Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

mustafizur

অনিশ্চিত মুস্তাফিজের শেষ টি-টোয়েন্টি

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী সোমবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অনিশ্চিত পেসার মুস্তাফিজুর রহমান।

কাল পাকিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে তৃতীয় ওভার বল করার সময় হঠাৎ ব্যাথা অনুভব করেন ফিজ।

তৃতীয় ওভারে এক বল করার পর মাঠ ছাড়েন মুস্তাফিজ। তার আগে নর্দার্ন গ্যালারি থেকে উঁচু দেয়াল টপকে মাঠে প্রবেশ করেন এক দর্শক। মাঠে প্রবেশ করেই দৌঁড়ে দিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে মুস্তাফিজের পা ছোঁয়ার চেষ্টা করেন ওই দর্শক।

সূত্র : বাসস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
mustafiz

মাঠে ঢুকে মোস্তাফিজের জন্য ভক্তের পাগলামী

স্টক নিউজ বিডি November 20, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: খেলার মাঠে এমন দৃশ্য বেশ পরিচিতই। আচমকা মাঠে ঢুকে পড়ে দর্শক। লক্ষ্য থাকে প্রিয় খেলোয়াড়ের সাথে দেখা করা। কিংবা হ্যান্ডশেক অথবা আলিঙ্গন করা। মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও দেখা গেল এবার। মাঠে ঢুকে বাংলাদেশের পেসার মোস্তাফিজকে কুর্নিশ করলো এক ভক্ত।

উত্তেজনাহীন ম্যাচ। জিততে চলেছে পাকিস্তান। ম্যাচে এমন আবহ। ১৪তম ওভারের শুরুতে নর্দান গ্যালারির দ্বিতীয় তলা থেকে নেমে গ্যালারির কাঁটাতার টপকে মাঠে ঢুকে যান এক দর্শক। মাঠের বাইরে থাকা মাঠকর্মীরা চেষ্টা করেও পারেননি তাকে।

সবাইকে ফাঁকি দিয়ে ওই দর্শক মাঠের ভেতরে ঢুকে মোস্তাফিজুর রহমানের সামনে গিয়ে ভঙ্গি করলেন সিজদার মতো। পরে নিরাপত্তকর্মীরা তাকে নিয়ে যান মাঠের বাইরে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Pakistan cricket team

ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

স্টক নিউজ বিডি November 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকায় চলে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শনিবার সকালে দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টি২০ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ায় নির্ধারিত সময়ের চার দিন আগেই তারা ঢাকায় চলে এলো।

বাংলাদেশে তারা তিনটি টি২০ আর দুটি টেস্ট খেলবে। আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলায়বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হবে। পরের দুই ম্যাচ ২০ ও ২২ নভেম্বর।

আগের সূচি অনুযায়ী, বিশ্বকাপ খেলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান দলের। যদি তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে যেত তাহলে আগামী ১৪ নভেম্বর ফাইনাল খেলতে হতো তাদের। সেক্ষেত্রে তাদের আসতে আরও চার দিন দেরি হতো। কিন্তু তেমনটা না হওয়ায় শনিবারই ঢাকায় পা রাখল পাকিস্তান দল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
afridi

আমি শাহিনের বলে খুশি নই : শাহিদ আফ্রিদি

স্টক নিউজ বিডি November 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের ১৯তম ওভারে পাকিস্তানের বোলার শাহিন আফ্রিদিকে পর পর তিনটি ছক্কা মেরে দেশকে ফাইনালে তুলেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। গোটা টুর্নামেন্ট জুড়ে শাহিন যে বল করেছেন তার প্রশংসা করলেও ওই ম্যাচে যে ভাবে তিনি বল করেছেন, তার জন্য হবু জামাইয়ের সমালোচনা করলেন সাবেক পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পরে পাক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমি শাহিনের বলে খুশি নই। হাসান আলি ক্যাচ ছেড়েছে ঠিকই, তার মানে এই নয় পরের তিন বলে তুমি তিনটি ছক্কা খাবে। শাহিনের এত গতি রয়েছে। ওর উচিত ছিল বুদ্ধি করে বল করা। অফ স্টাম্পের বাইরে ইয়র্কার বল করতে হতো। ওর মতো বোলারের কাছে এটা আশা করা যায় না। মাথাটাই খাটাল না।’

