Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

ক্রিকেট খেলা ছেড়ে কোচ হলেন ক্রিস মরিস

ক্রিকেট খেলা ছেড়ে কোচ হলেন ক্রিস মরিস

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। সব রকমের ক্রিকেট খেলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তবে খেলা থেকে অবসর নিলেনও কোচ হিসেবে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করছেন এই প্রোটিয়া অলরাউন্ডার।

মঙ্গলবার মরিস তার ইনস্টাগ্রামে লিখেছেন, “সব রকমের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম আজ। একটা ফান রাইড শেষ হলো। আমার এই যাত্রার সঙ্গে যুক্ত সেই সকল মানুষকে ধন্যবাদ জানাই যারা ছোট থেকে বড় ভূমিকা গ্রহণ করেছেন। টাইটান দলের কোচ হতে পেরে আমি আনন্দিত।”

মরিস দেশের জার্সিতে ৬৯টি ম্যাচ (৪টি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ২৩টি টি-২০) খেলেছেন ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে। ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে শেষবার তাকে খেলতে দেখা গেছে। গোটা বিশ্বজুড়ে টি-২০ লিগে খেলেছেন মরিস। গত বছর মরিস আইপিএলে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। রাজস্থান নিলামে তাকে ১৬ কোটি ২৫ লাখ টাকায় দলে নিয়েছিল। মরিসই আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার।
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ম্যাচের রং বদলে দিতে পারতেন মরিস। ফিটনেস সমস্যাই ৩৪ বছরের ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ার থমকে গেল। মরিস দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল টাইটানের কোচ হচ্ছেন। ইনস্টাগ্রামে মরিসকে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আমাদের মূল উদ্দেশ্য ছিল নিখুঁত পারফরম্যান্স করা: কিউই অধিনায়ক

আমাদের মূল উদ্দেশ্য ছিল নিখুঁত পারফরম্যান্স করা: কিউই অধিনায়ক

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্রাইস্টচার্চের সবুজ পিচে নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১২৬ রান অলআউট হওয়া বাংলাদেশকে ফলোঅন করিয়ে ফের ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। সেখানেও ব্যর্থ টাইগাররা। লিটনের সেঞ্চুরি সত্ত্বেও টাইগারদের দ্বিতীয় ইনিংস থামে ২৭৮ রানে। ইনিংস ও ১১৭ রানের হার নিয়ে মাঠ ছেড়েছেন টাইগাররা।

ম্যাচশেষে কথা বলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। তিনি বলেন, এ ম্যাচে আমাদের মূল উদ্দেশ্য ছিল নিখুঁত পারফরম্যান্স করা। এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে, দুর্বলতা কাটিয়েছি। ফলে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি।

তিনি বলেন, আমরা প্রতিপক্ষকে ব্যাট এবং বল উভয় দিকে চাপ দিতে চেয়েছিলাম। যেটি আমরা পেরেছি। আমরা প্রথম ইনিংসে একটি বড় সংগ্রহ করেছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এ ম্যাচে আমাদের মতো করে খেলতে সক্ষম হয়েছি। প্রথম টেস্টে আমরা ভালো খেলতে পারিনি, ওই টেস্টে কৃতিত্ব বাংলাদেশের।
লাথাম আরও বলেন, আমাদের পেস বোলাররা ভালো বল করেছেন, ফলে আমরা সফল হয়েছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নতুন উদ্যোমে শুরু করতে চান মুমিনুল

প্রথম টেস্ট জেতার পর এটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল: মুমিনুল

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ মঙ্গলবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমার দল নিয়ে খুবই গর্বিত। প্রথম ম্যাচের ব্যাপারে আমি সত্যিই খুশি। তবে দ্বিতীয় ম্যাচটি হতাশাজনক ছিল। প্রথম টেস্ট জেতার পর এটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। দেশের বাইরে খেলা মাইন্ডসেটের ওপর নির্ভর করে।’

