Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

এনভয় টেক্সটাইল

এনভয় টেক্সটাইল

এনভয় টেক্সটাইলের শেয়ার কিনবে শেলটেক সিরামিকসের চেয়ারম্যান

স্টক নিউজ বিডি March 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলের ৩৩ লাখ ৬৪ হাজার ৬৯৫টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে শেলটেক সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কুতুবউদ্দিন আহমেদ এবং তানভীর আহমেদ শেলটেক সিরামিকসের চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক। কোম্পানির এই দুই পরিচালক ৩৩ লাখ ৬৪ হাজার ৬৯৫টি শেয়ার কিনবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এনভয় টেক্সটাইল

দর কমার শীর্ষে এনভয় টেক্সটাইল

স্টক নিউজ বিডি February 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে এনভয় টেক্সটাইল লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৩.৪১ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৩.৩৯ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ইউনিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৩.১৫ শতাংশ কমেছে।

দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কুইন সাউথ টেক্সটাইল, স্যোসাল ইসলামী ব্যাংক, লিনডে বিডি, পিপলস ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, রহিম টেক্সটাইল এবং কপারটেক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এনভয় টেক্সটাইল

এনভয় টেক্সটাইলের নগদ লভ্যাংশ প্রেরণ

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এনভয় টেক্সটাইল

শেয়ার বিক্রির ঘোষণা এনভয় টেক্সটাইলের উদ্যোক্তা পরিচালক

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলের কর্পোরেট পরিচালক ফনটিনা ফ্যাশন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই পরিচালক কোম্পানির ২৪ লাখ ১ হাজার ৮৩২টি শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই পরিচালকের কাছে কোম্পানির মোট ৭৭ লাখ ৪১ হাজার ৬০৩টি শেয়ার আছে। কোম্পানির আরেক উদ্যোক্তা পরিচালক কুতুব উদ্দিন আহমেদ ফনটিনা ফ্যাশনের কাছ থেকে ২৪ লাখ ১ হাজার ৮৩২টি শেয়ার কিনবে।

কোম্পানির এই দুই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা-বেচা করতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এনভয় টেক্সটাইল

২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনভয় টেক্সটাইলস

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড ২০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিসকাউন্টের কারণে বন্ডের বিপরীতে কোম্পানিটি পাবে ১৬৮ কোটি ৪৪ লাখ টাকা। তবে মেয়াদ শেষে কোম্পানিটি বন্ডহোল্ডারদের ২০০ কোটি টাকা পরিশোধ করবে।

বন্ডের মেয়াদ হবে ৫ বছর। বন্ডের ডিসকাউন্টের হার হবে ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৭ দশমিক ৫০ শতাংশের মধ্যে। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন এবং আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে কোম্পানিটি। বন্ড ইস্যু তারিখের ৬ মাস পর থেকে অর্ধবার্ষিক হিসেবে ১০টি কিস্তিতে বন্ডধারীদের অর্থ ফেরত দেওয়া হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এনভয় টেক্সটাইল

এনভয় টেক্সটাইল ৮ কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে

স্টক নিউজ বিডি December 5, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ফেসভ্যালুতে ৮ কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সম্ভব্য বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৮৭ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিয়ে শেয়ার ইস্যু করতে পারবে।

এনভয় টেক্সটাইল প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ব্লেন্ডেড ইয়ার্ন উৎপাদন সম্প্রসারণ এবং উচ্চ মূল্যের ঋণ পরিশোধ করবে।

শেয়ারটি ৫ বছরে অবসায়সযোগ্য। ফিক্সড রেটে অর্ধবার্ষিকীতে লভ্যাংশ দেবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এনভয় টেক্সটাইল

এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২১ টাকা। যা আগের হিসাব বছরের একই সময়ে হয়েছিল ০.১৩ টাকা।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এনভয় টেক্সটাইল

এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। বুধবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২১ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.১৩ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ৩৭.৭৯ টাকা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এনভয় টেক্সটাইল

এনভয় টেক্সটাইলের বোর্ড সভা ১০ নভেম্বর

স্টক নিউজ বিডি November 7, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ নভেম্বর বিকেল
৩ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……..

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এনভয় টেক্সটাইল

এনভয় টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দেবে।

আজ সোমবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য