Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আইপিও

শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করতে চায় নাভানা ফার্মা

শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করতে চায় নাভানা ফার্মা

স্টক নিউজ বিডি December 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য বুক-বিল্ডিং পদ্ধতির অধীনে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়। বুক-বিল্ডিংয়ের মানদণ্ড অনুযায়ী, কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে নিজেদের পরিচয় করিয়ে দেবার জন্য আজ (২১ ডিসেম্বর) একটি রোডশোর আয়োজন করে।

রাজধানীর সেরাটন হোটেলে আয়োজিত এ রোড শোতে কোম্পানিটি তাদের প্রসপেক্টাসে বিগত ৫ অর্থাবছরের ফিন্যান্সিয়াল প্রতিবেদন তুলে ধরেছে।

অনুষ্ঠানে উপস্থিত নাভানা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বলেন, নাভানা ফার্মাসিউটিক্যাল সব সময় মান সম্মত প্রোডাক্ট তৈরি করে যাচ্ছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে কোম্পানিটি শক্ত অবস্থানে রয়েছে। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত নাভানা কোম্পানি টেক্স পরবর্তী ২০ কোটি টাকা মুনাফা করেছে।

তিনি আরও বলেন, নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ৩০ বছর অতিক্রম করেছে। এর মধ্যে আমরা মানুষের আস্থা অর্জন করেছে। আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করবো। এছাড়াও বাংলাদেশে আমরা ভ্যাকসিন তৈরির করার পরিকল্পনা আছে।

উক্ত রোড-শো তে আরও উপস্থিত ছিলেন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক জুনায়েদ শফিক, ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং ড. সাঈদ আহমেদ, এশিয়ান টাইগারের ব্যবস্থাপনা পরিচালক ফুয়াদ হোসেনসহ আরও অনেকে।

নাভানা ফার্মাসিউটিক্যালস ৩১ মার্চ ১৯৮৬ সালে গঠিত হয়। কোম্পানিটি মূলত পশুচিকিৎসা এবং মানব স্বাস্থ্য এই দুটি বিভাগের অধীনে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানীর ভেটেরিনারি বিভাগ পোল্ট্রি, দুগ্ধ এবং জলজাত পণ্য সহ বিভিন্ন বিভাগের জন্য ১২৩ টিরও বেশি উচ্চ-মানের ওষুধ এবং ফিড সাপ্লিমেন্ট তৈরি করে এবং বাজারজাত করে।

অন্যদিকে, মানব স্বাস্থ্য বিভাগ ২৭৭ টিরও বেশি ওষুধ তৈরি করে। যার ট্যাবলেট, ক্যাপসুল, ওরাল লিকুইড, অ্যাম্পুল, শুকনো পাউডার শিশি, সাসপেনশনের জন্য পাউডার, চোখের ড্রপ, ক্রিম ও মলম ইত্যাদি রয়েছে।

নাভানা ফার্মা প্রায় ৩০০০ কর্মী নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রায় ১৫ টি দেশে এসব পণ্য রপ্তানি করে থাকে।

কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানির নিট মুনাফা দাঁড়িয়েছে ১৭.৯৮ কোটি টাকা, যা আগের অর্থবছরে ১৩.১৩ কোটি টাকা ছিল। এ সময়ে কোম্পানিটির আয় ছিল ৩৬০.৬৬ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৩১৪.৯০ কোটি টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.২৪ টাকা, যা আগের বছরে ছিল ১.৬৪ টাকা। এবং ২১ অর্থবছরে এ এর শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ছিল ৪০.৯ টাকা।

কোম্পানিটির কারখানা নারায়ণগঞ্জ জেলার রূপসী, রূপগঞ্জ, অবস্থিত।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, ​এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড, এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। অন্যদিকে এএফসি ক্যাপিটাল লিমিটেড নাভানা ফার্মার আইপিও প্রক্রিয়ার রেজিস্ট্রার হিসেবে কাজ করছে।

বাংলাদেশে ওষুধ শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে. স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশ প্রায় শতভাগ বিদেশী ওষুধের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৮০টি দেশে রপ্তানি হচ্ছে।

স্থানীয় ঔষধ ও রাসায়নিক ক্ষাতের প্রতিষ্ঠানগুলো এখন দেশীয় বাজারের চাহিদার ৯৮ শতাংশ পূরণ করছে। প্রতিষ্ঠানগুলো ভ্যাকসিন, হৃদরোগ ও ক্যান্সার রোগের ওষুধ এবং ইনসুলিন সহ বিভিন্ন জটিল এবং আন্তর্জাতিক মানের

ওষুধ তৈরি ও উৎপাদন করছে। তাই এই খাতে বিনিয়োগকে সম্ভাবনাময় মনে করছেন বিশ্লেষকেরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইউনিয়ন ইন্স্যুরেন্স

