Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

ডাচ প্রত্যাবর্তন আর টাইব্রেকারের চাপ সামলে সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি December 10, 2022

৮০ তম মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা।প্রথমে একটি গোল করানোর পর নিজে গোল করে আলবিসেলেস্তেদের সেমিফাইনালে প্রায় তুলে ফেলেছিলেন দলটির সবচেয়ে বড় তারকার লিওনেল মেসি।তবে ম্যাচের শেষদিকে এসে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তারা দুটি গোল শোধ করে সমতা এনে খেলা নিয়ে যায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও আর্জেন্টিনার একের পর এক লাগাতার আক্রমণ ঠেকিয়ে ম্যাচের ভাগ্য টাইব্রেকারে পর্যন্ত নিয়ে যায় ভেন গলের শিষ্যরা। শেষ রক্ষা হয়নি।টাইব্রেকারে আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজের দারুণ দক্ষতা আর মেসি-লাউতারো মার্টিনেজদের ঠাণ্ডা মাথায় লক্ষভেদের ৫-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠে গেছে স্কেলোনির শিষ্যরা।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরুটা দুই দলই করেছিল কিছুটা সর্তকতার সাথে।বল পজিশনে এগিয়ে থাকলেও ম্যাচের প্রথম আধঘন্টা বলার মতো কোন সুযোগ তৈরী করতে পারেনি আর্জেন্টিনা।এরপরই দেখা মেলে মেসি জাদুর।৩৫ তম মিনিটে তার দুর্দান্ত এক বানিয়ে দেওয়া বলে ফুলব্যাক মলিনার গোল করলে লিড পায় আলবিসেলেস্তেরা।

মাঝমাঠ থেকে মেসির দুই ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা বানিয়ে পায়ের দারুণ কারুকাজে ডি বক্সে থাকা মলিনাকে পাস দেন।নিখুঁত ফিনিশে বাকি কাজটা সারেন এই তরুণ ফুলব্যাক। বাকি সময়টাতে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো গোল না হওয়ায় এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আলবিসেলেস্তেরা।

বিরতির পরেও খেলার গতি ধরে রাখে আর্জেন্টিনা।৭৩তম মিনিটে মেসির সফল স্পট কিকে ব্যবধান দিগুণ করে আর্জেন্টিনা। বাঁ দিক দিয়ে বক্সে ঢোকার মুখে মার্কোস আকুনিয়াকে ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস ফাউল করলে পেনাল্টিটি পায় আর্জেন্টিনা।যদিও এ সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে ব্যাপক বির্তক হয়েছে।সেই স্পটকিক থেকে মেসির শট ঠেকানোর কোন সুযোগ পাননি ডাচ গোলরক্ষক।

বর্তমানে বিশ্বকাপে মেসির গোল হলো ১০টি,তিনি ভাগ বসালেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা গাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডে।

ম্যাচটা তখন পুরোপুরি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে। তবে ৮৩ মিনিটে ভাউট বেগহোর্স্টের গোলে ডাচরা প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতে থাকে।বাঁ প্রান্ত থেকে স্টিভেন বের্গহোইসের করা নিখুঁত এক ক্রসে লাফিয়ে উঠে নেওয়া বেসিকতাসের ফরোয়ার্ডের নেওয়া হেড খুজে নেয় জাল।

এই গোলের উজ্জীবিত ডাচ দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। প্রাণপণ চেষ্টা করতে থাকে সমতা সূচক গোলের। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তের নাটকীয়ভাবে সেই গোলের দেখা পেয়ে যায় গলের দল।

শেষের বাশি বাজার কয়েক সেকেন্ড আগে ডি-বক্সের সীমানা ঘেষে নাথান আকেকে ফাউল করে ডাচদের ফ্রি-কিক দেন মেসি। ২২ গজ দূরের ওই ফ্রি-কিক থেকে দারূণ বিচক্ষণতার পরিচয় দেন টন কপমাইনার্স।তিনি উড়িয়ে শট না মেরে রক্ষণ দেয়ালের পাশ দিয়ে পাস দেন জটলার মধ্যে থাকা বেগহোর্স্টকে। তাঁর নিশানাভেদী শটে ম্যাচে ফেরে ডাচরা।

