Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আইপিও

জেএমআই হসপিটালের কাট-অফ প্রাইস ২৫ টাকা

জেএমআই হসপিটালের কাট-অফ প্রাইস ২৫ টাকা

স্টক নিউজ বিডি January 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের লক্ষ্যে বুক বিল্ডিং পদ্ধতিতে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কাট-অফ প্রাইস ২৫ টাকা নির্ধারণ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এর আগে গত ৯ জানুয়ারি বিকাল ৫টা থেকে ১২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়।

এদিকে শেয়ারবাজারে আইপিও ব্যবস্থাপনায় ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম ব্যবহারের লক্ষ্যে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

রোববার (১৬ জানুয়ারি) রাজধানীর ডিএসই কার্যালয়ে এ চুক্তি সই হয়। জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো: আবদুর রাজ্জাক, ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো: রবিউল ইসলাম এবং সিএসই’র ডেপুটি জেনারেল ম্যানেজার ও আইটি বিভাগের প্রধান হাসনাইন বারী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় অন্যান্যের মধ্যে জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা সুবাস চন্দ্র বণিক এবং কোম্পানি সচিব মো: সফিকুর রহমান উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইউনিয়ন ব্যাংক লিমিটেড

আইপিওর শেয়ার বরাদ্দ দিয়েছে ইউনিয়ন ব্যাংক

স্টক নিউজ বিডি January 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বরাদ্দ দিয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস)-এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আইপিওর শেয়ার বরাদ্দ দিয়েছে কোম্পানিটি।

প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে দেশি বিনিয়োগকারীরা ৭৯২টি শেয়ার এবং প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা ৫৩৭টি শেয়ার বরাদ্ধ পেয়েছে।

আজ রোববার (১৬ জানুয়ারি) নিকুঞ্জ-২ এর ডিএসই টাওয়ারে প্রো-রাটার ভিত্তিতে এই শেয়ার বরাদ্দ দেওয়া হয়। কোম্পানিটির সব শ্রেণির বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে মোট তিন দশমিক ৬২ গুণ বেশি আবেদন জমা পড়ে।

শেয়ার বরাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, ইউনিয়ন ব্যাংক লি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ডিএসই’র প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) ও উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ভূইয়া, ডিএসই’র ট্রেনিং একাডেমির প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম প্রো-রাটার ভিত্তিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন শেষ হয়। ইউনিয়ন ব্যাংক শেয়ারবাজারে ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০-এর ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬ টাকা ৩৮ পয়সা (কোম্পানিটি কোনো সম্পদ পুন:মূল্যায়ন করেনি) এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হগয়েছে ১ টাকা ৭৭ পয়সা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইউনিয়ন ইন্স্যুরেন্স

আজ থেকে ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

স্টক নিউজ বিডি January 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লেনদেনের তারিখ ধার্য করা হয়েছে সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের। আজ ১৬ জানুয়ারি, রোববার থেকে কোম্পানিটির লেনেদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ কোম্পানিটি শেয়ারবাজারে ”এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “UNIONINS”।

কোম্পানিটি সোমবার, ১০ জানুয়ারি সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে আইপিওর বরাদ্দপ্রাপ্ত শেয়ার জমা করেছে।

এর আগে গত সপ্তাহে কোম্পানিটির আইপিওর শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হয়।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের গত ১৫ থেকে ২২ ডিসেম্বর পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৯ কোটি ৩৬ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার শেয়ার ইস্যু করে।

উত্তোলিত অর্থ মেয়াদি আমানত (Fixed Deposit), পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ)।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুডের শেয়ার বিওতে জমা

বিনিয়োগকারীদের জন্য শেয়ার বরাদ্দ করেছে বিডি থাই ফুড

স্টক নিউজ বিডি January 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসতে চাওয়া কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ করেছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ২৬টি করে আর প্রবাসী বিনিয়োগকারীরা ২০টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে বাংলাদেশী বিনিয়োগকারীরা ২৬টি শেয়ার আর প্রবাসী বিনিয়োগকারীরা ২০টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে।

আর কোম্পানিটিতে ১৫ কোটি টাকার বিপরীতে ২৯ গুন বেশি আবেদন জমা পড়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন জমা দেয় বিনিয়োগকারীরা।

গত ৩ অক্টোবর কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।

শেয়ারবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়ন ব্যতিত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস ১৪ টাকা ২৩ পয়সা। কোম্পানিটির গত ৫ বছরের ভারীত গড় শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মামুন অ্যাগ্রোর কিউআইও আবেদন শুরু ২৩ জানুয়ারি

মামুন অ্যাগ্রোর কিউআইও আবেদন শুরু ২৩ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এসএমই খাতের কোম্পানি মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৩ জানুয়ারি। যা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি শেয়ার ইস্যু করে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা কারখানা ভবন ও অন্যান্য নির্মাণ, চলতি মূলধনের চাহিদা পূরণ এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত বছর ২৮ অক্টোবর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।

৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২৫ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বিএসইসির সর্বশেষ নির্দেশনা অনুসারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি যে সকল ইনডিভিজ্যুয়াল ইনভেস্টর (রেসিডেন্ট অ্যান্ড নন-রেসিডেন্ট) এর তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে বিনিয়োগের পরিমাণ ১ কোটি টাকা বা তদুর্ধ্ব, তারা এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইউনিয়ন ইন্স্যুরেন্স

ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ১৬ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লেনদেনের তারিখ ধার্য করা হয়েছে সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটির লেনেদেন আগামী ১৬ জানুয়ারি, রোববার শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার কোম্পানিটি শেয়ারবাজারে ”এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “UNIONINS”।

কোম্পানিটি সোমবার, ১০ জানুয়ারি সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে আইপিওর বরাদ্দপ্রাপ্ত শেয়ার জমা করেছে।

এর আগে গত সপ্তাহে কোম্পানিটির আইপিওর শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হয়।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের গত ১৫ থেকে ২২ ডিসেম্বর পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৯ কোটি ৩৬ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার শেয়ার ইস্যু করে।

উত্তোলিত অর্থ মেয়াদি আমানত (Fixed Deposit), পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ)।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জেএমআই হসপিটাল

জেএমআই হসপিটালের বিডিং শুরু রোববার

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বুক বিডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বিডিং (নিলাম) শুরু হবে ৯ জানুয়ারি রোববার। প্রতিষ্ঠানটির নিলাম ওই দিন বিকেল ৫টায় শুরু হবে। শেষ হবে ১২ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির নিলামে কেবল প্রাতিষ্ঠানিক ও যোগ্য বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন।

গত ১৬ নভেম্বর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় বিডিংয়ের অনুমোদন দেয়। আগে বিডিংয়ে শেয়ারের প্রাইস চূড়ান্ত হবে। এরপর জেএমআই হসপিটাল শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। এ টাকা দিয়ে জমি ও মেশিনারীজ কেনার পাশাপাশি ভবন তৈরি এবং ঋণ পরিশোধে খরচ করবে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু দাঁড়িয়েছে ২৭ দশমিক ৭৮ টাকায় এবং পুন:মূল্যায়নসহ নেট অ্যাসেটভ্যালু দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৯ টাকায়। গত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৪২ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯০ কোটি টাকা। কোম্পানিটির কাট অফ প্রাইসের ২০ শতাংশ ডিসকাউন্টে সাধারণ বিনিয়োগকারীর নিকট শেয়ার ইস্যু করবে এবং এখন থেকে ইস্যুয়ার কোম্পানি কোনো ধরনের ইন্টার কোম্পানির ঋণ অনুমোদন করতে পারবে না। শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জেএমআই হসপিটাল

৯ জানুয়ারি থেকে জেএমআই হসপিটালের বিডিং শুরু

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বুক বিডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বিডিং (নিলাম) শুরু হবে ৯ জানুয়ারি। প্রতিষ্ঠানটির নিলাম ওই দিন বিকেল ৫টায় শুরু হবে। শেষ হবে ১২ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির নিলামে কেবল প্রাতিষ্ঠানিক ও যোগ্য বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন।

গত ১৬ নভেম্বর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় বিডিংয়ের অনুমোদন দেয়। আগে বিডিংয়ে শেয়ারের প্রাইস চূড়ান্ত হবে। এরপর জেএমআই হসপিটাল শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। এ টাকা দিয়ে জমি ও মেশিনারীজ কেনার পাশাপাশি ভবন তৈরি এবং ঋণ পরিশোধে খরচ করবে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু দাঁড়িয়েছে ২৭ দশমিক ৭৮ টাকায় এবং পুন:মূল্যায়নসহ নেট অ্যাসেটভ্যালু দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৯ টাকায়। গত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৪২ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯০ কোটি টাকা। কোম্পানিটির কাট অফ প্রাইসের ২০ শতাংশ ডিসকাউন্টে সাধারণ বিনিয়োগকারীর নিকট শেয়ার ইস্যু করবে এবং এখন থেকে ইস্যুয়ার কোম্পানি কোনো ধরনের ইন্টার কোম্পানির ঋণ অনুমোদন করতে পারবে না। শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুডের শেয়ার বিওতে জমা

আজ থেকে বিডি থাই ফুডের আইপিওতে আবেদন শুরু

স্টক নিউজ বিডি December 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে থেকে অর্থ উত্তলন করবে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির আইপিও আবেদন চলবে আজ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে আগামী ২৯ ডিসেম্বর বুধবার পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩ অক্টোবর কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র জানায়, কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।

শেয়ারবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়ন ব্যতিত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস ১৪ টাকা ২৩ পয়সা। কোম্পানিটির গত ৫ বছরের ভারীত গড় শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুডের শেয়ার বিওতে জমা

আগামীকাল বিডি থাই ফুডে আইপিও আবেদন শুরু

স্টক নিউজ বিডি December 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামীকাল ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। যা চলবে আগামী ২৯ ডিসেম্বর, বুধবার পর্যন্ত।

গত ৩ অক্টোবর কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র জানায়, কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।

শেয়ারবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়ন ব্যতিত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস ১৪ টাকা ২৩ পয়সা। কোম্পানিটির গত ৫ বছরের ভারীত গড় শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।

Back To Top