Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

Uncategorized

ফুটবল বিশ্বকাপ-২০২২

বিশ্বকাপে দল ঘোষণা করল কাতার

স্টক নিউজ বিডি November 12, 2022

ফুটবল বিশ্বকাপে আয়োজক দেশ কাতার উদ্বোধনী ম্যাচ খেলবে আগামী ২০ নভেম্বর। এদিন তারা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। দেশটি প্রথমবারের মতো অংশ নিচ্ছে ফুটবল বিশ্বকাপে। এ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্বাগতিকদের কোচ ফেলিক্স সানচেজ।

গ্রুপ ‘এ’ তে তাদের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক সেনেগাল ও নেদারল্যান্ডস।

কাতারের ২৬ সদস্যের দল
গোলরক্ষক : সাদ আল শিব, মেশাল বারশিম, ইউসুফ হাসান।

ডিফেন্ডার : পেড্রো মিগুয়েল, মোসাব খেদার, তারেক সালমান, বাসাম আল-রাবী, বাউলেম খাউখি, আবদেলকারিম হাসান, ইসমাইল মুহাম্মদ, হোমাম আহমেদ, জসেম জাবের।

মিডফিল্ডার : আলী আসাদল্লা, আসিম মাদিবো, মোহাম্মদ ওয়াদ, সালেম আল হাজারী, মোস্তফা তারেক, করিম বাউদিয়াফ, আব্দুল আজিজ হাতেম।

ফরোয়ার্ড : নায়েফ আল হাধরামি, আহমেদ আলাদিন, হাসান আল-হাইদোস, আকরাম আফিফ, আলমেজ আলী, মুহাম্মদ মুনতারি, খালেদ মনির।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
৬৯ বছর বয়সী বৃদ্ধা মহিলাকে গণধর্ষণ” মামলার প্রধান আসামী গ্রেফতার

৬৯ বছর বয়সী বৃদ্ধা মহিলাকে গণধর্ষণ” মামলার প্রধান আসামী গ্রেফতার

স্টক নিউজ বিডি November 7, 2022

স্টাফ রিপোর্টার:- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকান্ড ও ধর্ষণ মামলার পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ০৭ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভিকটিম ৬৯ বছর বয়সী বৃদ্ধা মহিলাকে জোরপূর্বক গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মাহফুজ (৩০), পিতা- মিছির আলী, সাং- গোলাকান্দাইল (নতুন বাজার বগি পাড়া), থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, গত ১০ অক্টোবর ২০২২ তারিখ রাতে গ্রেফতারকৃত আসামী এবং অনান্য সহযোগীসহ ভিকটিমের ভাড়া বাসায় জোড় পূর্বক প্রবেশ করে ৬৯ বছর বয়সী বৃদ্ধা মহিলাকে পালাক্রমে নির্মমভাবে গণধর্ষণ করে। এই পাশবিক ও নৃশংস গণধর্ষণের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-২৫ তারিখ ১০ অক্টোবর ২০২২। উক্ত ধর্ষণের পর হতে এজাহারনামীয় আসামী মাহফুজ (৩০) কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলার এজাহারভূক্ত পলাতক প্রধান আসামী মাহফুজ (৩০)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
NTRCA’র দুর্নীতি এখন মহাদুর্গতি