অতিরিক্ত সময়ে একচেটিয়া আধিপত্য দেখিয়ে আর্জেন্টিনা একের পর এক দারুণ সব সুযোগ তৈরি করতে থাকে।তবে কখনো ডাচ ডিফেন্ডারদের বাধায়,কখনো গোলরক্ষক কখনো গোলপোস্টের বাধায় গোলের দেখা পায়নি। খেলা গড়ায় টাইব্রেকারে।

যেখান নেদারল্যান্ডসের দুই পেনাল্টি ঠেকিয়ে শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।মেসি-লাউতারো মার্টিনেজরা সারেন আনুষ্ঠানিকতা।ফাইনালে ওঠার লড়াইয়ে একই মাঠে আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্ন ভেঙে সেমিতে ক্রোয়েশিয়া

স্টক নিউজ বিডি December 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নির্ধারিত সময়ে গোল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে৷ সেখানে দারুণ গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন দলের সেরা তারকা নেইমার৷ খেলার একদম শেষ দিকে সেই গোল ফিরিয়ে দেন ব্রুনো পেটকোভিচ ।

টাইব্রেকারে যাওয়া ম্যাচে ব্রাজিলের দুটি শট ফিরিয়ে নায়ক পুরো ম্যাচে দারুণ খেলা ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ৷ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মতো শেষ চারের ঠিকানা খুঁজে নিল ক্রোয়েশিয়া৷

শুক্রবারকাতারের আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে গত আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া৷ নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় থাকার পর অতিরিক্ত সময়ের দুই অর্ধে দুই দলই পেয়েছিল গোল৷ সমতা ভাঙতে হওয়া পেনাল্টি শ্যুটআউটে স্নায়ু আর ধরে রাখতে পারল না হট ফেভারিট ব্রাজিল৷

টাইব্রেকারে ক্রোয়েশিয়ার চার শটের সবগুলোই জড়ায় জালে৷ ব্রাজিলের প্রথম শট মিস করেন রদ্রিগো, চতুর্থ শট মিস করে বসেন মার্কিনিউস৷ নেইমারের অপেক্ষায় ছিলেন শেষ শটের, কিন্তু সেই সুযোগ আর আসেনি তার৷ হতাশায় নুয়ে পড়েন এই ম্যাচে গোল করে পেলের পাসে নাম লেখানো ব্রাজিলিয়ান তারকা৷

২০০২ বিশ্বকাপের পর থেকেই নকআউট পর্বে বারবারই ব্রাজিলের বাধা হয়েছে ইউরোপের দলগুলো৷ ২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস ও ২০১৮ সালে বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে দৌড় থামাতে হয়েছিল ব্রাজিলকে৷ ২০১৪ সালে নিজ দেশে সেমিফাইনালে ব্রাজিলের যন্ত্রণার কারণ হয় জার্মানি৷ ইউরোপীয় দল হওয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষেও তাই গত কয়েক বছরের ইউরোপীয় বাধায় অস্বস্তি সঙ্গী ছিল সেলেসাওদের৷ এবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলের যাত্রা থামাল একটি ইউরোপীয় দলই৷

বল দখলে নিয়ে শুরুতেই আক্রমণের চেষ্টা চালায় ব্রাজিল৷ পঞ্চম মিনিটে বা দিকে ভিনিসিউস জুনিয়রের নেওয়া দুর্বল শট ধরতে কোনো সমস্যা হয়নি ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচের৷ মাঝমাঠে বল নিয়ন্ত্রণ নিতে কিছুটা বেগ পেতে হচ্ছিল ব্রাজিলের৷ সুযোগ নিয়ে চেপে বসার চেষ্টা করে ক্রোয়েশিয়া৷

১৩ মিনিটে দারুণ সুযোগ আসে তাদের সামনে৷ ডান প্রান্ত দিয়ে ছুটে গিয়ে ক্রস দিয়েছিলেন মারিও পাসালিচ৷ বক্সের ভেতর এদার মিলিতাওর বাধায় পা লাগাতে পারেননি ইভান পেরিসিচ৷ ১৫ মিনিটে বক্সের খানিক সামনে থেকে বল হারিয়ে লুকা মডরিচের পায়ে তুলে দিয়েছিলেন কাসেমিরো৷ আতঙ্ক ছড়িয়ে মদ্রিচ ব্রাজিলের সীমানায় ছুটে গিয়ে যে শট মারেন তা বাধা পায় মিলিতাওর হেডে৷

