Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

Uncategorized

enargypac

এনার্জি প্যাকের পর্ষদ সভা ৬ ডিসেম্বর

স্টক নিউজ বিডি November 28, 2023

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৬ ডিসেম্বর বিকাল ৫টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
acme lab

একমি ল্যাবের পর্ষদ সভা ২৬ অক্টোবর

স্টক নিউজ বিডি October 18, 2023

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ অক্টোবর বিকাল ৫টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তিতাস গ্যাসের পর্ষদ সভা ২৫ অক্টোবর

স্টক নিউজ বিডি October 18, 2023

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নারায়ণগঞ্জে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টক নিউজ বিডি March 19, 2023

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ বুলু মিয়া (৪০), পিতা-মৃত মোঃ চাঁন মিয়া, সাং-হারি সরদার নোয়া পাড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং তার সহযোগী ২। মোঃ সেলিম বেপারী (৫০), পিতা-মৃত মোঃ আবুল হোসেন, সাং-চর কমিশনা, থানা-মুলাদী, জেলা-বরিশালদের হেফাজত হতে ৫০ কেজি গাঁজা, ০১ টি প্রাইভেট কার, ০২ টি মোবাইলফোন এবং নগদ ৬,০১০/- টাকা জব্দসহ ১৮/০৩/২০২৩ তারিখ ১৬৫০ ঘটিকায় তাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। উক্ত মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। এছাড়াও ধৃত আসামীদের মাদক ব্যবসার সাথে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায়। উক্ত সিন্ডিকেটকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আমার এত ভোট গেল কই: হিরো আলম

স্টক নিউজ বিডি February 2, 2023

উপনির্বাচনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) ও বগুড়া-৬ (সদর) আসনের ফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

তিনি বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু হলেও ফলে গণ্ডগোল করা হয়েছে। কিছু শিক্ষিত লোক ভোটের ফল পাল্টে দিয়েছেন।

উপনির্বাচনে বগুড়ার দুই আসনে পরাজয়ের পর বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে হিরো আলম এসব অভিযোগ করেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘সবাই বলছেন— আপনি পাস করেছেন, ভোটাররাও ভোট দিয়েছেন। আমার এত ভোট গেল কই? কিন্তু ফল ঘোষণার আগেই আওয়ামী লীগের লোকজন বলছেন, মশাল জিতে গেছে; এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আওয়ামী লীগের লোকজনও আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। ওই ভোটগুলো গেল কই? এই ফল আমি মানি না। আমাকে চক্রান্ত করে হারিয়ে দিলেও যে ভোট পেয়েছি তাতে আমি বিজয়ী।’

হিরো আলম বলেন, ‘এসব অনিয়মের বিষয়ে এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দেওয়া হয়নি। তবে ফলের বিরুদ্ধে আদালতে যাব। ১০টি কেন্দ্রের ভোট গণনা বাদ দিয়েই ফল দিয়েছে প্রশাসন। এ কেন্দ্রগুলোতে কত ভোট পেয়েছি তা জানানো হয়নি আমাকে।’

তিনি বলেন, ‘সদরের ভোট নিয়েও অভিযোগ রয়েছে। লাহেরি পাড়ায় আমার এজেন্টকে ঢুকতে দেয়নি। তানসেনের কোনো নাম-গন্ধই ছিল না। তাকে পাস করানো হয়েছে।’

হিরো আলমের অভিযোগ, ‘কিছু কিছু শিক্ষিত লোক আমাকে মেনে নিতে চান না। তারা ভাবেন, আমি পাস করলে দেশের সম্মান যাবে, অনেকের সম্মান যাবে। অফিসারদের লজ্জা যে হিরো আলমকে স্যার বলে সম্বোধন করতে হবে। সে জন্যই আমাকে জিততে দেওয়া হয়নি।’

হিরো আলম ভোটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমার ভোটারদের পাশে অতীতে ছিলাম, আগামীতেও থাকব। আপনারা দুঃখ করবেন না, আপনাদের চোখের পানি মানে আমার চোখে পানি। এ সময় সংবাদ প্রচার করায় সাংবাদিকদেরও ধন্যবাদ জানান হিরো আলম।’

বগুড়া-৪ আসনে ফলে হিরো আলম ৮৩৪ ভোটের ব্যবধানে মশাল প্রতীকের কাছে হেরেছেন। তবে বগুড়া-৬ আসনে তিনি ৫ হাজার ২৭৪ ভোট পেয়েছেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
asiatic lab

সোমবার থেকে এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদন শুরু

স্টক নিউজ বিডি January 15, 2023

পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামীকাল ১৬ জানুয়ারি। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে জানা গেছে।

জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮৩৭তম কমিশন সভায় গত ৩১ আগস্ট এই আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি উত্তোলনকৃত অর্থ ব‌্যবসা সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব‌্যাংক ঋণ প‌রি‌শোধ এবং আইপিও খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