অবশ্য গোটা বিশ্বকাপ জুড়ে শাহিন যে রকম বল করেছেন তার প্রশংসা শোনা গেছে হবু শ্বশুর আফ্রিদির গলায়। তিনি বলেন, ‘গোটা টুর্নামেন্ট জুড়ে শাহিন দুর্দান্ত বল করেছে। আমি শুধু ওয়াসিম আক্রাম বা মহম্মদ আমিরকে এই ধরনের বল করতে দেখেছি। আমি আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে শাহিন আরো ভালো বোলার হয়ে উঠবে।’

বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম ওভারেই অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে আউট করেন শাহিন। ১৯ তম ওভারে তার হাতে বল তুলে দেন পাক অধিনায়ক বাবর আজম। ওভারের তৃতীয় বলে ওয়েডের ক্যাচ ছাড়েন হাসান। পরের তিনটি বলে তিনটি ছয় মারেন ওয়েড। শাহিনের গতি কাজে লাগিয়ে তিনি ছক্কাগুলো মারেন। সেই কারণেই হবু জামাইয়ের সমালোচনা করলেন আফ্রিদি।

সূত্র : আনন্দবাজার

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পাকিস্তানকে হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে

পাকিস্তানকে হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাতে মাঠে নামছে পাকিস্তান। দুই দলের খেলোয়াড়রা রয়েছেন ফর্মে। ফাইনালের দৌড়ে কারা এগিয়ে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

এ বিষয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন, এই প্রতিযোগিতায় সব চেয়ে ভালো দল পাকিস্তান। দুর্ধর্ষ ক্রিকেট খেলছে ওরা। একমাত্র দল যারা সব ম্যাচ জিতে সেমিফাইনাল খেলতে নামছে। সবচেয়ে বড় কথা, কোনো প্রতিপক্ষই খুব বেশি চাপে ফেলতে পারেনি বাবর আজমের দলকে। খুব বেশি ঘাম ঝরাতে হয়নি ওদের প্রত্যেকটি ম্যাচ জিততে। শুধু আফগানিস্তান ম্যাচে শেষ পর্যন্ত লড়াই চলছিল কিন্তু সেই ম্যাচেও আসিফ আলির উদয় ঘটল। দুর্দান্ত সব শট খেলে ম্যাচ বের করে নিয়ে গেল আসিফ। শেষ পর্যন্ত প্রায় এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় পাকিস্তান।

তিনি আরও বলেন, বাবরের নেতৃত্বে অনেক শান্ত, ধীরস্থির দেখাচ্ছে দলটাকে। ম্যাচের গতিপ্রকৃতি সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহালও দেখাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলছে তাদের হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে।

গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্যে শাক্তিশালী ভারতকে তারা হারিয়েছে ১০ উইকেটের ব্যবধানে। পাত্তা পায়নি গ্রুপের বাকি দলগুলোও।

আসরে পাকিস্তানের পাঁচ জয়ে ম্যাচসেরা হয়েছেন ভিন্ন পাঁচজন। শাহিন আফ্রিদি, হারিস রউফ, আসিফ আলী, মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। পাঁচ ম্যাচের চারটিতে ফিফটি করেও এখনো ম্যাচসেরা হতে পারেননি বাবর! এটিই পাকিস্তানের বড় শক্তি।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে বলেন, এটি ইন্টারেস্টিং ম্যাচ হবে। অস্ট্রেলিয়া যখন এ বিশ্বকাপে এসেছে তখন কিন্তু তাদের ফর্ম এত ভালো ছিল না। তারা ওয়েস্ট ইন্ডিজে হেরে এসেছিল, বাংলাদেশে হেরেছে। এই বিশ্বকাপের আগে দলের অবস্থা ভালো ছিল না। এই বিশ্বকাপে তারা ভালো খেলছে।

বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক মনে করেন, যদি অস্ট্রেলিয়ানরা ভালো ব্যাটিং করতে পারে তবে তাদের ভালো সুযোগ রয়েছে। তবে পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলছে তাদের হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অবিশ্বাস্য জয়ে ফাইনালে নিউজিল্যান্ড

অবিশ্বাস্য জয়ে ফাইনালে নিউজিল্যান্ড

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হারলেই বিদায়, জিতলে ফাইনালে। এমন কঠিন সমীকরণের সেমিফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ১৬৭ রানের টার্গেট তাড়ায় ১৩ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় নিউজিল্যান্ড।

কিন্তু ওপেনার ড্যারেল মিচেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে অবিশ্বাস্য জয় পায় নিউজিল্যান্ড। দলের জয়ে ৪৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন মিচেল।

শ্বাসরুদ্ধকর এই সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে প্রথমবার ফাইনালে উঠল নিউজিল্যান্ড।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৬ রান করে ইংল্যান্ড। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৫১ রান করেন অলরাউন্ডার মঈন আলী। এছাড়া ৩০ বলে ৪১ রান করেন ডেভিড মালান।

১৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৩ রানে ওপেনার মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড।

সেই চাপ সামলিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখান ওপেনার ড্যারেল মিচেল। তৃতীয় উইকেটে ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েন।

এরপর জেমস নিশামকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ১৭ বলে স্কোর বোর্ডে যোগ করেন ৪০ রান। শেষ দিকে জয়ের জন্য ১৩ বলে প্রয়োজন ছিল ২০ রান। খেলার এমন অবস্থায় বাউন্ডারি হাঁকাতে গিয়ে আদিল রশিদের বলে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের দুর্দান্ত ক্যাচে পরিনত হন নিশাম। তার আগে মাত্র ১০ বলে তিন ছক্কা আর এক বাউন্ডারিতে করেন ২৬ রান।

এরপর ড্যারেল মিচেলের একার লড়াইয়ে জয় পায় নিউজিল্যান্ড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dale-steyn

বাংলাদেশের খেলোয়াড়দের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন: ডেল স্টেইন

স্টক নিউজ বিডি November 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অনেকটা কাটা গায়ে নুনের ছিটা দেয়ার মতোই কথা বললেন ডেল স্টেইন। বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবিতে এমনিতেই কাঠগড়ায় ক্রিকেটাররা। হচ্ছে প্রচুর সমালোচনা। এরই মধ্যে মাহমুদউল্লাহদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করলেন সাবেক প্রোটিয়া এই পেসার।

বাছাই পর্বে স্কটল্যান্ডের সাথে হার। দুর্বল দল ওমান ও পিএনজির বিরুদ্ধে জয় মূল পর্বে যায় বাংলাদেশ। সেখানে আরো ব্যর্থ টাইগাররা। হার টানা পাঁচ ম্যাচে। দুই ম্যাচে মাহমুদউল্লাহরা অলআউট হয়েছে ১০০ রানের কমে।

ডেল স্টেইন চলমান বিশ্বকাপে দিচ্ছেন ধারাভাষ্য। কাছ থেকে দেখেছেন সব দলের পারফরম্যান্স। প্রসঙ্গক্রমে উঠে এলো বাংলাদেশ। মন্তব্য করলেন তিনি।

নিজের টুইটার অ্যাকাউন্টে একটা প্রশ্ন করেন স্টেইন, ‘কেউ কোনো প্রশ্ন করতে চান। হাতে সময় আছে। চলুন শুরু করা যাক।’ আসতে থাকে প্রশ্ন। এর মধ্যে একটি ছিল, ‘এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল এবং খেলোয়াড়দের পারফরম্যান্স সবচেয়ে বেশি হতাশ করেছে আপনাকে?’

