Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

Uncategorized

ওয়াটা কেমিক্যালস

ওয়াটা কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 20, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যাল লিমিটেড গত ৩১ মার্চ , ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ০৪ পয়সা।

আর গত ৯ মাসে (জুলাই’২০ -মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ৮ টাকা ৬৪ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬০ টাকা ২৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Paramount-Insurance

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৬ অক্টোবর

স্টক নিউজ বিডি October 19, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
david aimes

ব্রিটিশ এমপির মৃত্যু ছুরির আঘাতে

স্টক নিউজ বিডি October 16, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ছুরিকাঘাতে ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেস নিহত হয়েছেন। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এসেক্স কাউন্টির লেই-অন-সি শহরের বেলফারিস মেথডিস্ট গির্জায় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের বিবৃতিতে জানানো হয়, ডেভিড অ্যামেসকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছিল। তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজা হচ্ছে।

ডেভিড অ্যামেস সাউথএন্ড ওয়েস্টের এমপি। গতকাল ছুরিকঘাতের সময় ওই নির্বাচনী এলাকার গির্জায় বৈঠক করছিলেন তিনি। তিনি ১৯৮৩ সালে বসিলডন থেকে প্রথম এমপি নির্বাচিত হন। ১৯৯৭ সাল থেকে সাউথএন্ডে নির্বাচন করছিলেন তিনি। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি ব্রিটিশ পার্লামেন্টে এমপি। রাজনৈতিকভাবে তিনি সোশ্যাল কনজারভেটিভ। গর্ভপাতবিরোধিতা ও প্রাণীদের অধিকার সুরক্ষায় কাজ করেন । গত পাঁচ বছরের মধ্যে ব্রিটিশ এমপি নিহত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে ২০১৬ সালে লেবার পার্টির এমপি জো কক্সকে গুলি করে হত্যা করা হয়েছিল। বেক্সিট গণভোটের আগের দিন এ ঘটনা ঘটেছিল।

ডেভিড অ্যামেসের মৃত্যুতে ব্রিটেনের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়লি বলেন, ‘এটি এমন একটি ঘটনা, যা পার্লামেন্টারি কমিউনিটি ও পুরো দেশের মধ্যে শোকের তরঙ্গ বয়ে আনবে।’ এ সময় তিনি আরো বলেন, আগামী দিনগুলোতে ব্রিটিশ এমপিদের নিরাপত্তা পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ডেভিড অ্যামেস একজন অসাধারণ মানুষ, অসাধারণ বন্ধু এবং অসাধারণ এমপি গণতান্ত্রিক ভূমিকা পালনের সময় নিহত হলেন।

সাউথএন্ডের কাউন্সিলর জন ল্যাম্ব ছুরিকাঘাতের ঘটনাকে ভয়ংকর আখ্যা দিয়ে বলেন, ‘আমরা এই নির্বাচনী এলাকার একজন ভালো মানুষ ও পরিশ্রমী এমপিকে হারিয়েছি, যিনি সকলের জন্য কাজ করতেন।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
new castle

পিএসজি, ম্যানসিটির থেকেও দাপুটে ক্লাব হতে চলেছে নিউক্যাসল

স্টক নিউজ বিডি October 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্ব ফুটবলেই এখন পেড্রো-ডলারের ঝনঝনানি। মধ্যপ্রাচ্যের ধনকুবেরদের টাকায় বদলে যাচ্ছে ইংল্যান্ড, ইতালি বা ফ্রান্সের ফুটবলের পুরো ছবি। পিএসজি একটা সময় ধুঁকত ফরাসি লিগে। কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ক্লাব কেনার পর সেই পিএসজিতে এখন চাঁদের হাট। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, সের্হিয়ো রামোসদের নিয়ে বিশ্বের অন্যতম সেরা ক্লাব তারাই। একই স্বপ্নে এবার ইংল্যান্ডের নিউক্যাসল কিনে নিল সৌদি আরবের সৌদি আরবিয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এই কম্পানির মালিকানা সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের। তবে নিউক্যাসলে প্রকাশ্যে আসবেন না তিনি।

