Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

Uncategorized

ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা ৩১ জুলাই

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অর্পিতা মুখার্জি

ট্রাকে ভর্তি করে নেওয়া হলো অর্পিতার বাড়ি থেকে উদ্ধার টাকা

স্টক নিউজ বিডি July 24, 2022

ভারতের পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পর তা নিয়ে যাওয়ার জন্য এবার ট্রাক নিয়ে আসা হয়েছে। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকা ট্রাংকে বোঝাই করে তোলা হয় ট্রাকে।

শনিবার (২৩ জুলাই) দেশটির সংবাদ সংস্থা এএনআই টুইটারে এমন একটি ভিডিও দিয়েছে। তাতে দেখা যায়, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার টাকা ট্রাংকে করে তোলা হচ্ছে ট্রাকে।

শুক্রবার (২২ জুলাই) অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চলাকালীন ‘টাকার পাহাড়’ আবিষ্কার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর (ইডি) তদন্তকারীরা। সেই টাকা গুনতে ব্যাংককর্মীদের সাহায্য নেওয়া হয়। আনা হয় টাকা গোনার যন্ত্রও।

আনন্দবাজার ডিজিটাল জানায়, শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত অর্পিতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ২০ কোটি ২১ লাখ টাকা। সেই টাকা নিয়ে যাওয়ার জন্য ট্রাংকভর্তি ট্রাক নিয়ে আসে রিজার্ভ ব্যাংক। উদ্ধার হওয়া টাকা ট্রাংকে বোঝাই করে তোলা হয় ট্রাকে। ইডি ওই বিপুল অর্থ বাজেয়াপ্ত করেছে। ট্রাকে তোলা ট্রাংকগুলোতে নির্দিষ্ট নম্বর দেওয়া ছিল। হিসাবে সুবিধার জন্য ৫০০ এবং দুই হাজার টাকার নোটের জন্য আলাদা আলাদা ট্রাংক রয়েছে। ট্রাকে ছিল প্রায় ৪০টি ট্রাংক।

ইডি সূত্র জানিয়েছে, অর্পিতার ওই ফ্ল্যাটে আরও সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় সম্পত্তির একাধিক নথি উদ্ধার করা হয়েছে সেখান থেকে। এছাড়াও ৫৪ লাখ টাকার বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে। অর্পিতার ওই ফ্ল্যাটে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কিছু নথিও পাওয়া গেছে। এমনকি টাকার স্তূপের মধ্যেই পাওয়া গেছে উচ্চশিক্ষা অধিদপ্তরের খাম!

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পার্থ চ্যাটার্জির নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শনিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করার পর আটক করা হয় অর্পিতা মুখার্জিকেও।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আফরান নিশো

সিনেমার জন্য বডি ট্রান্সফরমেশন করছি: আফরান নিশো

স্টক নিউজ বিডি July 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে এবার সত্যি সত্যিই ভার্সেটাইল অভিনেতা আফরান নিশোকে দেখা যাবে সিনেমায়। এ কথা তিনি নিজেই একটা বেসরকারি সংবাদ পত্রিকাকে জানিয়েছেন।

এ বেপরে আফরান নিশো জানান, এরই মধ্যে বেশ কয়েকটি গল্প রয়েছে আমার কাছে। কয়েকটি পছন্দও হয়েছে। সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে চরিত্রের জন্য বডি ট্রান্সফরমেশন শুরু করছি। ওজন কমাচ্ছি। আশা করি, এ বছরের যে কোনো সময় আমার ভক্তদের সিনেমার সুখবরটা দিতে পারব।

এরই মধ্যে নতুন দুটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন আফরান নিশো। ‘কাইজার’ ও ‘সিন্ডিকেট’ নামে দুটি ওয়েব সিরিজ। ৮ জুলাই ‘কাইজার’ হইচইয়ে মুক্তি পাবে। অন্যদিকে ক্রাইম থ্রিলারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সিন্ডিকেট’। এটিও খুব শিগগির চরকিতে মুক্তি পাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপির আচরণের জন্য হুমকি:

স্টক নিউজ বিডি February 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আচরণ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই রাষ্ট্রপতি, সার্চ কমিটি এবং সংলাপকে অবজ্ঞা করছে। তাদের এ আচরণ দেশের গণতন্ত্রের জন্য, দেশের জন্য অতন্ত হুমকিস্বরূপ। আসলে গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করে ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়াই তাদের উদ্দেশ্য।’ তথ্যমন্ত্রী গতকাল বুধবার সকালে রাজধানীতে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মিলনায়তনে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। খবর: বাসস।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের সভাপতিত্বে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন, ওআইসি ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইহান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বসে তাদের কাছ থেকে নাম নিয়ে একটি অসাধারণ প্রক্রিয়া অনুসরণ করেছে, যা দেশের মধ্যে সাড়া জাগিয়েছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি তার ক্ষমতাটা সার্চ কমিটির হাতে দিয়েছেন। সার্চ কমিটি সেখান থেকে বাছাই করে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, যেখান থেকে তিনি ৫ জনকে নিয়োগ দেবেন। বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরাও সার্চ কমিটিকে বলেছেন, বিএনপির আসা প্রয়োজন, কিন্তু বিএনপি শুরু থেকেই পুরো প্রক্রিয়াকেই না করেছে। সবাইকে সঙ্গে নিয়ে সার্চ কমিটি যেভাবে কাজ করছে এজন্য তারা সত্যিকার অর্থেই দেশবাসীর ধন্যবাদ পাওয়ার অধিকার রাখে এবং ভারত, পাকিস্তান, শ্রীলংকা এমনকি কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশেও এত অংশগ্রহণমূলক পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয় না বলে তিনি উল্লেখ করেন।