এসময় সিরিজটি থেকে পাওয়া ইতিবাচক দিকের বিষয়ে মুমিনুল বলেন, ‘আমাদের বেশ কিছু ইতিবাচক বিষয় আছে। ইবাদত দারুণ বোলিং করেছে এবং লিটন অসাধারণ ব্যাটিং করেছে। যতক্ষণ সে (লিটন) ব্যাট করেছে, মনেই হয়নি পিচটি ব্যাটিংয়ের জন্য কঠিন।’

ক্রাইস্টচার্চে ইনিংস ও ১১৭ রানে ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশকে হেরেছে নিউজিল্যান্ড। এ পরাজয়ে টেস্ট সিরিজ ড্র হলো। এর আগে মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছিল ৮ উইকেটে।

ক্রাইস্টচার্চের সবুজ পিচে বল হাতে ব্যর্থতার পর ব্যাট হাতে আরও ব্যর্থ বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১২৬ রান অলআউট হওয়া বাংলাদেশকে ফলোঅন করিয়ে ফের ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। সেখানেও ব্যর্থ টাইগাররা। লিটনের সেঞ্চুরি সত্ত্বেও টাইগারদের দ্বিতীয় ইনিংস থামে ২৭৮ রানে। ইনিংস ও ১১৭ রানের হার নিয়ে মাঠ ছেড়েছেন টাইগাররা।

আগেই প্রথম ম্যাচ জিতে রাখায় ১-১ ব্যবধানে শেষ হলো দুই ম্যাচের সিরিজটি। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও মূল্যবান ১২টি পয়েন্ট পেয়েছে মুমিনুল হকের দল। আর এ কারণেই দ্বিতীয় ম্যাচ হারলেও, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার তাদের বিপক্ষে জয় পাওয়ায় নিজের দল নিয়ে গর্বিত অধিনায়ক মুমিনুল।
’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আমাদের মূল উদ্দেশ্য ছিল নিখুঁত পারফরম্যান্স করা: কিউই অধিনায়ক

“এই ম্যাচে তারা ভালো খেলেই জয় পেয়েছে” বাংলাদেশের প্রশংসায় কিউই অধিনায়ক

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়। এমন জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

ল্যাথাম বলেন, তিনটি দিকে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। বাংলাদেশ অবশ্যই আমাদের দেখিয়েছে কীভাবে এ দুর্বলতা কাজে লাগাতে হয়। তারা ভালো পার্টনারশিপ তৈরি করতে সক্ষম হয়েছিল, আমাদের উপর চাপ প্রয়োগ করতে সক্ষম হয়েছিল এবং দুর্ভাগ্য আমরা সেটা করতে পারিনি।

তিনি বলেন, এখানে মাত্র দুটি টেস্ট ম্যাচ হয়েছে, দুটি ম্যাচই একই রকম হয়েছে, সম্ভবত আমরা যা আশা করেছিলাম তার চেয়ে একটু ধীরগতির।

আমরা যদি ৪৫০ রান করতে পারতাম, তবে গল্পটা অন্যরকম হতে পরত। তবে আজকের ম্যাচে পুরো কৃতিত্ব বাংলাদেশের, এই ম্যাচে তারা ভালো খেলেই জয় পেয়েছে।

তিনি আরো বলেন, আমাদের প্রত্যেক প্লেয়ারকে এখান থেকে শিক্ষা নিতে হবে এবং পরবর্তী ম্যাচে তাদের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আমাদের এখন হ্যাগলির দিকে নজর দিতে হবে এবং আশা করি আমরা সেখানে একটি ভালো পারফরম্যান্স করতে পারব।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
টেস্ট চ্যাম্পিয়নদের হারিয়ে পাঁচে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নদের হারিয়ে পাঁচে বাংলাদেশ

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ইবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুলবাহিনী।

পঞ্চম ও শেষ দিনে ইবাদত হোসেন ও তাসকিন আসমেদের বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র ১৬৯ রানে অলআউট হয় তারা। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০ রান। আর সেটা ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ছুঁয়ে ফেলে। ঐতিহাসিক এ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন সূর্যোদয়।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। সেইসঙ্গে নামের পাশে যোগ করেছে মূল্যবান ১২টি পয়েন্ট।

এতে করে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তাদের ওপরে আছে কেবল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারত। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এখন বাংলাদেশের নিচে। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

