Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ওবায়দুল কাদের

kader

হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে তিনি ভর্তি আছেন।

মৃদু শারীরিক অসুস্থতা ও নিয়মিত কিছু চেকআপের জন্য মঙ্গলবার সকালে তিনি  বিএসএমএমইউ হাসপাতালে যান।

ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছে দলটি।

দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার পরামর্শ দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

যুক্তরাষ্ট্রের বক্তব্য দেশের জঙ্গিবাদকে উৎসাহিত করবে: কাদের

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এ ধরনের বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমণ্ডলীর সভাশেষে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিষয়ে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে কিন্তু বিএনপি আলাল এবং মালেককে প্রশ্রয় দিয়েছে এবং তাদের নেতিবাচক কর্মকাণ্ডকে সমর্থন করেছে বলে জানান কাদের।

সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। ১৮ ডিসেম্বর সুবর্ণজয়ন্তীর শোভাযাত্রা করা হবে। শিখা চিরন্তন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত। বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন: ফখরুলকে কাদের

অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন: ফখরুলকে কাদের

স্টক নিউজ বিডি December 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ক্ষেত্রে আইন নয় এই অবৈধ সরকার বাধা বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘সরকার যদি অবৈধই হয়, তা হলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?

ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকার অবৈধই বা হয় কী করে? সংসদে তো আপনাদেরও বৈধ প্রতিনিধিত্ব রয়েছে।

‘আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে’ যোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে, তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

আবারও অনুরোধ করছি, হাফ ভাড়া বাস্তবায়ন করুন’: সেতুমন্ত্রী

স্টক নিউজ বিডি December 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‌‘আবারও অনুরোধ করছি, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন। কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?’

ঢাকা সিটিতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার যে সিদ্ধান্ত হয়েছে, বেশকিছু পরিবহন তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মন্ত্রী তার বাসভবনে এসব কথা বলেন।

‘খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নেতারা আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।’

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন? এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

শেখ হাসিনা সরকার বিএনপির হাতে কখনো ইস্যু তুলে দেবে না: কাদের

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এক দফা অথবা ১০ দফা আন্দোলন করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না, কারণ আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না। বিএনপি নেতাদের সরকার পতনের এক দফা আন্দোলন প্রসঙ্গে সোমবার সকালে বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন, আন্দোলন-সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।

জেল-জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে গড়ে উঠা জনগণের দাবি আদায়ের সাহসী সংগঠন আওয়ামী লীগ এমনটা মনে করে ওবায়দুল কাদের বলেন, অতীতেও দেশবাসী বিএনপির দফাভিত্তিক আন্দোলন দেখেছে, তাদের আন্দোলন রাজপথে নয়, তাদের আন্দোলন হচ্ছে ফেসবুক আর মিডিয়ানির্ভর।

খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে ব্যর্থ বিএনপির আবার গণআন্দোলনের হুমকির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের এসব হুমকি-ধামকি নিজেদের পদ-পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, বিএনপি নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালোই জানেন তবুও তারা কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে লিপ-সার্ভিস দিয়ে যাচ্ছেন অবিরাম।

বিএনপি নেতারা গত এক যুগের বেশি সময় ধরে নানা ইস্যুতে আন্দোলন আর সরকার পতনের হুমকি দিয়ে আসছে, প্রকৃতপক্ষে এসব হুমকি সরকার ও জনগণের মনে কোনো আগ্রহ বা উদ্বেগ সৃষ্টি করতে পারেনি বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিএনপির হাতে কখনো ইস্যু তুলে দেবে না, তাই জনগণের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ইস্যুতে সরকার সব সময়ই সক্রিয় ও তৎপর।

ইউনিয়ন পরিষদের তৃতীয় দফা নির্বাচন আসন্ন এবং চতুর্থ দফা নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে চলছে, এরপর পঞ্চম ধাপও সমাগত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আবারও দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, দলের মনোনয়নকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করছেন বা বিদ্রোহীদের উসকানি দিচ্ছেন তাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

যারা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত: কাদের

স্টক নিউজ বিডি November 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত, দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

বিএনপি ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত।

তিনি বলেন, বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। তাদের এ দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা।

সরকার এবং দেশের যে কোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে।

ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব বিএনপি ছিল- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদেরকে পুনর্বাসন করেছে।