এর আগে বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশকে ওআইসির সদস্যভুক্ত করেছিলেন। যে কারণে আজকে আমরা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের অনুষ্ঠানাদি আয়োজন করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহেই আজ বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে বিশ্বে স্থান করে নিতে সক্ষম হয়েছে। যখন আমাদের যুব ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়, আমাদের নারী ক্রিকেট দল এশিয়া কাপ জিতে নেয়, নারী ফুটবল দল ১১ গোলে পাকিস্তানকে হারিয়ে দেয়, এমনকি আমাদের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদ যখন এশীয় অলিম্পিক থেকে পদক নিয়ে আসে, তখন আমরা বিশ্ব সংবাদ হই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ায় উৎকর্ষ সাধনের লক্ষ্যে যেসব উদ্যোগ ও পদক্ষেপ নিয়েছেন সেজন্যই এই অর্জন সম্ভব হয়েছে। তারুণ্যই শক্তি, তারুণ্যই সমৃদ্ধি এবং তারুণ্যের শক্তি দিয়ে দেশ ও বিশ্বকে আমরা সমৃদ্ধির সোপানে উন্নীত করব উল্লেখ করে ড. হাছান মাহমুদ এ সময় ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে নির্বাচিত করায় ওআইসি ইয়ুথ ফোরামকে এবং প্রতিযোগিতা আয়োজনের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। সভাশেষে অতিথিরা ওআইসি ইয়ুথ ফোরাম আয়োজিত শিল্প-সংস্কৃতি বিষয়ে ১০টি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজধানীর বিমানবন্দর সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টক নিউজ বিডি February 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাইড শেয়ারিং অ্যাপের চালক রফিকুল ইসলাম সুমন (৪০) এবং যাত্রী কাজল আক্তার (৩৫)।

নিহত সুমন পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পুরান ঢাকার তাঁতীবাজারে বসবাস করতেন। আর যাত্রী কাজল ঢাকার একটি রেস্টুরেন্ট-বারে কাজ করতেন।

ঢাকা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আউট গেটের ওভারব্রিজের নিচে কাভার্ডভ্যানের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা মহামারিতে মারা গেছে সাত হাজার ৭১৬ জন

স্টক নিউজ বিডি February 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছে সাত হাজার ৭১৬ জন। এ সময়ে শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৩৪৯ জন রোগী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৮ লাখ ২৭ হাজার ৮৪৬ জনের। আর এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৯৯২ জন।

একদিনে বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ২৪ ঘণ্টায় দুই লাখ তিন হাজার ৭৬৩ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে ব্রাজিলে। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৮৯২ জন। মৃত্যুর দিক থেকে ব্রাজিলের পরই রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, তুরস্ক ও ইতালি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Supreme-Court-of-India

‘গার্ড অব অনার’ ছাড়া মুক্তিযোদ্ধাকে দাফনের ঘটনা তদন্তের নির্দেশ

স্টক নিউজ বিডি February 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুরে ‘গার্ড অব অনার’ ছাড়াই মুক্তিযোদ্ধা দাফনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে (জামুকা) এ বিষয়ে তদন্ত করতে বলেছেন আদালত। একইসঙ্গে ওই ঘটনায় ইউএনও দায়ী কিনা তা খুঁজে বের করতে বলেছেন আদালত।

এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলের ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার কাজী মাইনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

এর আগে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা ‘গার্ড অব অনার’ ছাড়া দাফনের ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ৩১ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন। রিট আবেদনে মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারের কবরস্থানে দ্রুত ‘গার্ড অব অনার’ প্রদানের নির্দেশনা চাওয়া হয়। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ ফেব্রুয়ারি ঘটনাটি তদন্তে কেন নির্দেশ দেওয়া হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি রাতে বাজিতপুর পৌরসভার দক্ষিণ রাবারকান্দির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদার মারা যান। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার পর পুলিশ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এ জন্য ওই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া যায়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ আজ রাতে

এক লাখ ৮৯ হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে

স্টক নিউজ বিডি February 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় সার্বিকভাবে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

ফলাফলে দেখা গেছে, রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; দিনাজপুরে বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী।

এছাড়া চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী; যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ।

২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
robi

রবির পর্ষদ সভা স্থগিত

স্টক নিউজ বিডি February 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক;
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জাননো হবে।

এর আগে কোম্পানিটি গত ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ ফেব্রূয়ারি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফু-ওয়াং সিরামিকস

ফু-ওয়াং সিরামিকসের পর্ষদ সভা ১৫ ফেব্রুয়ারি

স্টক নিউজ বিডি February 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ ফেব্রূয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

  • ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভূক্তি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য