৫৩ পয়েন্ট নিয়েও শতকরা হিসেবে পিছিয়ে থাকায় (৬৩.০৯ শতাংশ) চার নম্বরে আছে ভারত। শতভাগ সাফল্যে এক নম্বরে অস্ট্রেলিয়া (৩৬ পয়েন্ট), দুইয়ে শ্রীলঙ্কা (২৪ পয়েন্ট)।

৭৫ শতাংশ জয় আর ৩৬ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। পাঁচ নম্বরে থাকা বাংলাদেশ ১২ পয়েন্ট পেয়েছে ৩৩.৩৩ শতাংশ ম্যাচ জিতে।ৎ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নিউজিল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস বাংলাদেশের

নিউজিল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস বাংলাদেশের

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ইতিহাস গড়লেন টাইগাররা। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড আর নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট করে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রান। সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মুমিনুল-মুশফিকরা। এর ফলে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে টেস্টে প্রথম জয়তো বটেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ পেল প্রথম জয় আর মাউন্ট মঙ্গানুয়ে স্বগর্বে উড়লো লাল-সবুজের পতাকা।

নতুন বছরের শুরুটা এরচেয়ে আর ভালো হতে পারতো না বাংলাদেশের জন্য। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুঃস্বপ্নের সময় কাটে তাদের। চট্টগ্রাম টেস্টে হারের পর বৃষ্টি হারার মিরপুর টেস্টে মাত্র আড়াই দিনে ম্যাচ হারে বাংলাদেশ। এমন একটি সিরিজ শেষে ভঙ্গুর অবস্থায় নিউজিল্যান্ডে যান মুমিনুল। সেখানে গিয়ে করোনা, কোয়ারেন্টিনে কঠিন সময় যায় বাংলাদেশের। কিন্তু সবকিছু ছাপিয়ে মুমিনুলবাহিনী রচনা করলো নতুন এক অধ্যায়।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো দলগুলোকে টেক্কা দিয়ে টেস্টের মুকুট জিততে হয় তাদের। ঘরের মাঠে খেলা হলে সব দলকেই ক্রিকেট দীক্ষা দেয় তারা। ঘরের মাঠে যেন তারা হারতেই জানে না, সর্বশেষ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে তারা। এশিয়ার কোনো দলের জয়ের হিসাব কষলে ফিরতে হবে সেই ২০১১ সালে, সেবার পাকিস্তানের বিপক্ষে হেরেছিল কিউরা। ১১ বছর পর এশিয়ার কোনো দল হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের কীর্তি গড়লো বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩২৮

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৫৮

নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৭৩.৪ ওভারে ১৬৯ (টেইলর ৪০, রবীন্দ্র ১৬, জেমিসন ০, সাউদি ০, ওয়্যাগনার ০, বোল্ট ৯: তাসকিন ১৪-৩-৩৬-৩, শরিফুল ১২-২-৩০-০, মিরাজ ২২-৫-৪৩-০, ইবাদত ২১-৬-৪৬-৬, মুমিনুল ৪-০-৭-০)।

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৪০) ১৬.৫ ওভারে ৪২/২ (সাদমান ৩, শান্ত ১৭, মুমিনুল ১৩, মুশফিক ৫; বোল্ট ৫-৩-৪-০, সাউদি ৫-২-২১-১, জেমিসন ৩.৫-১-১২-১, ওয়্যাগনার ৩-১-৪-০)।

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: ইবাদত হোসেন চৌধুরি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Bangladesh test

নতুন দুঃসংবাদ পেলো টাইগাররা

স্টক নিউজ বিডি January 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টেস্টের চতুর্থ দিন খেলা শুরুর আগে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পেয়েছেন জয়। দিতে হয়েছে তিনটি সেলাই। ফলে ৭ থেকে ১০ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদ ইসলাম জানান, মঙ্গলবার ফিল্ডিং অনুশীলনের সময় ডান হাতে চোট পেয়েছেন মাহমুদুল হাসান। এখানে যে চিকিৎসক ছিলেন, তিনি এরই মধ্যে সেলাই করে দিয়েছিলেন। তিনটা সেলাই পড়েছে তার হাতে। তাকে এখন ৭-১০ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে, যা যা চিকিৎসা দরকার, সেগুলো দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আঙুল সেলাইয়ের কারণে প্রথম টেস্ট তো বটেই, আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠেয় সিরিজের শেষ টেস্টেও মাহমুদুলকে পাচ্ছে না বাংলাদেশ দল।