২০ মিনিটে রিচার্লিসনের সঙ্গে দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে গিয়েছিলেন ভিনিসিউস৷ সৃষ্টিশীল আক্রমণ থেকে রিচার্লিসনের মারা শট আটকে দেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জোস্কো ভার্ডিওল৷ খানিক পর রিচার্লিসনের দুর্বল শট ধরে নেন ক্রোয়েট কিপার৷

৩০ মিনিটে প্রতি আক্রমণ থেকে বল নিয়ে ছুটে পেরিসিচের নেওয়া শট যায় বারের উপর দিয়ে৷ প্রথম আধঘন্টায় প্রতি আক্রমণে দুরন্ত গতি দিয়ে ব্রাজিলকে চাপে রাখে ক্রোয়েশিয়া৷

বিরতির খানিক আগে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাজিলের৷ ৪২ মিনিটে নেইমারের মারা ফ্রি কিক ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচের ধরতে কোন সমস্যাই হয়নি৷

বিরতির পর নেমে ৪৭ মিনিটেই গোল পেতে পারত ব্রাজিল৷ ডান প্রান্ত থেকে মিলিতাওর বাড়ানো বল যায় বক্সের মধ্যে৷ জটলা থেকে নেইমারের মারা শট শরীর পেতে ব্লক করে দেন ভার্ডিওল৷ ৫৩ মিনিটে পেরিসিচের মারা বল থেকে মাথা লাগাতে পারেননি ক্রামারিচ৷ ৫৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে বা দিকে ছুটে গিয়ে নেইমারের বল দেন রিচার্লিসনকে৷ রিচার্লিসনের বাড়ানো পাস ধরে নেইমারের আড়াআড়ি মারা শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক৷ ৫৬ মিনিটে রাফিনহাকে তুলে অ্যান্তনিকে নামাম তিতে৷

গোলের জন্য মরিয়া হয়ে ৬৪ মিনিটে ভিনিসিউসিকে তুলে নিয়ে তার রিয়াল মাদ্রিদ সতীর্থ রদ্রিগোকে নামায় ব্রাজিল৷ ৬৬ মিনিটে আরেকটি অসাধারণ সুযোগ হারায় ব্রাজিল৷ ক্রোয়েশিয়ার বক্সে ডিফেন্স ভেঙে ঢুকে পড়া লুকাস পাকেতার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক লিভাকোভিচ৷

৭২ মিনিটে পাসালিচের বদলে ভালিসিচ ও ক্রামারিচের বদলে পেটকোভিচের নামান ক্রোয়েশিয়ার কোচ জাৎকো দালিচ৷

৭৬ মিনিটে ব্রাজিলকে আবার হতাশ করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক৷ রিচার্লিসনের বাড়ানো বল নিয়ে বা দিক থেকে বল নিয়ে ঢুকে গিয়েছিলেন নেইমার৷ ব্রাজিলের সেরা তারকার নেওয়া শট আবারও ঠেকিয়ে দেন লিভাকোভিচ৷

৮০ মিনিটে আবারও সুযোগ হাতছাড়া হয় লাতিন জায়ান্টদের৷ মিলিতাওর কাছ থেকে ক্রস পেয়ে রদ্রিগো বাড়ান পাকেতাকে৷ বক্সের বাইরে থেকে তার বা পায়ের শট আটকে যায় ক্রোয়েট কিপারের গ্লাভসে৷

৮৪ মিনিটে টুর্নামেন্টে তিন গোল করা রিচার্লিসনকেও তুলে নেন ব্রাজিলের কোচ৷ তার বদলে মাঠে আসেন পেদ্রো৷ শেষ দিকে প্রবল চাপ বাড়ায় ব্রাজিল৷ কিন্তু কোনভাবেই ক্রোয়েশিয়ার গোলমুখ খুলতে পারছিল না তারা৷ গোলরক্ষকের নৈপুণ্যে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে৷

অতিরিক্ত সময়ের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল৷ সেসবের সবগুলোই খেই হারাচ্ছিল ক্রোয়েশিয়ার ডিফেন্সে৷ অতিরিক্ত সময়ের নবম মিনিটে নেইমারের ডান পায়ের বাড়ানো বল নাগালে পাননি ব্রাজিলের কোন খেলোয়াড়৷