বিএনপি আগুন-সন্ত্রাসের মত মরণঘাতী কর্মসূচির জনক বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষ আতঙ্কে নেই, বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে। বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না কাঁদেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপি’র আপন ঘরে : ওবায়দুল কাদের

স্টক নিউজ বিডি November 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপি’র আপন ঘরে। ‘বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পায়। আসলে এ আগুন বিএনপি’র ক্ষমতা ফিরে পাওয়ায় আগুন। এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জিভূত হতাশার আগুন।’

সেতু মন্ত্রী আজ শনিবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

‘দেশে অশান্তির আগুন জ্বলছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না, যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন। বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে। আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায়।

বিএনপি নেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা প্রসঙ্গে সেতু মন্ত্রী বলেন, নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে। এ সব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। নেতায় নেতায় ঐক্য দিয়ে কি লাভ? আওয়ামী লীগ এ সবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নাই।

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকে এ দেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের উপর বিএনপি’র রাজনীতি প্রতিষ্ঠিত।

বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে এমন দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের উপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ বিএনপি’র অপরাজনীতি সম্পর্কে সচেতন। আর সে জন্যই তারা পদে পদে ব্যর্থ হচ্ছে।

সূত্র : বাসস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

বৃহত্তর চট্টগ্রামকে পর্যায়ক্রমে সড়ক নেটওয়ার্কের আওতায় আনা হবে : ওবায়দুল কাদের

স্টক নিউজ বিডি November 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বৃহত্তর চট্টগ্রামকে পর্যায়ক্রমে সড়ক নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রাম অঞ্চলের যে সকল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তার সবগুলো কাজ শেষ হলে বদলে যাবে বৃহত্তর চট্টগ্রাম, বদলে যাবে দেশের অর্থনীতি- এমন দাবি করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, চট্টগ্রাম কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনকে ঘিরে দেশের যে সমৃদ্ধি ও প্রবৃদ্ধির ধারা তা আরো বেগবান হবে।

আজ বুধবার দুপুরে বৃহত্তর চট্টগ্রাম জোনের অধীনে ছয়টি জেলা সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, কক্সবাজার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের প্রশস্তকরণ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।

জোরারগঞ্জ হতে কক্সবাজার পর্যন্ত আরেকটি মেরিন ড্রাইভ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও চলমান রয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কক্সবাজার লিংক রোড-লাবনী পয়েন্টে চার লেনের কাজ শেষ পর্যায়ে। আসন্ন পর্যটন মওসুমের আগেই এ মহাসড়ক পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

আগামী বছর দেশের চারটি মেগা প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে জানিয়ে তিনি বলেন, আমাদের সাহস ও সক্ষমতার প্রতীক পদ্মা সেতুতে আজ কার্পেটিং শুরু হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ইতোমধ্যেই ৭৪ শতাংশ কাজ শেষ হয়েছে।

দেশের সকল জাতীয় মহাসড়ক পর্যায়ক্রমে ধীরগতির যানবাহনের জন্য আলাদা দুটি লেনসহ চারলেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, দেশের মহাসড়ক উন্নয়নের পাশাপাশি এখন নজর দেয়া হয়েছে জেলা সড়ক উন্নয়নে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়ন প্রয়াস তা দেশবাসীর কল্যাণে নিবেদিত। ২০২২ সালের মধ্যে দেশে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

যারা উন্নয়ন ও নির্বাচন বিমূখ এবং আন্দোলন-নির্বাচনে ব্যর্থ তারা সরকারের অন্ধ সমালোচনাকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনিয়ম আর দুর্নীতি ছাড়া ক্ষমতায় থাকাকালে যারা কিছু উপহার দিতে পারেনি অথচ আজ তারা বড় বড় কথা বলে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতাকে জনগণের ভাগ্য উন্নয়নের হাতিয়ার হিসেবে নিয়েছে। ক্ষমতাকে ভোগের বস্তু নয় ত্যাগের বাহন হিসেবে নিয়েছে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের উস্কানী না দিতে দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, সবার তালিকা তৈরি হচ্ছে, সময়মত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে সংসদ সদস্যগণ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলি যুক্ত ছিলেন।