প্রথম ইনিংসে মাহমুদুল হাসান করেছিলেন ৭৮ রান। তার এ মূল্যবান ইনিংস খেলতে ২২৮ বল লেগেছিল। তার ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে বড় পুঁজি পায় বাংলাদেশ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মুমিনুলের বলে আউট হয়ে যা বললেন কনওয়ে

মুমিনুলের বলে আউট হয়ে যা বললেন কনওয়ে

স্টক নিউজ বিডি January 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় সেশনে বোলারদের দাপটে স্বস্তিতে দিন পার করল মুমিনুলরা।

তিন বছর পর সাদা পোশাকে মাঠে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের পেসাররা। শুরুতেই অধিনায়ক টম ল্যাথামকে ১ রানে ফিরিয়ে দেন পেসার শরিফুল ইসলাম।

প্রথমেই উইকেট হারিয়ে বাংলাদেশি বোলারদের সমীহ করতে থাকেন কিউই ব্যাটাররা। এরইমধ্যে টানা ৬ ওভার মেডেন তুলে নেন শরিফুল-তাসকিন।

কিন্তু এমন পরিস্থিতিতে দলকে টেনে তুলেন ডেভন কনওয়ে। তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে স্বচ্ছন্দে সংগ্রহ বাড়িয়ে নিচ্ছিলেন। কিন্তু ১২২ রানে খেলতে থাকা কনওয়ে আউট হয়ে গেলেন।

লেগ স্টাম্পের ওপর করা মুমিনুলের নিরীহ গোছের ডেলিভারিটি বের হয়ে যাচ্ছিল। ওই বল আলতো করে খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন কনওয়ে।

মুমিনুল হকের এমন সাধারণ বলে কনওয়ের আউট হওয়াটা বিস্ময়ের ঠেকেছে অনেকের।খেলা শেষে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার গ্রান্ট এলিয়ট প্রশ্ন করেন কনওয়েকে।

অপ্রত্যাশিত আউট প্রসঙ্গে কনওয়ে বলেন, ‘এটা হতাশার। দীর্ঘ এক ইনিংস খেলার পর এমন অনিয়মিত বোলারের বলে কেউ আউট হতে চায় না। তবে এখান থেকেও শেখার আছে।’

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শনিবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: বাংলাদেশকে ২৪৪ রানের টার্গেট দিলো ভারত

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে বড় টার্গেট দিয়েছে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান করেছে ভারতের যুবারা। জয়ের জন্য ২৪৪ রান করতে হবে বাংলাদেশকে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের হয়ে ৯০ রান করেন শেখ রাসেল। বাকিদের মধ্যে ভিকি ওস্তওয়াল ২৮, ইয়াশ ধোল ২৬ ও রাজ বাওয়া ২৩ রান করেন।

বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন রাকিবুল হাসান। একটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান, এসএম মেহরব ও আরিফুল ইসলাম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শনিবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশের যুবারা

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশের যুবারা। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

দিনের আরেক সেমিফাইনালে পাকিস্তানের যুবাদের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কার যুবা দল। এ দুই ম্যাচের জয়ী দল শুক্রবার (৩১ ডিসেম্বর) ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।

সবশেষ ম্যাচে বাংলাদেশ ২৫ ডিসেম্বর হারায় কুয়েতকে। মাহফিজুল ইসলামের সেঞ্চুরিতে কুয়েতের বিপক্ষে পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১০ উইকেট হারিয়ে ২৯১ রান করে রাকিবুল হাসান বাহিনী। তরুণ তুর্কি মাহফিজুল একাই করেন ১১২ রান। এমন অনবদ্য ব্যাটিং করার পথে ১২টি চার ও ৪টি ছক্কা হাঁকায় সে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য