NTRCA’র হয়রানি দুর্নীতি এখন মহাদুর্গতি

স্টক নিউজ বিডি November 7, 2022

নিজস্ব প্রতিনিধিঃ NTRCA বেসরকারী স্কুল-কলেজে শিক্ষক নিয়োগদানকারী সরকারী কর্তৃপক্ষ। শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি ও দীর্ঘ নিয়োগজট কাটিয়ে যোগ্য শিক্ষক নিয়োগে ২০০৫ সালে বিএনপি-জামাত সরকার এটি গঠন করেন। ২০০৫ সালেই প্রথম পরীক্ষাটি হয়। তাতে লক্ষ লক্ষ প্রতিযোগী থেকে সকল বিষয়ে (মাত্র ০৬% পাশের হারে) স্বল্পসংখ্যক যোগ্য শিক্ষক প্যানেলভুক্ত হয়। তাদের নিয়োগবিধি প্রণয়নে কিছু সময়ক্ষেপণ হয়। এমতাবস্থায় ক্ষমতার পট পরিবর্তনে নিয়োগদান সম্ভব হয়নি। এরপর ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকার প্যানেলভুক্তদের নিয়োগদান ছাড়াই পরীক্ষা নিতে থাকেন এবং ৪টি প্যানেলজট তৈরী করেন। এ সুযোগে এনটিআরসিএ’র অসাধু কর্মকর্তারা মোটাঅংকে ঘুষ-দুর্নীতির মাধ্যমে হাজার হাজার ভুয়া সনদ দিয়ে পূর্ববিধিতেই নিয়োগদান করেন। এতে বৈধ সনদধারীরা বঞ্চিত হন এবং প্যানেলজট বাড়তে থাকে। আর NTRCA’র ড্রাইভার থেকে চেয়ারম্যান পর্যন্ত প্রায় সবাই রাতারাতি কোটিপতি হন। এসংক্রান্ত বহু খবর প্রকাশিত হয়েছে। এরপর আওয়ামীলীগ সরকারও একইভাবে ১৬টি প্যানেলজট করেছেন। ইতোমধ্যে ১–১৬ নিবন্ধনধারীদের শুরুদিকের প্রায় সবারই চাকুরির বয়স ৩০বছর পার হয়েছে। তাদের নিয়ে আরো জটলা বেধেছে। ফলে গত তিনটি গণবিজ্ঞপ্তিতে এসকল বয়স্ক সনদধারীরা বঞ্চিত হয়েছেন। তারা এখন প্যানেলভিত্তিক নিয়োগের জন্য দীর্ঘ ৫মাসের অধিককাল তথা ১৫৫দিন যাবৎ ঢাকা শাহবাগে আমরণ অনশন করছেন। সেখানে এক ভয়াবহ অমানবিক ও দুর্র্গতিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

দীর্ঘদিন ধরে অনশনরত সনদধারীরা সরকার বাদে প্রায় সবারই সমর্থন পেয়েছেন। দেশের শিক্ষিত-সচেতন নাগরিক ও ছাত্রসমাজ সকলেই তাদের ন্যায্য দাবিতে একমত। কারণ, তারা সবাই জন্মসুত্রে বাংলাদেশের নাগরিক। এদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই ¯œাতক ও ¯œাতকোত্তর সম্পন্ন করেছেন। সরকারের বিধিবদ্ধ নিয়মেই পরীক্ষায় লক্ষ লক্ষ সম-যোগ্যতাসম্পন্ন প্রতিযোগীকে হারিয়ে উত্তীর্ণ ও প্যানেলভুক্ত হয়েছেন। তাদের তালিকা ও যোগ্যতা নিয়ে বিতর্কের সুযোগ নেই। তারা প্রচলিত দুই বা তিন লাখ মুক্তিযোদ্ধার মতো বিতর্কিত বা বিদেশি তালিকাভুক্ত নয়। যেমন, বাংলাদেশে ৩০লাখ শহীদ ও ২লাখ সম্ভ্রমহারা মা-বোনের চেয়ে মুক্তিযোদ্ধা সংখ্যা কম; যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। অথচ সরকার তাদেরকে ভাতাসহ তাদের সন্তান ও নাতি-নাতনিদের কোটাসুবিধা দিচ্ছেন। NTRCA’র মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের পে-স্কেলসহ নানা সুবিধা দিচ্ছেন। আর প্যানেলভুক্ত অনশনরতদের প্রতি ভ্রæক্ষেপও করছেন না। তাদের অন্যায়ভাবে অধিকার বঞ্চিত করছেন। কিন্তু কেন? তারা কি দুর্বল, নাকি ভেসে আসা কচুরিপানা? কখনোই নয়। তাদেরই ভাই-বোন ও আতœীয়-স্বজনেরা এদেশের প্রশাসনসহ সকল দপ্তরে নিয়োজিত। অথচ সরকার তাদের প্রতি উদাসীন।

