Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

নিসের কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায় পিএসজির

নিসের কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায় পিএসজির

স্টক নিউজ বিডি February 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাস থেকে সেরে উঠে লিওনেল মেসি এদিন খেলছিলেন পিএসজির শুরুর একাদশে, পেয়ে গিয়েছিলেন নেইমারের দশ নম্বর জার্সিটাও। তবে দশ নম্বরসুলভ খেলাটা তিনি দেখাতে পারেননি। তবে পিএসজির বিবর্ণ প্রথমার্ধে যে একমাত্র শটটা নিয়েছিলেন তিনিই! বিরতির পরও মাঝমাঠের দখলকে প্রতিপক্ষ বিপদসীমা পর্যন্ত নিয়ে যেতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছিল পিএসজিকে। এই অর্ধেও একটাই শট গিয়েছে নিসে গোলমুখে, লিয়ান্দ্রো পারেদেসের সেই শটটাও ঠেকাতে গোলরক্ষক বুলকার কোনো সমস্যাই হয়নি।

নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। মেসি-এমবাপ্পের সফল পেনাল্টিতে শুরু করলেও শেষ হাসিটা হাসতে পারেনি দলটি। তৃতীয় পেনাল্টিতে মিস করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেস। যদিও জিয়ানলুইজি ডনারুমা প্রতিপক্ষ নিসের চতুর্থ পেনাল্টি নিতে আসা অ্যান্ডি ডার্লোকে ঠেকিয়ে দেন। ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে পেনাল্টি মিস করে বসেন জাভি। তাতেই ফরাসি কাপ থেকে বিদায় নিশ্চিত হয় পিএসজির।
স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
messi

আজ মাঠে নামছেন মেসি

স্টক নিউজ বিডি January 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনা থেকে মুক্তি পেয়ে আজ মাঠে নামছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় সোমবার (৩১ জানুয়ারি) দিনগত রাত সোয়া ২টায় ফরাসি কাপের নক-আউট পর্বে নিসের মুখোমুখি হবে পিএসজি।

এদিকে আন্তর্জাতিক ডিউটিতে থাকায় ডি মারিয়া, আশরাফ হাকিমি, ইদ্রিসরা গায়ে, মারকুইনহোস ও কেইলর নাভাস এবং ইনজুরির কারণে নেইমার ও দোন্নারুমাকে পাচ্ছে না পিএসজি। তাই মেসি-এমবাপের সঙ্গী হবে, নিয়মিত সুযোগ না পাওয়া খেলোয়াড়রা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চট্টগ্রামের জার্সিতে মাঠে নামবেন মিরাজ

চট্টগ্রামের জার্সিতে মাঠে নামবেন মিরাজ

স্টক নিউজ বিডি January 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেহেদী হাসান মিরাজ আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার চলমান ঘটনার ইতি ঘটল বলা যায়। আপাতত ‘অভিমান’ পাশে সরিয়ে চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠে নামবেন তিনি।

ঝড়ের আভাস পাওয়া গিয়েছিল শনিবার সন্ধ্যায়। মিরাজের পরিবর্তে চট্টগ্রামের হয়ে টস করতে নামেন নাঈম ইসলাম। পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে জানানো হয়, ‘চাপমুক্ত’ করতে মিরাজকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় সূত্র থেকে বলা হয়, সদ্য বিদায়ী কোচ পল নিক্সনের পরামর্শেই সরানো হয় মিরাজকে। তবে যেভাবেই হোক, বিষয়টি একেবারেই ভালো লাগেনি জাতীয় দলের অলরাউন্ডারের।

মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন ‘অভিমানী’ মিরাজ। চট্টগ্রামের জার্সিতে আর মাঠে নামতে চান না জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর চিঠিও দেন তিনি। এরপর বিকেলে ছেড়ে দেন টিম হোটেল। পরিবার নিয়ে বেরিয়ে পড়েন ঢাকার উদ্দেশে। হোটেল থেকে বের হয়ে সংবাদমাধ্যমকে দেন বিস্ফোরক অথ্য।