১০৩ মিনিটে গোল হজম করে ফেলেছিল ব্রাজিল৷ রক্ষণের ভুলে বল পেয়ে গিয়েছিলেন পেটকোভিচ৷ একদজন ডিফেন্ডারকে কাটিয়ে ব্রোজোভিচকে দিলেও তিনি বল মারেন অনেক উপরে৷

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে ব্রাজিলকে আনন্দে ভাসান নেইমার৷ বক্সের বারে থেকে দারুণ মুন্সিয়ানায় পাকেতাকে বল দিয়েই ঢুকে পড়েন নেইমার৷ বক্সে ঢুকে গোলরক্ষকে কাটিয়ে দারুণ শটে বল জড়িয়ে দেন জালে৷ এই গোল দিয়ে ব্রাজিলের হয়ে গোল করায় কিংবদন্তি পেলের পাশে বসেন তিনি৷

শেষ ১৫ মিনিটে মিলিতাওর বদলে আলেক্স সান্দ্রো ও পাকেতার জায়গায় ফ্রেদকে নামান তিতে৷ এবার গোল শোধে মরিয়ে হয়ে উঠে ক্রোয়েশিয়া৷ ১১৭ মিনিটে আসে সফলতা৷ প্রতি আক্রমণ থেকে দারুণ গতিতে বল নিয়ে ছুটে যায় তারা৷ ব্রাজিলের রক্ষণ তখন অনেকটাই অরক্ষিত৷ বদলি নামা মিসলাভ ওরসিচ নিজেদের রক্ষণ থেকে বল কেড়ে ব্রাজিলের রক্ষণে ছুটে গিয়ে পাস দেন পেটকোভিচকে৷ তার শট অ্যান্তিনিওর পায়ে লেগে দিক বদল হয়ে ঢুকে যায় জালে৷ সমতার উল্লাসে মাতে ক্রোয়েটরা৷ খেলার একদম শেষ সময়েও বাধার দেয়াল হয়ে দাঁড়ান ক্রোয়েশিয়ার গোলরক্ষক৷ ম্যাচ গড়ায় টাইব্রেকারে৷ সেখানেও নায়ক বনেন লিভাকোভিচ৷

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ম্যাচ জয়ের পর যা বললেন নেইমার

ম্যাচ জয়ের পর যা বললেন নেইমার

স্টক নিউজ বিডি December 6, 2022

ইনজুরির পর দলে ফিরেছেন তারকা ফুটবলার নেইমার। দলকে জিতিয়েছেন বিশাল ব্যবধানে। মুগ্ধ গোটা বিশ্বের শতকোটি ফুটবলপ্রেমী। তাকে ফিরে পেয়ে ব্রাজিল যেন ছন্দ ফিরে পেল। সেটি প্রমাণ করল ব্রাজিল।

সোমবার রাতে নাইন সেভেন ফোর স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল ৪-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত নেইমার বলেন, আরও এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আমরা অবশ্য শিরোপাজয়ের স্বপ্ন দেখি। কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এটি আমাদের চতুর্থ ম্যাচ ছিল। বিশ্বকাপ জেতার জন্য আরও তিন ম্যাচ বাকি।

এ সময় তিনি ইনজুরির রাতের কথা তুলে ধরতে ভোলেননি। নেইমার বলেন, ‘আমি খুব ভয় পেয়েছিলাম। আমি খুব ভালো একটা মৌসুম কাটাচ্ছিলাম। ভালো ফর্মে ছিলাম। আমি সেই রাতে অনেক কেঁদেছিলাম; আমার পরিবার জানে। তবে এখন ঠিক হয়েছে। পরের দিন চিকিৎসকের সঙ্গে বেলা ১১টা পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়া, বাকি দিনগুলোতে ৫-৬টা পর্যন্ত থেকে কষ্ট করা কাজে দিয়েছে। সবশেষে আমরা যেন মুকুট পরতে পারি, ভালো কিছু যেন হয়।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমবাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

এমবাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

স্টক নিউজ বিডি December 5, 2022

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হলো ফ্রান্স।

রোববার কাতারের আল সুমামাহ স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হওয়া ম্যাচে ফ্রান্সের জয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। দলের জয়ে অন্য গোলটি করেন অলিভিয়ে জিরু।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ফ্রান্স। ম্যাচের ৪৪ মিনিটে অলিভিয়ে জিরুর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক হয়ে খেলে ফ্রান্স। খেলার ৭০ এবং যোগ হওয়া প্রথম মিনিটে এমবাপ্পে পরপর দুটি গোল করেন। তার জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

