Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

Uncategorized

ফু-ওয়াং সিরামিকস

ফু-ওয়াং সিরামিকসের পর্ষদ সভা ১৫ ফেব্রুয়ারি

স্টক নিউজ বিডি February 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ ফেব্রূয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন আফ্রিদি

কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন আফ্রিদি

স্টক নিউজ বিডি January 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটারের নেতৃত্ব ছাড়া নিয়ে সারা বিশ্বেই আলোচনা হচ্ছে। কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।

সামা টিভিতে আফ্রিদি বলেন, আমার মতে এটা সঠিক সিদ্ধান্ত। বিরাট অনেক ক্রিকেট খেলেছে এবং দলকে ভালো নেতৃত্ব দিয়েছে, আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। সবার ক্যারিয়ারেই এমন একটি পর্যায় আসে যখন আপনি চাপ সামলাতে সক্ষম হন না, এ কারণেই আপনার নিজের কর্মক্ষমতাকেও প্রভাবিত করে। আমি মনে করি, তিনি দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেছেন। ব্যাটসম্যান হিসেবে তার ব্যাটিং উপভোগ করার সময় এসেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dhanush's wife

১৮ বছরের সংসার ভাঙল সুপারস্টার ধানুশ ও রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইদানিং ধানুশ-ঐশ্বরিয়ার সম্পর্কের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে খবর শোনা যাচ্ছিলো। জল্পনা ছড়িয়েছিল, তারা নাকি আলাদা হওয়ার পথে। সংবাদমাধ্যমের প্রশ্নও এড়িয়ে যেতে দেখা গিয়েছে দম্পতিকে। শেষ পর্যন্ত বিচ্ছেদই ঘোষণা করলেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

‘কোলাভেরি ডি’ খ্যাত অভিনেতা ধানুশ টুইটারে লিখেছেন, ‘একে অপরের শুভাকাঙ্ক্ষী, বাবা মা হিসেবে বন্ধু ও জুটি হিসেবে ১৮ বছরের একাত্মতা। এই যাত্রা বৃদ্ধির, উপলব্ধির, মানিয়ে নেওয়ার এবং আত্তীকরণের। আমরা আজ এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের দু’জনের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বরিয়া এবং আমি জুটি হিসেবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভালোর জন্য দু’জনকে পৃথক ব্যক্তি হিসেবে উপলব্ধি করব।’

তিনি আরও লিখেছেন, ‘দয়া করে আমাদের সিদ্ধান্ত ও বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রয়োজনীয় গোপনীয়তাকে সম্মান করুন।’ ঐশ্বরিয়া রজনীকান্তও তার ইনস্টাগ্রামে বিবৃতি শেয়ার করেছেন। তিনি যোগ করেন, ‘আপনাদের সবার প্রতি অনেক ভালোবাসা। সবই ঈশ্বরের কৃপা।’
উল্লেখ্য, সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে ২০০৪ সালে বিয়ে করেন ধানুশ। যাত্রা ও লিঙ্গা নামে তাদের দুই সন্তানও রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
lavello ice

তাওফিকা ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস্ এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা বোর্ড কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৭ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১২ টাকা ৯৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মীর আখতার

মীর আক্তারের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫৬ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি ৮৬ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ৪৬ টাকা ৫৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……..

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আমরা নেটওয়ার্কসের বোর্ড সভা ১৪ নভেম্বর

আমরা নেটওয়ার্কসের বোর্ড সভা ১৪ নভেম্বর

স্টক নিউজ বিডি November 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিগুলোর ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কে অ্যান্ড কিউ

কে অ্যান্ড কিউয়ের বোর্ড সভা ১১ নভেম্বর

স্টক নিউজ বিডি November 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ নভেম্বর দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিগুলোর ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পদ্ম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড

পদ্মা ইসলামী লাইফের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 31, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর,২০২১ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটি ১ কোটি ৯৯ লাখ ৭ হাজার টাকার প্রিমিয়াম আয় করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৪ কোটি ৬৭ লাখ ৭ হাজার টাকা।

এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ২ কোটি ৬৫ লাখ ৯ হাজার টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১০ কোটি ৪৮ লাখ ১ হাজার টাকা।

আগের বছর একই সময় কোম্পানিটি ৫ কোটি ৮৭ লাখ ৭ হাজার টাকা প্রিমিয়াম আয় করেছিল এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৫ কোটি ১০ লাখ টাকার।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দর বাড়ার শীর্ষে দেশ গার্মেন্টস

দেশ গার্মেন্টসের ৮% লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আর কোম্পানির পরিচালকরা পাবেন ৩ শতাংশ নগদ লভ্যাংশ।

আজ কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪০ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৪২ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
eastern ins

ইস্টার্ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩১ অক্টোবর

স্টক নিউজ বিডি October 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩১ অক্টোবর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • ডেল্টা লাইফ ইনসিওরেন্সর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

  • মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ এহ্তেশাম রহমান

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য