মিরাজ বলেছেন, ‘ও (ইয়াসির আলম, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির সিওও) যদি দলের সঙ্গে থাকে আমি খেলব না। সব সময় তো ব্যস্ত থাকে দেখি। ও যদি দলে থাকে আমি থাকব না। ইয়াসির ভাই যদি না থাকে তাহলে আমি দলে খেলব, নয়তো খেলব না।’

এরপর আর ঢাকায় ফেরা হয়নি মিরাজের। ফ্র্যাঞ্জাইজি মালিকের সঙ্গে বসেন বৈঠকে। সেই বৈঠকে হয়েছে বনিবনা। পরে জানানো হয়ছে, মিরাজ কোথাও যাচ্ছেন না। থেকে যাচ্ছেন চট্টগ্রাম দলের সঙ্গে। বলা হয়, দুই পক্ষের ভুল বোঝাবুঝির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ম্যানইউ তারকা গ্রিনউড

বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ম্যানইউ তারকা গ্রিনউড

স্টক নিউজ বিডি January 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ম্যাসন গ্রিনউড। সোশ্যাল মিডিয়ায় ম্যানইউ তারকার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন এক নোরী, যিনি গ্রিনউডের বান্ধবী হিসেবেই পরিচিত। যার ভিত্তিতেই রবিবার (৩০ জানুয়ারি) গ্রেটার ম্যানচেস্টার পুলিশ গ্রেফতার করে গ্রিনউডকে।

গ্রিনউডের বান্ধবী হ্যারিয়েট রবসন ইনস্টাগ্রামে ছবি ও ভিডিয়ো পোস্ট করে তারকা ফুটবলারের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন। ভিডিয়োটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিয়োয় হ্যারিয়েটের ঠোঁটে, চোখের কোণে, উরুতে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী এক ব্যক্তিকে ধর্ষণ ও নির্যাতনকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হবে। তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও জানানো হয় পুলিশের তরফ থেকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এই প্রথম আইপিএল নিলামে ভুটানের ক্রিকেটার

এই প্রথম আইপিএল নিলামে ভুটানের ক্রিকেটার

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এবারের আইপিএলের নিলামে থাকছেন ভুটানি ক্রিকেটার মিকিও দর্জি। ২০১৮ সালের পর এই প্রথম আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নিলামে নিজেদের দল সাজিয়ে নেওয়ার সুযোগ পাবে পুরোনো ৮ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া নতুন ২ ফ্র্যাঞ্চাইজি।

এবারের নিলামে মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার থাকছেন। বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আছেন নিলামের সবচেয়ে দামি খেলোয়াড়দের শ্রেণিতে।

মোট ৪৯ জন তারকাকে রাখা হয়েছে এবার আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়। এর মধ্যে ১৭ জন ভারতীয় ও ৩২ জন বিদেশি ক্রিকেটার। ডেভিড ওয়ার্নার, মুজিব উর রহমান, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্টদের সঙ্গে বিদেশি খেলোয়াড়ের তালিকায় আছেন সাকিব-মোস্তাফিজ। ভারতীয় ও বিদেশি মিলিয়ে এই ৪৯ ক্রিকেটারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। অর্থাৎ নিলামে তাঁদের দাম শুরু হবে দুই কোটি রুপি থেকে।

দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য দেড় কোটি রুপি—এউইন মরগান, অ্যারন ফিঞ্চ, জনি বেয়ারস্টোরা রয়েছেন এ তালিকায়। তৃতীয় সর্বোচ্চ ১ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন মারনাস লাবুশেন, মোহাম্মদ নবী, মিচেল স্যান্টনারদের মতো ক্রিকেটার।

আইপিএল নিলামে সুযোগ পাওয়া মিকিও অবশ্য এরই মধ্যে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করা ও কথা বলার সুযোগ পেয়েছেন। নিজের ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ভারতের সাবেক অধিনায়ক তাঁকে পরামর্শও দিয়েছেন। মিকিওর প্রতি ধোনির পরামর্শ, ‘সহজ থাকো, ফলের দিকে না তাকিয়ে নিজের কাজটা করে যাও।’ সেই সঙ্গে আনন্দের সঙ্গে ক্রিকেট খেলারও কথা বলেছেন ধোনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বার্সেলোনায় ফিরে এসেছেন আদামা তারাউয়ে