খেলার অতিরিক্ত সময়ে ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় পোল্যান্ড। পেনাল্টি থেকে গোল করে হারের ব্যবধান (৩-১) কিছুটা কমান পোল্যান্ডের তারকা ফুটবলার লেভানডভস্কি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি December 4, 2022

বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি করেছে ১ গোল। এ ছাড়া আর্জেন্টিনার হয়ে আরেকটি গোল করলেন জুলিয়ান আলভারেজ। তার গোলেই অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙে আর্জেন্টিনা।

ম্যাচশেষে গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন, এটি শক্ত এবং কঠিন একটি ম্যাচ ছিল। আমরা বৃহস্পতিবার খেলেছি এবং বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি। আমরা জানতাম এটি কসরতের (ফিজিক্যাল) খেলা হতে যাচ্ছে।

মেসি বলেন, ভাগ্যবশত আমরা দ্বিতীয় গোলটি পেয়ে যাই। আমাদের একটি গোল ছিল এবং এর পর দুটি গোল হয়ে যায়। এর পর আমরা বাধার মধ্যে পড়ি। কিন্তু এটি বিশ্বকাপ এবং এখানে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়া।

আর্জেন্টিনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আমরা আরেকটি লক্ষ্য অর্জন করেছি। অস্ট্রেলিয়াকে মেসি ‘কঠিন এবং শক্ত’ প্রতিপক্ষ হিসেবেও উল্লেখ করেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ক্যামেরুনের কাছে ১ গোলে হেরে গেছে ব্রাজিল

ক্যামেরুনের কাছে ১ গোলে হেরে গেছে ব্রাজিল

স্টক নিউজ বিডি December 3, 2022

ক্যামেরুনের কাছে ১ গোলে হেরে গেছে ব্রাজিল। নির্ধারিত সময়ে মুহুর্মুহু আক্রমণ করলেও যোগ করা সময়ে গোল হজম করতে হলো তাদের। তবে চিন্তার কিছুই নেই, আগেই নিশ্চিত হয়ে আছে শেষ ষোল।

সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষে রয়েছে ৫ বারের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

নক আউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ কোরিয়া রিপাবলিক। সোমবার স্টেডিয়াম ৯৭৪-এ কোরিয়ার মুখোমুখি হবে তারা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে জি গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয় ব্রাজিল। প্রথমার্ধে ২ দলের কেউই গোলের দেখা পায়নি। গোল শূন্য ড্র-তে বিরতিতে যায় দুই দলই। বিরতির পর আক্রমণ শানালেও কাজে লাগাতে পারেনি ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। অসাধারণ দক্ষতায় ক্যামেরুনের গোলরক্ষক সব বাধা থেকে রক্ষা করে দলকে।

অন্যদিকে ক্যামেরুন মাত্র ১টি আক্রমণ করে। আর তাতেই সফল তারা। যোগ করা সময়ে গোল হজম করলো ব্রাজিল। ক্রস থেকে দারুণ হেডে গোল দেন আবু বাকার।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইরানকে হারিয়ে শেষ ষোলতে যুক্তরাষ্ট্র

ইরানকে হারিয়ে শেষ ষোলতে যুক্তরাষ্ট্র

স্টক নিউজ বিডি November 30, 2022

জিতলেই সুযোগ ছিল প্রথমবারের মতো বিশ্বকাপের নক আউটে খেলার, বি গ্রুপের এমন ম্যাচে ইরানকে গোল করার কোনো সুযোগই দিল না যুক্তরাষ্ট্র। উল্টো প্রথমার্ধের শেষ দিকে ক্রিস্টিয়ান পুলসিকের গোলে লিড নিয়ে রাখে দলটি। সেই গোলটাই শেষমেষ গড়ে দেয় পার্থক্য। আর তাতে ইরানকে কাঁদিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল যুক্তরাষ্ট্র।

আল থুমামা স্টেডিয়ামে সোমবার ইরানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্দান্ত এ জয়ে আট বছর আর পাঁচ ম্যাচ পর বিশ্বকাপে ম্যাচ জয়ের স্বাদ পেল যুক্তরাষ্ট্র। শেষ ষোলোয় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।