জবাবে স্টেইন বলেন, ‘বাংলাদেশ। মাঠে যেমন পারফরম্যান্স করেছে, ওরা এর চেয়ে ভালো দল। ম্যানেজমেন্টের দোষ নেই, খেলোয়াড়দের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। হয় আপনি খেলতে চাইবেন কিংবা চাইবেন না, ওদের দেখে মনে হয়নি খেলতে চেয়েছে।’

এবারের বিশ্বকাপে কোন দুটি দল ফাইনাল খেলবে? স্টেইন লিখেন, ‘নিউজিল্যান্ড ও পাকিস্তান..কিন্তু ঠিক নিশ্চিত নই। হা হা।’ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হতে পারেন, স্টেইন এক শব্দে লেখেন, ‘বাবর’।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
afridi

কবে বিয়ে হচ্ছে তাদের!

স্টক নিউজ বিডি November 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল শাহিন শাহ আফ্রিদির বিয়ের কথা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির বড় মেয়ের সাথে তার বিয়ে হওয়ার কথা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলেছেন শাহিন। ভারতকে প্রায় একাই শেষ করে দিয়েছিলেন। তিন উইকেট নেন তিনি।

শাহিনের সাথে মেয়ে আকসার বিয়ের কথা জানিয়েছিলেন শাহিদ আফ্রিদি নিজেই। জানিয়েছিলেন তার পরিবারের সাথে শাহিনের কোনো রক্তের সম্পর্ক নেই।

আফ্রিদির পাঁচ মেয়ে। তাদের মধ্যে আকসাই সব চেয়ে বড়। আকসা ছাড়া বাকি মেয়েরা হলেন আনশা, আজওয়া, আসমারা এবং আরওয়া।

বাবার খেলা দেখতে মাঝে মধ্যেই মাঠে আসতেন আকসা। খেলার প্রতি তার টান ছোটবেলা থেকেই।

২০ বছরের আকসার সাথে এখনই যদিও শাহিনের বিয়ে হবে না। পড়াশুনা শেষ করে তবেই বিয়ে করবেন আফ্রিদি-কন্যা। তবে শাহিনও ব্যস্ত পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায়। দেশকে বিশ্বকাপ দেয়াই তার এখন লক্ষ্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শোয়েব আখতারের মা আর নেই

ভারত-পাকিস্তান ফাইনাল না হওয়ায় মন খারাপ শোয়েব আখতারের

স্টক নিউজ বিডি November 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান জিতে যাওয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারত। বিরাট কোহলিদের এই আগাম বিদায়ে কষ্ট পেয়েছেন পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার৷ ভারত-পাকিস্তান ফাইনাল হওয়ার সুযোগ নেই বলে মন খারাপ তার৷

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷ নামিবিয়ার বিপক্ষের বিশ্বকাপ ম্যাচটিই হয়ে রইলো অধিনায়ক হিসাবে বিরাট কোহলির শেষ টি-টোয়েন্টি ম্যাচ৷

সেমিফাইনালে ভারত না ওঠায় হতাশ শোয়েব

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শোয়েব আখতারের উত্তরসূরীদের কাছে দশ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে ভারত৷ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হারে ৮ উইকেটের বড় ব্যবধানে৷ আর এই দুইটি হারেই কার্যত শেষ হয়ে যায় ভারতের সেমিফাইনাল স্বপ্ন।

সমীকরণে বিরাট কোহলিরা এরপর তাকিয়েছিলেন নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে৷ রবিবারের সেই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় আফগানিস্তান৷ আর সেই সাথে আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে যায় ভারতের সেমিফাইনাল স্বপ্ন৷

ভারতীয় ক্রিকেট দলের আগাম বিদায়ে কষ্ট পেয়েছেন তাদের চিরশত্রু পাকিস্তানের কিংবদন্তি গতিতারকা শোয়েব আখতার৷ আরেকটি ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন দেখছিলেন শোয়েব৷ বিরাট কোহলিদের বিদায়ে সেই স্বপ্ন আলোর মুখ দেখলো না৷ আর এইজন্য মন খারাপ দ্রুতগতির এই সাবেক পেসারের৷

Stage set for semifinals now.
Forget the super 12 now, just use the momentum but go into semis with a renewed focus.

Sad end for India's campaign. Couldn't sustain too much pressure.