সরকারের উচিত, NTRCA’র অসাধু কর্মকর্তাদের পক্ষ না নিয়ে অনশনরত সনদধারীদের দ্রæত প্যানেলভিত্তিক নিয়োগদান করা। তা না হলে, অনশনকারীদের সংখ্যা ক্রমেই বাড়বে। তখন সরকার মহাবিপাকে পড়বেন। অনশনকারী প্রায় ত্রিশ হাজার তালিকাভুক্ত হয়েছে। তাদের অনশন ও নেতৃত্বদানে একটিই লক্ষ্য, বৈধভাবে নিয়োগলাভ। তারা সুশিক্ষিত, সচেতন ও যোগ্য নাগরিক; তাই তাদের আন্দোলনের ধরণ উন্নত। কিন্তু দীর্ঘ ৫মাসে ফলাফল শুন্য। এখন তারা বাধ্য হবেন, অনশনকে বিস্ফোরণে রূপ দিতে। বড় আকারে কমিটি করে নিয়োগপ্রত্যাশী তালিকাভুক্ত ৩০হাজার সনদধারী প্রত্যেকে ২/৩জনকে অনশনে উপস্থিতি নিশ্চিত করলে, লক্ষাধিক জনতার সমাবেশ ঘটবে। তাতে শাহবাগের পরিবেশ বিপর্যয় ঘটবে। সরকারও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হবেন। কারণ, অনশনকারীদের পরিবারের সদস্যরাই সরকারের প্রশাসনে নিয়োজিত। তখন সরকার দাবি মানতে বাধ্য হবেন।

উল্লেখ্য যে, বর্তমানে প্রায় ৯০(নব্বই) হাজার শিক্ষকপদ খালি আছে। সরকার ইচ্ছে করলে, অন্তত অনশনরত ৩০হাজার শিক্ষককে নিয়োগ দিতে পারেন। এতে আসন্ন নির্বাচনে সরকারের জন্যও ইতিবাচক হবে। তা না হলে, বিরোধী রাজনৈতিক মহল ফায়দা নিতে পারেন; যা সরকারের জন্য মহাদুর্গতির কারণ হবে।

অতএব মানবতার মা স্বীকৃত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে আবেদন, দীর্ঘদিন যাবৎ অনশনরত নিয়োগপ্রত্যাশী সনদধারীদের দুর্দশা দুর করে NTRCA’র দুর্নীতি তদন্তপূর্বক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সূচকের সাথে বেড়েছে লেনদেনও

শেয়ারবাজারে লেনদেন বেড়েছে ৬২%

স্টক নিউজ বিডি November 3, 2022

গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। প্রধান পুঁজিবাজার ডিএসইতে এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। মূলত চেক নগদায়ন-সংক্রান্ত বিএসইসির নির্দেশনা গতকাল পুঁজিবাজারে ইতিবাচক ভূমিক পালন করেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, চেক নগদায়ন নিয়ে আগের সিদ্ধান্তে পরিবর্তন এনে মঙ্গলবার নির্দেশনা জারি করেছে বিএসইসি। কিছু শর্ত সাপেক্ষে চেকে শেয়ার কেনার সুযোগ দিয়ে সংস্থাটির জারি করা এ নির্দেশনা গতকাল পুঁজিবাজারের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে প্রকাশিত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে গতকাল বাছাইকৃত কিছু শেয়ারে বিনিয়োগ করেছেন বিনিয়োগকারীরা। মূলত এদিন সকাল থেকেই বিক্রির তুলনায় ক্রয় আদেশ বেশি দেখা গিয়েছে। এসব কারণে গতকাল সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ৯টায় লেনদেন শুরুর পর থেকেই পয়েন্ট যোগ হতে থাকে ডিএসইএক্স সূচকে। মাঝে সূচকটি কিছুটা কমলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিন শেষে এর আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ২৩৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৯০ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের।