গত ১৪ বছর নিউক্যাসলের মালিক ছিলেন মাইক অ্যাশলি। ৩০০ মিলিয়ন পাউন্ডে অ্যাশলির কাছ থেকে কিনে নেওয়া হয়েছে প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি। সৌদি আরবিয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কিনেছে ৮০ শতাংশ শেয়ার। বাকি ২০ শতাংশ আমান্ডা স্টেভিলি ও রুবেন ভাইদের। মালিকানা পেয়েই আমান্ডার হুংকার, ‘পিএসজি, ম্যানসিটির মতো দাপুটে ক্লাব হতে চলেছে নিউক্যাসল।’

নিউক্যাসল কতটা সফল হবে, বলা কঠিন। তবে অর্থবিত্তে এখনই ছাড়িয়ে গেছে সবাইকে। সৌদি আরবিয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পত্তির মূল্য ৩২০ বিলিয়ন পাউন্ড। ক্লাব ফুটবলে এত দিন ২২০ বিলিয়ন পাউন্ড মূল্য নিয়ে শীর্ষে ছিল পিএসজির মালিকানা প্রতিষ্ঠান কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। ২০১১ সালে তারা কিনে নেয় ফ্রান্সের ঐতিহ্যবাহী ক্লাবটি। আবুধাবি রাজপরিবারের সদস্য শেখ মনসুর ২০০৮ সালে কিনেছিলেন ম্যানচেস্টার সিটি। আরব আমিরাতের ডেপুটি প্রাইম মিনিস্টার শেখ মনসুরের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ২১ বিলিয়ন ডলার। পিএসজি, ম্যানসিটি দুই দলই দাপট দেখাচ্ছে নিজেদের লিগে। এমনকি দুই দল পৌঁছেছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। নিউক্যাসল কি পারবে তাদের পথে হাঁটতে?

নিউক্যাসলের ভক্তরা অবশ্য ভীষণ উচ্ছ্বসিত। নতুন মালিক বিশ্বসেরা খেলোয়াড়দের কিনে দলের চেহারা বদলে দেবেন, এমন প্রত্যাশা তাদের। আশাবাদী ক্লাব কিংবদন্তি অ্যালান শিয়েরারে বলেন, ‘গত ১৪ বছর আমরা লক্ষ্যহীন ফুটবল খেলে চলেছি। এখন নতুনভাবে স্বপ্ন দেখাই যায়।’

সূত্র: ডেইলি মেইল

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমারেল্ড অয়েল

লাইসেন্স নবায়ন করতে না পারায় উৎপাদন বন্ধ এমারেল্ড অয়েলের

স্টক নিউজ বিডি August 26, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লকডাউনে দীর্ঘদিন অফিস বন্ধ থাকার কারণে সেপ্টেম্বরের শুরুতে উৎপাদন শুরু করতে পারছে না। ডিএসই ‍সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পরযন্ত লকডাউনের কারণে অফিস বন্ধ ছিল। এর ফলে কোম্পানি লাইসেন্স নবায়ন করতে পারেনি। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের সময় পরিবর্তন হওয়ায় কোম্পানির শেয়ার লেনদেনে দেরি হয়েছে।

সুতরাং, এই সমস্যাগুলোর সমাধানের জন্য কোম্পানিটির আরও সময় দরকার। তাই কোম্পানির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি এখনও ১ সেপ্টেম্বর থেকে উৎপাদন শুরুর অবস্থায় ফেরেনি।

কোম্পানিটি আরও জানায়, উল্লেখিত সমস্যা সমাধানের পর কোম্পানিটি উৎপাদনের তারিখ জানাবে।

স্টক নিউজ বিডি.কম

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফারাহ প্রদেশ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী এখন তালেবানের

স্টক নিউজ বিডি August 11, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: আরও একটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। মঙ্গলবার বিদ্রোহী গোষ্ঠীটি আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ দখল করে নেয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এক সপ্তাহেরও কম সময়ে আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে সাতটি দখল করে নিল তালেবান।

ফারাহর প্রাদেশিক পরিষদের সদস্য শাহলা আবুবর বার্তা সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার দুপুরে তালেবান যোদ্ধারা শহরে প্রবেশ করে। তারা গভর্নরের কার্যালয় ও পুলিশের সদর দপ্তর দখলে নিয়েছে।

ফারাহ আফগানিস্তানের দ্বিতীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর, যেটি তালেবানের দখলে গেল। এর আগে শুক্রবার ওই অঞ্চলের নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জ তালেবানের নিয়ন্ত্রণে যায়।