Full video: https://t.co/uZjwXpn08L#ICCT20WorldCup #SemiFinal

— Shoaib Akhtar (@shoaib100mph) November 8, 2021

শোয়েব আখতার বলেছেন, ‘নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় অনেকেই খুশি৷ বলছেন ভাল হয়েছে, কারণ ভারত বাদ পড়ে গিয়েছে। কিন্তু, আমি চাচ্ছিলাম যাতে ভারতও ফাইনালে উঠে। আগেই বলেছি, একটা বিশ্বকাপে পাকিস্তান কেন ভারতের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলবে? কেন তারা ফাইনালে আবার মুখোমুখি হবে না?’

‘আমার চাওয়া ছিলো , ভারতের বিরুদ্ধেই পাকিস্তান ফাইনাল খেলুক। তাদের হারিয়েই চ্যাম্পিয়ন হোক৷ ভারত-পাকিস্তান ফাইনাল হলে সেটা ক্রিকেটের জন্য ভালো হত। বিশ্বকাপটাকে তখন বড় মনে হত।

শোয়েবের সমালোচনার কড়া জবাব দিলেন বাবর

এশিয়ার একমাত্র দেশ হিসেবে এবার সেমিফাইনাল খেলবে পাকিস্তান।
সেমিফাইনালে পাকিস্তান দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শোয়েব। যে কোন দলকেই হারানোর ক্ষমতা এই পাকিস্তান দলের আছে বলেই তার বিশ্বাস৷

শোয়েব জানিয়েছেন, ‘পাকিস্তান এই আসরে যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে কোন দলের বিরুদ্ধে খেলতে হচ্ছে তা নিয়ে আমি মোটেই চিন্তিত নই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সেমিফাইনালে নামার আগে কী করছেন বাবর আজম?

সেমিফাইনালে নামার আগে কী করছেন বাবর আজম?

স্টক নিউজ বিডি November 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের মতো একটি দলের অধিনায়ক। তার নেতৃত্বে যে দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচেই জিতেছে দাপট দেখিয়ে। যার মূল কারিগরদের একজন তিনি। সেই বাবর আজম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে কী করছেন তা নিয়ে ভক্তদের কৌতূহল থাকটাই স্বাভাবিক।

আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান পাকিস্তানের এ ওপেনিং ব্যাটারের। ২৬৪ রান করেছেন পাঁচ ম্যাচে। সর্বোচ্চ ৭০। করেছেন চারটি ফিফটি। ফুরফুরে মেজাজেই থাকবেন বিষয়টি স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়।

ভক্তদের কথা ভেবেই ‘হয়তো’ বিষয়টি নিজেই টুইটে জানিয়ে দিলেন— কী করছেন বাবর আজম।

নিজের দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে বাবর লিখেছেন, কখনও কখনও সবচেয়ে উৎপাদনশীল কাজ, যা আপনি করতে পারেন তা হলো—বিশ্রাম নেওয়া।

১১ নভেম্বর পাকিস্তান দুবাইতে রাত ৮টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে।

এ ম্যাচের আগে মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাকিস্তানের এ অধিনায়ক বলেন, আমরা টুর্নামেন্টজুড়েই ধারাবাহিকভাবে ভালো খেলে আসছি। এই ধারাবাহিক ছন্দটাই সেমিফাইনালে ধরে রাখতে চাই এবং এরপর সম্ভব হলে তা ফাইনালেও ধরে রাখব।

কীভাবে এমন সাফল্য পাকিস্তানের হাতে ধরা দিল তার ব্যাখ্যা দিতে গিয়ে বাবর জানান, দল নির্বাচনে তার ইচ্ছা গুরুত্ব পাওয়াতেই আজ বিশ্বকাপে পাকিস্তান এ জায়গায়।

বাবর আজম বলেন, আমি দলে কিছু খেলোয়াড়কে চেয়েছিলাম। তাদের দলে পাওয়ার পর থেকেই আমরা ভালো ফল পেতে শুরু করি। আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছি, এটিই সবচেয়ে বড় কথা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • লাফার্জহোলসিমের বোর্ড সভা ১৪ জুলাই

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য