ডিএসইতে গতকাল প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৯০৩ কোটি টাকা। সে হিসাবে গতকাল আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৫৫৯ কোটি টাকা বা ৬১ দশমিক ৯০ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত ছিল ২১৬টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। এদিন এক্সচেঞ্জটির তথ্যপ্রযুক্তি খাতে সবচেয়ে বেশি ৬ দশমিক ৭ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে ১ দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল ভ্রমণ ও অবকাশ খাত।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সজীব ওয়াজেদ জয়

বিএনপির গণতন্ত্র মানেই বিরোধীদের ওপর নির্যাতন: সজীব ওয়াজেদ জয়

স্টক নিউজ বিডি November 2, 2022

প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের গণতন্ত্রের নমুনা ছিল বিরোধী দলের ওপর অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালানো। তাদের আমলে বিরোধী দল আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পণ্ড করে দেওয়া হতো।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার সন্ধ্যায় এ মন্তব্য করেন জয়। তিনি পোস্টে দৈনিক জনকণ্ঠের সচিত্র সংবাদের ছবিও যুক্ত করেন।
জয়ের পোস্টটি পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো—

‘বিএনপির গণতন্ত্র মানেই বিরোধীদের ওপর অত্যাচার ও নির্যাতন, এ রকম হাজারটি ঘটনার একটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

২০০১ সালে ক্ষমতায় যাওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাতে শুরু করে বিএনপি-জামায়াত সরকার। এমনকি কোনো শান্তিপূর্ণ সমাবেশ বা কর্মসূচি পালন করতেও বাধা দিত আওয়ামী লীগকে। এমনকি বিরোধীদের সমাবেশ পণ্ড করার জন্য জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ব্যানারে ছিন্নমূল সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নাশকতামূলক হামলা এবং পুলিশকে দিয়ে টিয়ারশেল মারাতো সরকার।

২০০২ সালের ২৯ মার্চ জনকণ্ঠ পত্রিকার সংবাদে ছবিসহ এই নির্মম সংবাদ উঠে আসে। দেখা যায়, মুক্তাঙ্গনে আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ সমাবেশে তিন দফা টিয়ারশেল মেরে কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর মধ্যেই বক্তৃতা করেন আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনা। এর পর সেখানে বেধড়ক লাঠিপেটা করে সমাবেশে স্থান খালি করেন পুলিশ সদস্যরা।

এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী নেতাকর্মীদের ওপর হামলা চালায় ভাড়া করা ছিন্নমূল কিছু সন্ত্রাসী। বিএনপির হাওয়া ভবন সিন্ডিকেটের এক সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী বাস্তুহারা দল নামে এই গুণ্ডাদের সমন্বয় করা হয়। বিএনপি-জামায়াত গড ফাদারদের মাদক ব্যবসার ক্যারিয়ার হিসেবে কাজ করে এ ছিন্নমূল সন্ত্রাসীদের অংশটি।

পুলিশের বেপরোয়া টিয়ারশেলের আঘাতে আহত হন মতিয়া চৌধুরী, সেগুফতা ইয়াসমিন, মারিয়া, লিপি, শিখা, হেলেন, মেয়র হানিফ, মোখরুসুর রহমান, আবদুস সাত্তারসহ ২০ নেতাকর্মী ।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সূচকের সাথে বেড়েছে লেনদেনও

শেয়ারবাজারে দুই দিন পর ঊর্ধ্বমুখিত

স্টক নিউজ বিডি November 2, 2022

গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে দুই দিন পর ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। প্রধান পুঁজিবাজার ডিএসইতে এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতেও এদিন সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ৯টায় লেনদেন শুরুর পর থেকেই পয়েন্ট যোগ হতে থাকে ডিএসইএক্স সূচকে। দিন শেষে আগের দিনের তুলনায় ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস ও বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারের।