ধারণা করা হচ্ছে দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর ও বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে যেকোনো মুহূর্তে তালেবান হামলা চালাতে পারে। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ, কান্দাহারসহ আরও বেশ কয়েকটি অঞ্চলের দখল নিয়ে বিদেশি সেনা ও আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে তালেবানের।

তালেবানের হামলার মুখে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আঞ্চলিক কমান্ডারদের কাছে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র গনি সরকারকে নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে বলেছে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শৈত্যপ্রবাহের তীব্রতা কমেছে

আগামী বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে

স্টক নিউজ বিডি February 3, 2021
0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
palestain

ফিলিস্তিনিদের করোনার টিকা দেবে না ইহুদিবাদী ইসরাইল

স্টক নিউজ বিডি January 30, 2021

স্টক নিউজ বিডি প্রতিবেদন: ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিন জনগণকে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

ইসরাইলি সংসদ নেসেট বলেছে, গাজা উপত্যকায যেহেতু অবরোধের আওতায় রয়েছে সে কারণে গাজার লোকজন করোনাভাইরাসের টিকা পাবে না। খবর বিবিসির।

ইসরাইলের এ ঘোষণায় ফিলিস্তিনি নেতারা বলছেন, ২০১৪ সালে ইসরাইলি আগ্রাসনের সময় যেসব ইহুদিবাদী সেনারা আটক হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য ইসরাইল টিকা না দেয়ার ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেয়ার ঘোষণার মধ্যদিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইসরাইলের এক-চতুর্থাংশ মানুষ টিকা গ্রহণ করেছে। অথচ তারা গাজা উপত্যকায় টিকা যেতে দিচ্ছে না।

এদিকে, গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা হাতগুটিয়ে বসে থাকবে না। সংগঠনটি আরো বলেছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরাইলি সেনাদেরকে মুক্ত করতে হবে, অন্য কোনোভাবে নয়।

এর আগে, জাতিসংঘ ফিলিস্তিনিদের কাছে করোনাভাইরাসের টিকা পৌঁছানো নিশ্চিত করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। করোনাভাইরাসের মহামারীতে গাজা উপত্যকায় বহু মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানকার মৃত্যুহার অনেকটা বেশি।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
044847_bangladesh_pratidin_china-bdp

১৮ জানুয়ারি থেকে সব ভ্রমণ করিডোর বন্ধ করছে যুক্তরাজ্য

স্টক নিউজ বিডি January 16, 2021

স্টক নিউজ বিডি প্রতিবেদন: করোনার নতুন ধরনের ঝুঁকি থেকে রক্ষা পেতে সোমবার (১৮ জানুয়ারি) সকাল থেকে সব ভ্রমণ করিডোর (ভ্রমণ বাবল) বন্ধ করে দেবে যুক্তরাজ্য। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এ কথা জানান। তিনি বলেন, এটি কমপক্ষে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

বিবিসির খবরে বলা হয়েছে, অন্য দেশ থেকে যুক্তরাজ্যে যেতে হলে কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। সেইসঙ্গে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে ব্রাজিলে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কায় শুক্রবার থেকে দক্ষিণ আমেরিকা ও পর্তুগাল থেকে যুক্তরাজ্যে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সরকারি সর্বশেষ হিসাবে শুক্রবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয় ৫৫ হাজার ৭৬১ জন।

উল্লেখ্য, ট্র্যাভেল করিডোর (ট্রাভেল বাবল) হলো মূলত দুই বা ততোধিক দেশের মধ্যে একটি স্বতন্ত্র অংশীদারিত্ব, যা তাদের নিজ সীমানার মধ্যে করোনা মহামারি মোকাবিলায় সফল বলে ধরে নেওয়া হয়। এই দেশগুলো তখন সীমান্ত উন্মুক্ত করে দেয়। সেইসঙ্গে ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনে যেতে হয় না। এখন যুক্তরাজ্য এ ধরনের ভ্রমণ করিডোর বন্ধ করে দিচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

স্ট্যান্ডার্ড সিরামিকসের প্রথম প্রান্তিক ঘোষণা

স্টক নিউজ বিডি November 12, 2020

স্টক নিউজ বিডি প্রতিবেদন: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ১০ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭ টাকা ৫৯ পয়সা।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৪ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ৫২ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • ডেল্টা লাইফ ইনসিওরেন্সর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

  • মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ এহ্তেশাম রহমান

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য