এশিয়া ল‌্যা‌রেটরিজের কাট অব প্রাইস নির্ধারিত হয়েছে ৫০ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা এই ৫০ টাকার ৩০% ডিসকাউন্ট অর্থাৎ ৩৫ টাকা অথবা ২০ টাকা, যেটি কম সে মূল্যে শেয়ার পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার ২০ টাকা করে কিনতে পারবেন।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক‌্যুই‌টি ম‌্যা‌নেজম‌্যান্ট লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার ডি‌ভি‌ডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা: বিএনপি, জামায়াত জনগণের জন্য দুর্দশার কারণ

Stock News BD December 7, 2022

বাংলাদেশে উন্নয়ন ও গণতন্ত্রের প্রবণতা অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীককে ভোট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের দুর্দশার জন্য বিএনপি ও জামায়াতকে কটাক্ষ করে বলেন, তার সরকার জনগণের দুর্দশা প্রশমনের দিকে মনোনিবেশ করেছে।

প্রধানমন্ত্রী পাঁচ বছরের মধ্যে কক্সবাজারে তার প্রথম সফরে নতুন উন্নয়ন প্রকল্প এবং আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২-এর বেশ কয়েকটি উদ্বোধনও করেছেন। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক মহাসমাবেশে ভাষণ দেওয়ার আগে শেখ হাসিনা ইনানি বিচে আনুষ্ঠানিকভাবে আইএফআর উদ্বোধন করেন।

ব্যাপক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ, হত্যা, লুটপাট, লুটপাট, অর্থ পাচার, দেশের অর্থ পাচার, পাচার, পাচার… এটাই করতে পারে [বিএনপি ও জামায়াত]।

তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এতিমখানা থেকে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘[খালেদা জিয়ার] ছেলে তারেক রহমান, যা দেশের অর্থ বন্ধ করার জন্য পরিচিত, সাত বছর ধরে দোষী সাব্যস্ত হয়েছে এবং ২০ কোটি জরিমানার অভিযোগ আনা হয়েছে।

তিনি 10-ট্রাক অস্ত্র মামলায় তারেকের জড়িত থাকার দিকেও দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি জানি না তিনি কোন উদ্দেশ্যে এসব অস্ত্র নিয়ে এসেছেন।

২০০৪ সালের ২১ আগস্ট খালেদা জিয়া ও তারেক রহমানের সংগঠিত গ্রেনেড হামলা থেকে কীভাবে তিনি সামান্য পালিয়ে যান, তা স্মরণ করেন তিনি।

তিনি বলেন, ‘মোট ২২ জন আওয়ামী লীগ সদস্য নিহত এবং অসংখ্য মানুষ গুরুতর আহত হয়েছে। আমি সর্বশক্তিমান আল্লাহর রহমতে মৃত্যুকে খুব অল্পের জন্য রক্ষা করেছি,” বলেন প্রধানমন্ত্রী।

বিএনপি যখন অগ্নিসংযোগের ওপর হামলা চালানোর ওপর গুরুত্ব দেয়, তখন আওয়ামী লীগ কেবল জনগণের দুর্ভোগ প্রশমনের বিষয়ে চিন্তা করে, বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত করা হচ্ছে। আমরা ২০৪১ সালের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছে যাব। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলায় কোনো ব্যক্তি গৃহহীন হবে না।

তিনি তুলে ধরেন যে, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে কক্সবাজারে ১২ মেগা প্রকল্পসহ ৭৩ টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে ২৯ টি প্রকল্প সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, ‘কক্সার বাজার আন্তর্জাতিক বিমানবন্দর, রেললাইন ও মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প শিগগিরই সম্পন্ন হলে জনগণ উল্লেখযোগ্য সুবিধা ভোগ করতে পারবে।

প্রধানমন্ত্রী দেশে উন্নয়ন ও গণতন্ত্রের প্রবণতা অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীককে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

“২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে এবং এর ফলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কক্সবাজার আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন এর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

সমাবেশের শুরুতে, প্রধানমন্ত্রী ২৯ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এবং টাকা ১৯৬৩.৮৬ কোটি জড়িত চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২০২২ সালের উদ্বোধনের সময়, প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার সরকার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সামুদ্রিক সম্পদ এবং সামুদ্রিক বাণিজ্য রক্ষার জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত সমুদ্র নিশ্চিত করতে কাজ করছে।

“আমাদের সরকার সামুদ্রিক সম্পদের অপরিসীম সম্ভাবনা বিবেচনা করে সামুদ্রিক খাতের উন্নয়নের জন্য শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। তবে একটি সমৃদ্ধ অর্থনীতি তখনই আসে যখন আমরা মহাসাগরে একটি নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পারি, “তিনি বলেছিলেন।