ডিএসইতে গতকাল প্রায় ৯০৩ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৭৬৯ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১১টর আর অপরিবর্তিত ছিল ২৩২টি সিকিউরিটিজের বাজারদর।

বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির আর্থিক ফল নেতিবাচক এসেছে। সেসব কোম্পানির বেশ কয়েকটির শেয়ারদর আগের দুই কার্যদিবসে কমেছে। ভবিষ্যতে এসব শেয়ারের দর বাড়তে পারে এমন ধারণা থেকে গতকাল অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন। পাশাপাশি এ সময়ে বেশকিছু কোম্পানির আর্থিক ফল ইতিবাচক আসায় শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এ সুযোগ ব্যবহার করে অনেকে শেয়ার ছেড়ে মুনাফা তুলে নিয়েছেন।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে তথ্যপ্রযুক্তি খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৬ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১০ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে কাগজ ও মুদ্রণ খাত। মোট লেনদেনের ৮ দশমিক ৮ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বিবিধ খাত। গতকাল পুঁজিবাজারে কাগজ ও মুদ্রণ খাতে সবচেয়ে বেশি ৮ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল ব্যাংক খাত।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৬৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১১১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১২টির আর অপরিবর্তিত ছিল ১৬০টির বাজারদর। গতকাল সিএসইতে ৪০ কোটি ৯৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৩ কোটি ৬৭ লাখ টাকায়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জেএমআই হসপিটালের বোর্ড সভা ১০ নভেম্বর

স্টক নিউজ বিডি November 2, 2022

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ নভেম্বর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে

স্টক নিউজ বিডি September 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:   ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১২ সেপ্টেম্বর) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১০টা পরযন্ত ডিএসইতে ৪০৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৫৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টির।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওরিয়ন ফার্মা

মূল্য সংবেদনশীল তথ্য নেই ওরিয়ন ফার্মার

স্টক নিউজ বিডি September 8, 2022

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই ৭ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৯৬ টাকা ৯০ পয়সা। ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ১১৭ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চীন-উত্তর কোরিয়ার

রাশিয়ার পর এবার চীনের পক্ষে কড়া বার্তা উত্তর কোরিয়ার

স্টক নিউজ বিডি August 3, 2022

চীনের প্রচণ্ড আপত্তি ও বাধা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে এসেছেন। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করেই ওয়াশিংটনকে সতর্কবার্তা দিয়ে আসছে বেইজিং।

পেলোসির সফর ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার পাশাপাশি চীনের পক্ষ নিয়েছে উত্তর কোরিয়াও।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাইওয়ান ইস্যুতে যে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপের তীব্র নিন্দা করে উত্তর কোরিয়া এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য চীন সরকারের ন্যায়সঙ্গত অবস্থানকে পূর্ণ সমর্থন করে।

পেলোসির তাইওয়ান সফর নিয়ে মুখপাত্র বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং তাইওয়ান ইস্যুটি চীনের অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে সম্পর্কিত। বহিরাগত শক্তির অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ এবং আঞ্চলিক অখণ্ডতা ধ্বংস করার পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ, একটি সার্বভৌম রাষ্ট্রের যথাযথ অধিকার।

মুখপাত্রের দাবি, এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হলো যুক্তরাষ্ট্রের নির্লজ্জ হস্তক্ষেপ এবং রাজনৈতিক ও সামরিক উসকানি।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ছিল একটি স্পষ্ট উসকানি।

ওই বিবৃতিতে বলা হয়, চীনের সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে দেশটির।

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে পেলোসি তাইপে অবতরণের পরই ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে বেইজিং। এরই অংশ হিসেবে নিকোলাসকে তলব করা হয়েছে।

চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী জি ফেং বলেন, পেলোসির সফরের অসৎ উদ্দেশ্য রয়েছে এবং গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করা হয়েছে। চীন অলসভাবে বসে থাকবে না বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

  • ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভূক্তি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য