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদন গ্রহন শেষ আগামীকাল

স্টক নিউজ বিডি December 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শেষ হবে আগামীকাল ২২ ডিসেম্বর, বুধবার। এর আগে কোম্পানিটি গত ১৫ ডিসেম্বর,বুধবার আইপিও আবেদন গ্রহণ শুরু করেছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৩ জুন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও’র আবেদনের অনুমোদন দিয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৯ কোটি ৩৬ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ মেয়াদি আমানত, শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ)।

ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাভানা ফার্মা

আজ নাভানা ফার্মার রোড শো

স্টক নিউজ বিডি December 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলণ করবে নাভানা ফার্মাসিউটিক্যালস। এ জন্য কোম্পানিটি রোড শো আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,আজ সন্ধ্যা সাতটায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এই রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড, এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। অন্যদিকে এএফসি ক্যাপিটাল লিমিটেড নাভানা ফার্মার আইপিও প্রক্রিয়ার রেজিস্ট্রার হিসেবে কাজ করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুডের শেয়ার বিওতে জমা

আর ৩ দিন পর বিডি থাই ফুডের আইপিও আবেদন শুরু

স্টক নিউজ বিডি December 20, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছাড়বে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। যা চলবে আগামী ২৯ ডিসেম্বর, বুধবার পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩ অক্টোবর কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র জানায়, কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।

শেয়ারবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়ন ব্যতিত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস ১৪ টাকা ২৩ পয়সা। কোম্পানিটির গত ৫ বছরের ভারীত গড় শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইউনিয়ন ইন্স্যুরেন্স

আগামীকাল বুধবার থেকে ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামীকাল ১৫ ডিসেম্বর, বুধবার। চলবে ২২ ডিসেম্বর, বুধবার পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৩ জুন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও’র আবেদনের অনুমোদন দিয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৯ কোটি ৩৬ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ মেয়াদি আমানত (Fixed Deposit), শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ)।

ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আইপিও

তিন কোম্পানির আইপিও আবেদন

স্টক নিউজ বিডি December 1, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ডিসেম্বর মাসে তিন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য আবেদন গ্রহণ করা হবে। কোম্পানি ৩টি হলো- ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি, বিডি থাই ফুড এন্ড বেভারেজ এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড। কোম্পানিগুলো সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টির আইপিও আবেদেনর তারিখ ডিসেম্বর মাসে নির্ধারণ করা হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের প্রেক্ষিতে কোম্পানি ৩টি আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করেছে।

এর মধ্যে ইউনিয়ন ইন্সুরেন্সের আবেদন ১৫-২২ ডিসেম্বর, বিডি থাই ফুড এন্ড বেভারেজের আবেদন ২৩-২৯ ডিসেম্বর এবং ইউনিয়ন ব্যাংকের আবেদন ২৬-৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি:

আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৯ কোটি ৩৬ টাকা উত্তোলন করবে। ফিক্সড প্রাইস পদ্ধতির মাধ্যমে কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ মেয়াদি আমানত (Fixed Deposit), শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ)।

ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বিডি থাই ফুড এন্ড বেভারেজ:

কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়া হয়।

উত্তোলিত অর্থে যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা, ভবন নির্মাণ, ভূমি উন্নয়ন ও আইপিও প্রক্রিয়ার খরচ খাতে ব্যয় করা হবে।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির নিট সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়নসহ এনএভি ১৪ টাকা ২৩ পয়সা।

গত পাঁচ বছরের ভারিত গড় হারে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৩ পয়সা। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৬ কোটি ৫০ লাখ টাকা।

কোম্পানিটির শেয়ারধারীদের স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন শুরুর দিন থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত লকইন আরোপ করা হয়েছে।

এছাড়া কোম্পানিটির ইপিএস ১ টাকা বা এর বেশি না হওয়া পর্যন্ত উদ্যোক্তা ও পরিচালকরা কোনো প্রকার লভ্যাংশ নিতে পারবেন না। শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের কর্মীদের অনুকূলে ১৫ শতাংশ শেয়ার ইস্যু করতে পারবে। তবে এক্ষেত্রে এ শেয়ারের ওপর দুই বছরের লকইন থাকবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

ইউনিয়ন ব্যাংক:

কোম্পানিটি শেয়ারবাজারে ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৬.৩৮ টাকা (কোম্পানিটি কোনো সম্পদ পুন:মূল্যায়ন করেনি) এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হগয়েছে ১.৭৭ টাকা।

বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা।

ব্যাংকটি ২০২১ সালের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।

এছাড়াও শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে ব্যাংকটি কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জেএমআই হসপিটাল

আইপিওর অনুমোদন পেল জেএমআই হসপিটাল

স্টক নিউজ বিডি November 16, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছাড়বে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেক্চারিং লিমিটেড। বুকবিল্ডং পদ্ধতির আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বিএসইসির ৭৯৯তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুক বিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে, প্রথমে নিলামের (Bidding) মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তাদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করা হবে। আর নিলামে নির্ধারিত কাট-অফ প্রাইস থেকে ২০% কম দামে সাধারণ বিনীয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য