বার্সেলোনায় ফিরে এসেছেন আদামা তারাউয়ে

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় ফিরে এসেছেন আদামা তারাউয়ে। বর্তমানে তিনি খেলছেন ইংলিশ ক্লাব ওলভারহামটনে।

বার্সেলোনার অ্যাকাডেমিতে বড় হয়েছেন আদামা তারাউয়ে৷ এরপর তিনি যোগ দেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায়৷ সেখান থেকে ওলভারহামটনে।

তারাউয়েকে দলে ফিরিয়ে আনতে বার্সাকে খরচ করতে হচ্ছে ৩০ মিলিয়ন ইউরো৷

তারাউয়ের বিষয়ে জানাতে গিয়ে বার্সার পক্ষ থেকে বলা হয় তারাউয়ে ড্রিবলিংয়ের ক্ষেত্রে ইউরোপের সেরাদের মধ্যে অন্যতম। যেভাবে ডিফেন্ডারদের পাশ কাটিয়ে তিনি বল নিয়ে এগিয়ে যান তা দুর্দান্ত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চ্যাম্পিয়নস লীগে তিন ম্যাচ নিষিদ্ধ কাইল ওয়াকার

চ্যাম্পিয়নস লীগে তিন ম্যাচ নিষিদ্ধ কাইল ওয়াকার

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্বে দাপট দেখিয়ে রাউন্ড অব সিক্সটিনে পৌঁছায় ম্যানচেস্টার সিটি। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নরা প্রথম ধাপের শেষ ম্যাচে আরবি লাইপজিগের কাছে ২-১ গোলে হেরে যায়। সে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন সিটি ডিফেন্ডার কাইল ওয়াকার। যে কারণে ইংলিশ খেলোয়াড়কে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।

এক বিবৃতিতে ওয়াকারের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে উয়েফা। সংস্থাটির দাবি, ওয়াকারের আচরণ আক্রমণাত্মক ছিল। তার নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে ইউরোপিয়ান ফুটবলের তিন ম্যাচে। অর্থাৎ চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর দুই লেগ খেলে সিটি কোয়ার্টার ফাইনালে পৌঁছালে ওয়াকার মিস করবেন শেষ আটের প্রথম লেগ।

গত ৭ই ডিসেম্বর লাইপজিগের মাঠে ম্যাচে ৮২তম মিনিটে আন্দ্রে সিলভাকে ফাউল করে লাল কার্ড দেখেন ৩১ বছর বয়সী ওয়াকার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিশ্ব চ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে পারলো না বাংলাদেশ যুবারা

বিশ্ব চ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে পারলো না বাংলাদেশ যুবারা

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ছিল টাইগার যুবারা। এবারও আশা ছিল তেমন কিছুর। কিন্তু কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে হয়েছে স্বপ্নভঙ্গ। বিশ্ব চ্যাম্পিয়ন তকমা আর থাকছে না বাংলাদেশের যুবাদের।

শনিবার রাতে অ্যান্টিগায় রাকিবুল হাসানের দল ভারতের কাছে হেরেছে ৫ উইকেটের ব্যবধানে।

আগে ব্যাট করে ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

এদিন ভারতের বিপক্ষে শুরু থেকেই ধুঁকতে থাকে জুনিয়র টাইগাররা। দলীয় মাত্র ১২ রানের মধ্যে দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেনের উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। মাহফিজ ২ ও ইফতেখার ১ রান করে রবি কুমারের বলে আউট হন।

সেই যে শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়ে টাইগাররা। এরপর আর সেখান থেকে ওঠে দাঁড়াতে পারেনি তারা।

পরে ব্যাট করতে আসা প্রান্তিক নাবিল ৭, আইচ মোল্লা ১৭, আরিফুল ইসলাম ৯, ফাহিম ০ ও অধিনায়ক রকিবুল হাসান ৭ রান করে ফেরেন।

এরপর দলের কিছুটা হাল ধরেন মেহরাব। তিনি ৪৮ বল খেলে ৩০ রান করেন। দলের সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকেই। এছাড়া আশিকুর জামান ১৬ ও তানজিম হাসান ২ রান করে আউট হন। ২ রান করে অপরাজিত থাকেন রিপন মণ্ডল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পাকিস্তানের জয় উদযাপন করায় তিন ছাত্রের বিচার শুরু

