস্থ রাখতে সাহায্য করে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে সকালের নাস্তা বেশি পরিমাণে ক্যালরি পোড়াতে সাহায্য করে এবং সারাদিন ধরে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও সাহায্য করে। সকালে স্বাস্থ্যকর এবং ভারী নাস্তা খেলে মস্তিষ্ক পুরোদিনের জন্য তৈরি হয়ে যায় এবং সারাদিন শক্তি পাওয়া যায়। কিন্তু সব ভারী খাবারই স্বাস্থ্যকর নয়। এ ক্ষেত্রে এমন কিছু খাবার গ্রহণ করতে হবে যা পুষ্টিকর এবং সুখাদ্য। যা ভালো রাখবে দেহ, দেহের ভেতরের যন্ত্রগুলোকে। বিশেষ করে হৃদযন্ত্র ও পাকস্থলীকে সুস্থ রাখবে এমন খাবারই নির্বাচন করতে হবে।

এজন্য আমাদের জানতে হবে সকালের নাস্তায় কোন খাবারগুলো খাওয়া উচিত। আজ আমরা নাস্তায় রাখার মত একটি রেসিপি সম্পর্কে জানবো। আজকের রেসিপি- ‘কাউন চালের নাশতা’।
যা লাগবে:
আপেলের রস ১/২ কাপ, কাউন চাল ১ কাপ, পানি দেড় কাপ, লবণ স্বাদমতো, দারুচিনি গুঁড়ো ১/২ চা চামচ, আলুবোখারা ও কিশমিশ ১/২ কাপ, ওটস ১ কাপ।

প্রণালি:
কাউন চাল ধুয়ে নিন। একটি পাত্রে আপেলের রস, দারুচিনি, পানি এবং লবণ নিয়ে ফোটান। চুলার আঁচ কমিয়ে ওটস এবং কাউন চাল দিন। ১৫ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে গেলে আলুবোখারা ও কিশমিশ দিয়ে নেড়ে নিন। একটি প্লেটে ঢেলে গরম গরম পরিবেশন করুন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাকে মারা গেলেন ‘সিন্দাবাদ’

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জনপ্রিয় টিভি সিরিজ সিন্দাবাদ খ্যাত অভিনেতা শাহনেওয়াজ প্রধান একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তিনি বলিউড, টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করেছেন।

শুক্রবার ৫৬ বছর বয়সী এই অভিনেতা একটি ‍অনুষ্ঠানে হাজির হয়ে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বলার পরই জ্ঞান হারান। এর পর তাকে দ্রুত কোকিলাবেন দিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শত চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাচক্রে ওই সময় হাসপাতালটিতে উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী সুরভি তিওয়ারি। তিনি তার ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তিনি দেখতে পান শাহনেওয়াজকে একটি স্ট্রেচারে করে হাসপাতালে আনা হয়েছে।

সুরভি নবভারত বলেন, “শাহনেওয়াজকে সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের বেডের পাশে নিয়ে যাওয়া হয়।”

এ সময় তিনি ডাক্তারদের বলতে শোনেন, তারা শাহনেওয়াজের স্পন্দন পাচ্ছেন না। তার হৃদপিণ্ডও কাজ করছে না। যে ব্যক্তিরা শাহনেওয়াজকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা ডাক্তারদের জানান, একটি অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানেই হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান বর্ষীয়ান এই অভিনেতা।

পরে সুরভি তাদের কাছে জানতে চান এটা কিভাবে ঘটেছে এবং তার আগে থেকেই কোনো সমস্যা আছে কি না। তারা সুরভিকে জানায়, কয়েক মাস আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের। এই অভিনেত্রী বলেন, “শাহনেওয়াজ খুব ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় যোগাযোগ রাখতেন।”

প্রসঙ্গত, সিন্দবাদ দ্য সেইলর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাহনেওয়াজ। পরবর্তীতে জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরেও কাজ করেন তিনি। এছাড়া কণ্ঠ অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন শাহনেওয়াজ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গোল না করেও জয়ের নায়ক রোনালদো

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সৌদি লিগে গোল না করেও আল নাসেরের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আল তাউওনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসের।

কিং সাউদ স্টেডিয়ামে ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসের। রোনালদোর পাসে গোল করেন আব্দুর রহমান গারিব।

প্রথমার্ধে আরও কিছু সুযোগ পায় নাসের। তবে বল লক্ষ্যে রাখতে না পারায় এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে আল তাউওন। পয়েন্ট হারানো শঙ্কায় পড়ে আল নাসের।

আর ঠিক তখনই দলের ত্রাতা হয়ে হাজির হন রোনালদো। আব্দুল্লাহ মাদুকে দিয়ে জয় সূচক গোলটিও করান সিআর সেভেন।

এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয় ৪ ড্র ও ১ হারে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আল নাসর। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আল ইত্তিহাদ রয়েছে দুইয়ে। তিনে থাকা আল শাবাবেরও সমান পয়েন্ট। যদিও এক ম্যাচ বেশি খেলেছে ক্লাবটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে টেস্ট দলের অধিনায়ক বাভুমা

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডিন এলগারের জায়গায় দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন তেম্বা বাভুমা। তবে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে হয়েছে বাভুমাকে। কারণ গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাভুমার অধীনে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময় নতুন অধিনায়কের নাম জানাবে দক্ষিণ আফ্রিকা। তবে টেস্ট ও ওয়ানডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাভুমা।

টেস্টের অধিনায়ক হিসেবে বাভুমার প্রথম অ্যাসাইনমেন্ট হবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ঘরের মাঠে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে সর্বশেষ দুই সিরিজে পরাজিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। দলে ফিরেছেন ওপেনার আইডেন মার্করাম। ইংল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়েছিলেন তিনি। আরও ফিরেছেন কিগান পিটারসেন, সেনুরান মুথুসামি ও রায়ান রিকেল্টন।

দল থেকে বাদ পড়েছেন রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেনি ও লুঙ্গি এনগিডি। দলে নতুন মুখ ওপেনার টনি ডি জর্জি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া চার দিনের ডিভিডশন-১এর টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী জর্জি। ৪ ম্যাচে ২টি সেঞ্চুরিতে ৪৮৯ রান করেছেন তিনি। এরমধ্যে অপরাজিত ৩০৪ রানের একটি ইনিংসও ছিল জর্জির।

দক্ষিণ আফ্রিকার কোচিং সেটআপেও পরিবর্তন হয়েছে। ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন জেপি ডুমিনি। জাস্টিন সিমন্সের স্থলাভিষিক্ত হবেন তিনি। টেস্টে কোচ শুক্রি কনরাডের সাথে কাজ করবেন বাভুমা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল
তেম্বা বাভুমা (অধিনায়ক), গেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, ডিন এলগার, সাইমন হার্মার, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, এনরিচ নর্টি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা ও রায়ান রিক্লেটন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য