শুরুর দশ মিনিট ব্যাপক তোড়জোড় চালিয়েও আক্রমণ শাণাতে ব্যর্থ হয় ইরান। একাদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় যুক্তরাষ্ট্র। তবে পুলিসিকের সহজেই ঠেকিয়ে দেন ইরান গোলরক্ষক। ২৮তম মিনিটে আরও একটি সুযোগ হারায় আমেরিকানরা।

তবে সুযোগ হারানোর মিছিলে আর যোগ দেননি পুলসিক। ৩৮তম মিনিটে তার গোলেই কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় যুক্তরাষ্ট্র। ওয়েস্টন ম্যাককেনির ক্রসে হেডে বল ছয় গজ বক্সে বাড়ান সের্জিনো দেস্ত, আর দারুণ ভলিতে জালে পাঠান পুলসিক।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও বল জালে পাঠায় যুক্তরাষ্ট্র। কিন্তু অফসাইডের কারণে বাতিল করা হয় সে গোল।

প্রথমার্ধে রক্ষণে সময় ব্যয় করা ইরান দ্বিতীয়ার্ধে মনোযোগ দেয় আক্রমণে। ৫২তম মিনিটে একটি সুযোগ হাতছাড়া করে দলটি। তবে আরব দেশটির এর চেয়েও ভালো সুযোগ আসে অতিরিক্ত সময়ে। মোর্তেজা পুরালিগাঞ্জির ডাইভিং হেড লক্ষ্যে থাকেনি। একেবারে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ক্যামেরন কার্টার-ভিকার্সের চ্যালেঞ্জে ডি-বক্সে মেহদি তারেমি পড়ে গেলে পেনাল্টির আবেদন করে ইরান। সাড়া দেননি রেফারি। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ইরানের অনেক খেলোয়াড়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পোলিশ বাঁধা টপকে নক আউট পর্বে যেতে চায় আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি November 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গ্রুপ-সি’র শেষ ম্যাচে কাল বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যন্ডের মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। স্টেডিয়াম ৯৭৪’এ জয়ী হতে না পারলে আর্জেন্টিনার সামনে বিদাযে শঙ্কা থেকেই যাচ্ছে। তবে পোলিশদের হারাতে পারলে নক আউট পর্বের পাশাপাশি গ্রুপের শীর্ষস্থানটাও নিশ্চিত হবে লিওনেল স্কালোনির দলের।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই মুহূর্তে সৌদি আরবের সাথে সমান তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। পোল্যান্ডের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা।

৩৪ বছর বয়সী রবার্ট লিওয়ানদোস্কি অবশেষে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বিশ^কাপে গোল আদায় করতে পেরেছেন। সৌদি আরবের বিরুদ্ধে শনিবার ২-০ ব্যবধানে জয়ের ম্যাচটিতে লেভা গোল পেয়েছেন। এর আগে মেক্সিকোর বিরুদ্ধে প্রথম ম্যাচে পেনাল্টিতে গোল মিস করেছিলেন বার্সেলোনার এই স্ট্রাইকার। আর্জেন্টিনাকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া সৌদি আরবের সাথে খেলতে নেমে পোল্যান্ড শুরু থেকেই তাই বেশ সতর্ক ছিল। পিওটর জিয়েলিনস্কির গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া পোল্যান্ডকে ৮২ দ্বিতীয় গোল উপহার দেন লিওয়ানদোস্কি। আর এতেই পোল্যান্ডের জয় নিশ্চিত হয়। গোলের পর লেভাকে বেশ আবেগী দেখা গেছে।

ম্যাচ শেষে বার্সার এই তারকা স্ট্রাইকার বলেছেন আন্তর্জাতিক সর্বোচ্চ আসরে এতদিনে তার স্বপ্ন পূরন হয়েছে। কিন্তু এখনো তার এবং তার সতীর্থদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। ১৯৮৬ সালের পর প্রথমবারের মত পোল্যান্ড গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ১৬’তে যাবার লক্ষ্য নিয়েই কাতারে খেলতে এসেছে। কাতারে এ পর্যন্ত খেলা দুই ম্যাচে প্রথম দল হিসেবে এখনো কোন গোল হজম করেনি পোল্যান্ড। এতে তাদের রক্ষনভাগের শক্তিমত্তা প্রমানিত হয়। শেষ চারটি আন্তর্জাতিক ম্যাচে পোল্যান্ড কোন গোল হজম করেনি।