পাকিস্তানের জয় উদযাপন করায় তিন ছাত্রের বিচার শুরু

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারায় পাকিস্তান। এর মাধ্যমে যে কোনো বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় পায় দেশটির প্রতিবেশী পাকিস্তান।

আর পাকিস্তানের ওই জয় উদযাপন করে আগ্রায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করা ভারতের কাশ্মীরের কয়েকজন ছাত্র।

পাকিস্তানের জয় উদযাপন করার কারণে আগ্রা থেকে আরশেদ ইউসুফ, ইনায়েত আলতাফ শেখ ও সওকত আহমেদ ঘানি নামে তিন কাশ্মীরি ছাত্রকে আটক করে পুলিশ।

ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয় গত বছরের অক্টোবর মাসে। সেই সময় থেকেই পুলিশের হাতে আটক আছেন তারা।

এখন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাস বিরোধী আইনে বিচার করতে যাচ্ছে ভারত।

পুলিশ আগ্রার একটি ম্যাজিস্ট্রেট কোর্টে এই ছাত্রদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। কোর্ট তাদের চার্জশিট গ্রহণ করার পর এখন তাদের বিচার শুরু হওয়ার পালা।

যদিও এই তিন ছাত্রের আইনজীবী মধুবন দত্ত জানিয়েছেন, কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ আনতে হলে কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রের অনুমতি প্রয়োজন। কিন্তু আগ্রার পুলিশ এই অনুমতি নেয়নি। ফলে তারা এখন এ চার্জশিটের বিরুদ্ধে আপিল করবেন।

এদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের ওই জয়ের পর কাশ্মীরের শ্রীনগরের একটি মেডিকেল কলেজের ছাত্রদের উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়।

সূত্র: এন ওয়ার্ল্ড

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শাস্ত্রীকে বিদায় করেছে সৌরভ গাঙ্গুলী!

শাস্ত্রীকে বিদায় করেছে সৌরভ গাঙ্গুলী!

স্টক নিউজ বিডি January 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওয়ানডের নেতৃত্ব থেকে কোহলিকে সরিয়ে দেওয়ার পরে ভারতীয় ক্রিকেটে বিতর্কের ডামাডোল লেগেই রয়েছে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজে হার ক্রিকেটপ্রেমীদের ক্ষুব্ধ করে তুলেছে। এর মধ্যেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ বলেছেন, রবি শাস্ত্রীকে জোর করে বোর্ড বের করে দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী! এ কারণেই নাকি ভারতীয় ক্রিকেটে ঝামেলা শুরু হয়েছে। যদিও রবি শাস্ত্রী ঘোষণা করেছিলেন যে, তিনি স্বেচ্ছায় কোচের পদ ছাড়ছেন।

ইউটিউবে রশিদ লতিফ বলেছেন, ‘সমস্ত কিছুই শুরু হয়েছিল অনিল কুম্বলেকে জখম ভুলভাবে সরিয়ে দেওয়া হয়। কোনো কোচিং ডিগ্রি না থাকা সত্ত্বেও রবি শাস্ত্রী সরাসরি ভারতীয় দলের কোচ হিসেবে সুযোগ পায়। কুম্বলের ৬০০ র বেশি উইকেট আছে। সৌরভ গাঙ্গুলী এবং রাহুল দ্রাবিড়ও পরস্পরের বন্ধু। তাদের গ্রুপ খুব শক্তিশালী। সৌরভ শাস্ত্রীকে বলেছে, বস এবার তো সরতে হবে! যদিও শাস্ত্রী কোচিং চালিয়ে যেতে রাজি ছিলেন। ‘

রশিদ আরও বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই এই বিষয়গুলো নিয়ে পরিকল্পনা চলছিল। এগুলো পুরোপুরি ব্যক্তি আক্রমণ। এতে ভারতীয় ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। নব্বইয়ের দশকের শুরুতে পাকিস্তান ক্রিকেটে যা ঘটত, সেটাই এখন ভারতীয় ক্রিকেটে ঘটছে। মাঠের বাইরের এই ঘটনা প্রভাব ফেলছে ভারতের পারফরম্যান্সে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য