সূত্র : বাসস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

বেশি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্টক নিউজ বিডি November 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার জন্য পরিবহন মালিক–শ্রমিক নেতাদের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অন্যথায় দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সোমবার বিভিন্ন পরিবহনে অধিক হারে ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আজ থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। দেশব্যাপী অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশ,জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আবারও মালিক ও শ্রমিক নেতাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভাড়া আদায়ের অনুরোধ জানিয়ে বলেন, অন্যথায় সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলেও দু-একটি গণমাধ্যম বিরূপ ও অপমানজনক সমালোচনা করছে, যা প্রত্যাশিত নয়। অন্যদিকে কেউ কেউ পাতানো খেলা বলছে, অনেকেই আঁতাতের গন্ধও খুঁজে পেয়েছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যাত্রী কল্যাণ সমিতি নামে একটি ভুয়া সংগঠনও বিষয়টি না জেনে, না বুঝে সমালোচনা করছে।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন তাহলে পরিবহন ধর্মঘট অব্যাহত থাকলে সেটা কি জনগণের জন্য কল্যাণকর হতো? মন্ত্রী মনে করেন, ‘যাত্রী ভোগান্তি কমাতে অতীতের ধারাবাহিকতায় গণমাধ্যমের মূল্যবান পরামর্শ আমাদের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ।’

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির আমলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ছিল নৈমিত্তিক ঘটনা, সেটা বিএনপি ভুলে গেলেও জনগণ ভুলেনি। বিএনপির ৫ বছরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেয়েছিল আটবার। তারা মূল্য কমাতে পারেনি। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও দেশে তারা দাম বাড়িয়েছিল।

আওয়ামী লীগ গত ১৩ বছরে ৫ বার মূল্যবৃদ্ধি করলেও ৫ বার মূল্যহ্রাসও করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের ৭ দিনের মধ্যে জ্বালানি তেলের মূল্যহ্রাস করেছিলেন।

বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয় দেশ যেন যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কিংবা দুর্ভিক্ষ চলছে এবং জনগণের পিঠ নাকি দেয়ালে ঠেকে গেছে। এই বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আসলে এসব নেতিবাচক বক্তব্য একটি দায়িত্বহীন রাজনৈতিক দলের হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকেনি, দেশের জনগণ এগিয়ে চলছে সম্মুখপানে। আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে বিএনপির।

এর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এবং বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের নেতৃত্বে এডিবির একটি প্রতিনিধিদল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিসকক্ষে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় এডিবির সহায়তায় যেসব প্রকল্পের কাজ চলমান আছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
kader

ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির আজ এই অবস্থা : ওবায়দুল কাদের

স্টক নিউজ বিডি October 31, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির বড় ব্যর্থতা। ভুল থেকে শিক্ষা নেয়ার সৎ সাহস আছে বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা এখন অনেক ভারী। ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না।

আজ রোববার সকালে তার বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার চায় শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল, কিন্তু বিএনপি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতে চায়। তাদের আন্দোলন কথাসর্বস্ব এবং ভার্চুয়াল। বিএনপির এসব কর্মসূচির সাথে জনগণ ও রাজপথের কোনো সংযোগ নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই। দলটির নেই কোনো রাজনৈতিক ইতিবাচক কর্মসূচি।

তিনি বলেন, বিএনপি নেতারা সর্বত্র নৈরাজ্য দেখতে পায়,তারা দেশের ভালো কিছু দেখতে পায় না। বিএনপি সকালের স্নিগ্ধ আলোয় দেখেন সন্ধ্যার অন্ধকার, তারা এতটাই একচোখা যে- গত একযুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পাননি।

‘চতুর্দিকে শ্বাসরুদ্ধকর অবস্থা, মানুষ পরিবর্তন চায়’, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থাই এখন শ্বাসরুদ্ধকর। একদিকে নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতা, অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা,- সবমিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে।

তিনি বলেন, হঠকারী রাজনীতি এবং ধর্মান্ধ ও ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের প্রতিটি খাতে এসেছে ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধির অগ্রযাত্রা। এ অবস্থায় দেশের মানুষ বিএনপির অপরাজনীতির পরিবর্তন চায়।

তিনি বলেন, বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে, তাহলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে, তাদের অবস্থা হবে মুসলিম লীগের মতো।

দেশের মানুষ বিএনপির উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর লালন পালন থেকে পরিবর্তন চায়, তারা চায় বিএনপি জনগণের প্রতি দায়িত্বশীল হোক,- এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণ চায় বিএনপি অগণতান্ত্রিক পথে না হেঁটে ক্ষমতায় যাওয়ার জন্য স্বীকৃত ও সাংবিধানিক পথে আসুক।

সূত্র : বাসস

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য