তিনি আরও বলেন, তার সরকার বাংলাদেশের নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে কাজ করছে, দেশের সামুদ্রিক সম্পদ রক্ষার জন্য সময়ের সঙ্গে সঙ্গে গুণগত উন্নয়ন কর্মসূচির সঙ্গে আধুনিক করে তুলছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, সৌদি আরব, ভারত, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, তুরস্ক এবং নেদারল্যান্ডস সহ ২৮ টি দেশের নৌবাহিনী এবং সামুদ্রিক সংস্থার অংশগ্রহণে চার দিনের আইএফআর শুরু হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, মুক্ত আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চিত করার জন্য সমুদ্রের নিরাপত্তা অপরিহার্য, কারণ 90% বিশ্ব বাণিজ্য জলপথের মাধ্যমে পরিচালিত হয়।

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আইএফআর সফলভাবে সংগঠিত করার মাধ্যমে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করেছে।

শেখ হাসিনা আইএফআর-এর পাশাপাশি ইনানি বিচে ১ কিলোমিটার দীর্ঘ বিএন জেটি উদ্বোধন করেন। প্রথমবারের মতো কক্সবাজারে একটি নোঙ্গর পয়েন্টসহ বড় জাহাজ সরবরাহ করবে জেটি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশের পতাকা হাতে মেসির উদযাপন

স্টক নিউজ বিডি November 29, 2022

বিশ্বকাপ এলেই মোটামুটি দুইভাগে বিভক্ত হয়ে যান বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। একপক্ষ আর্জেন্টিনা, আরেকপক্ষ ব্রাজিলের সমর্থক। এ নিয়ে উন্মাদনার খবর দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশে। এর হাওয়া পৌঁছে গেছে সুদূর আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন কাছে। তাইতো বাংলাদেশের পতাকা হাতে মেসির জয় উদযাপনের একটি ছবি টুইট করে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন জানান দিয়েছেন ফুটবলের কোনও সীমানা নেই।

বাংলাদেশী সমর্থকদের জন্য এমন ভার্চুয়াল উপহারের সমর্থকদের মন কেড়েছে। এরইমধ্যে সামাজিক মাধ্যমেও তা ভাইরাল হয়েছে। এ ছবি পোস্ট করে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ক্যাপশনে লিখেছে যে, ‘লিওনেল মেসি বাংলাদেশ।

যে ছবি টুইট করেছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই গোলের জয় পেয়েছে মেসি-ডি মারিয়ারা। বাংলাদেশে মেসির গোল উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমবি ফার্মা লিমিটেড

এমবি ফার্মার বোর্ড সভা ২৭ নভেম্বর

স্টক নিউজ বিডি November 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস পিএলসির বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে ১০ পয়সা আয় করেছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিশ্বকাপ জিতবে ব্রাজিল দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে আর্জেন্টিনা

‘বিশ্বকাপ জিতবে ব্রাজিল, দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে আর্জেন্টিনা’

স্টক নিউজ বিডি November 15, 2022

আগামী কাতার বিশ্বকাপ নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। কে জিতবে আগামী ফুটবল বিশ্বকাপ— এ নিয়ে মাতামাতির শেষ নেই। একেকজন একেক রকম মত দিচ্ছেন। কেউ বলছেন ব্রাজিল জিতবে। কেউ বাজির ঘোড়া হিসেবে মানছেন আর্জেন্টিনাকে।

তবে সাবেক অস্ট্রোলিয়ান অধিনায়ক টমি ক্যাহিলে বলছেন ভিন্নকথা। তিনি বলেছেন, আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপে ব্রাজিল জিতবে, এটিই হবে তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা।

তার মতে, আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেবে।

তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ। তিনি জানান, ‘আমি আশা করব অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করবে। কারণ প্রত্যেকেই চায় তার দেশ ভালো করুক।’

আর্জেন্টিনাকে হারাতে হলে কী করতে হবে, সে টোটকাটাও জানিয়ে দিলেন দলকে। বললেন, ‘আমরা যদি মেসিকে আটকে দিতে পারি, তা হলে আমরা আর্জেন্টিনাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারব।’

অস্ট্রেলিয়ার ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন টমি ক্যাহিল। তিনি জানালেন, আফ্রিকান দলগুলোও এবার ছেড়ে কথা বলেব না। যখন আপনি ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকাবেন, তখন দেখবেন, সেখানে বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার জন্ম দিয়ে যাচ্ছে।

তার ভবিষ্যদ্বাণী, সৌদি আরব আর কাতার খেলবে শেষ ষোলোয়। এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দেবে।

তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডে খেলেছি, কিন্তু আমি এখন কাতারে থাকছি আর অ্যাস্পায়ার অ্যাকাডেমিতে কাজ করছি।

আগামী ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফাইনালে খেলবে ব্রাজিল আর বেলজিয়াম বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন।

ক্যাহিল বলেন, ‘আমি বেলজিয়ামের ভক্ত। তাদের স্কোয়াড আর ম্যানেজমেন্ট যেমন, তার দুটিই খুবিই ভালো হয়েছে। তবে যখন আপনি ব্রাজিলের বিপক্ষে খেলেবেন, তখন দেখবেন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। বিশ্বকাপ জেতারও সম্ভাবনা তাদেরই বেশি।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

  • ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভূক্তি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য