ঐদিও আর্জেন্টিনার বিরুদ্ধে সেই ধারাবাহিকতা ধরে রাখা কিছুটা হলেও কঠিন। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে আগের ১১ বারের মোকাবেলায় প্রতিটি ম্যাচেই গোল হজম করতে হয়েছে পোল্যান্ডকে। সর্বশেষ ২০১১ সালে প্রীতি ম্যাচে লা আলবেসেলেস্তেদেও বিপক্ষে অবশ্য তারা ২-১ গোলের জয় ছিনিয়ে নিয়েছিল। বুধবারের ম্যাচটিতে জয়ী হতে পারলে পোল্যান্ড গ্রুপ-সি’র শীর্ষ দল হিসেবেই পরের রাউন্ডে যাবে। তবে পরের ম্যাচে সৌদি আরব যদি মেক্সিকোকে পরাজিত করতে ব্যর্থ হয় তবে আর্জেন্টিনার সাথে ড্র করলেই চলবে পোলিশদের। তবে সৌদি আরব যদি তিন পয়েন্ট অর্জন করে এবং তারা যদি আর্জেন্টিনার কাছে হেরে যায় তবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে।

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে হতবাক হয়ে যাওয়া আর্জেন্টিনা চারদিন পরেই মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে আবারো লড়াইয়ে ফিরে আসে। দলের সুপারস্টার লিওনেল মেসির গোলে ৬৪ মিনিটে ডেডলক ভাঙ্গে আর্জেন্টিনা। এরপর এনজো ফার্নান্দেজের বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুন হবার পাশাপাশি স্বস্তির জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে আর্জেন্টাইন ড্রেসিং রুমে আনন্দ উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিশ^কাপের শুরুতে ফেবারিটের তকমা লাগিয়ে কাতারে খেলতে এসে প্রথম ম্যাচেই ছোট দল সৌদি আরবের কাছে হেরে সমর্থকদের হতাশ করা দলটি এখন আত্ম বিশ্বাসে ভরপুর। পোল্যান্ডের বিরুদ্ধে সেই আত্মবিশ^াসে ভর করেই মাঠে নামবে মেসি, ডি মারিয়ারা।

গ্রুপ-সি’র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়া এড়াতে হলে পোল্যান্ডকে হারানো ছাড়া উপায় নেই। এই গ্রুপের দ্বিতীয় দলটিকে শেষ ১৬’তে ফ্রান্সের মোকাবেলা করতে হবে। চার বছর আগে এই ফ্রান্সের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়ে শেষ ১৬ থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। শেষ ১৩টি বিশ্বকপের ১২টিতেই নক আউট পর্বে খেলা আর্জেন্টিনা ইউরোপীয়ান কোন দলের বিপক্ষে শেষ দুটি ম্যাচেই পরাজিত হয়েছে। দুটোই ছিল ২০১৮ বিশ্বকাপে। ক্রোয়েশিয়ার কাছে গ্রুপ পর্বে ৩-০ গোলে পরাজয়ের পর শেষ ১৬’তে তারা ফ্রান্সের কাছে পরাজিত হয়। সৌদি আরব যদি মেক্সিকোকে হারাতে ব্যর্থ হয় তবে পোল্যান্ডের বিপক্ষে ড্র করলেই হয়তো স্কালোনির দলের শেষ ১৬ নিশ্চিত হবে।

পোলিশ বস সিজিসল মিচিনিউইজ অপরিবর্তিত দল নিয়েই কাল মাঠে নামার আশা করছেন। আক্রমনভাগে লিওয়ানদোস্কির সাথে যথারীতি থাকবেন আরকাদিয়াজ মিলিক। গোলরক্ষক ওজিচে সিজিসনি সৌদি আরবের বিরুদ্ধে প্রথমার্ধে পেনাল্টি রুখে দিয়ে নিজেকে আরো একবার বড় আসরে প্রমান করেছেন। প্রথম দুই মাচ রক্ষনভাগ সামলানো ম্যাটি ক্যাশ, কামিল গিলিক, জ্যাকুব কিভির ও বারটোজ বেরেসিজিনস্কিও উপর ভরসা করা হচ্ছে। সেন্ট্রাল মিডফিল্ডে শততম ম্যাচ থেকে মাত্র চার ম্যাচ দুরে থাকা অভিজ্ঞ গ্রিজর্জ কিলিচোভিয়াকের সাথে বার্মিংহ্যামের ক্রিস্টিয়ান বিয়েলিক থাকবেন।

এদিকে আর্জেন্টিনার লাইন-আপ নিয়ে স্কালোনিকে আরো একবার ভাবতে হচ্ছে। বিশেষ করে রক্ষণভাগ ও মধ্যমাঠে পরিবর্তনের আভাষ রয়েছে। লিসান্দ্রো মার্টিনেজ সেন্টার-ব্যাকে তার জায়গা ফিরে পেতে পারেন। তার সাথে নিকোলাস ওটামেন্ডিতো রয়েছেনই। গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা ও হুয়ান ফয়েথ রাইট-ব্যাক পজিশন নিয়ে লড়াইয়ে আছে। লেফট-ব্যাকে থাকবেন নিকোলাস টাগলিয়াফিকো ও মার্কোস এ্যাকুনার মধ্যে যেকোন একজন। প্রথম দুই ম্যাচে বদলী বেঞ্চে থাকা ফার্নান্দেজ প্রথমবারের মত মূল একাদশে সুযোগ পেতে পারেন। আক্রমনে যথারীতি লটারো মার্টিনেজ, এ্যাঞ্জেল ডি মারিয়া ও মেসিই থাকছেন। আরো একবার জুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালাকে বদলী বেঞ্চে থাকার সম্ভাবনাই বেশি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফার্নান্দেজের জোড়া গোলে নকআউটে পর্তুগাল

স্টক নিউজ বিডি November 29, 2022

ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা পর্তুগাল ২-০ গোলের ব্যবধানে হার শিকার করেছে পর্তুগালের কাছে।

ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে লাতিন পরাশক্তি উরুগুয়েকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট রাউন্ডে পা রাখলো ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা।

লুসাইলে আজ এইচ-গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে লুইস সুয়ারেজের উরুগুয়ের মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

আজ জিতলেই পেয়ে যাবে শেষ ষোলোর টিকিট। আগের ম্যাচে প্রথম খেলোয়াড় হিসাবে পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন পর্তুগাল অধিনায়ক রোনাল্ডো।

উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। এবার গ্রুপপর্বেই তার বদলা নেওয়ার সুযোগ পেয়ে যায় রোনাল্ডোর দল

আর ২০১৮ বিশ্বকাপে জয়ের সুখস্মৃতি নিয়েই খেলতে নামে উরুগুয়ে। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নদের বল দখলের লড়াইয়ে একদমই পিছিয়ে ছিল তারা। ম্যাচের প্রথম সুযোগটি পায় পর্তুগাল ৪ মিনিটে। ডি-বক্সের ভেতর রোনালদোর পাস থেকে ভলি করতে গিয়ে বল গোলবারের অনেক উপর দিয়ে মারেন কার্ভালহো।

৬৯% বল নিজেদের দখলে নিয়েও ম্যাচের পুরো প্রথমার্ধে একটি শটও গোলমুখে নিতে পারেনি পর্তুগাল। অন্যদিকে শক্তিশালী রক্ষণভাগ বেশ পর্তুগিজ আক্রমণভাগের খেলোয়াড়দের বেশ ভুগিয়েছে। ফলে গোলশূন্য ড্র অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়ায় দুই দল৷ ৫৫ মিনিটেই গোলের দেখা পায় পর্তুগাল। বাম পাশ ব্রুনো ফার্নান্দেজের ক্রসে রোনালদো মাথা ছোঁয়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন, ফলে বল সোজা খুঁজে পায় জালের ঠিকানা। প্রথমে এটিকে রোনালদোর গোল বলা হলেও পরে অধিকতর পরীক্ষার পর গোলটি ব্রুনো ফার্নান্দেজের নামে দেওয়া হয়।

গোল খেয়ে তা শোধে মরিয়া চেষ্টা দেখা যায় উরুগুয়ের খেলায়। বদলি হিসেবে সুয়ারেজকে নামিয়ে দেন কোচ। উরুগুয়ের খেলায় আরও ঝাঁজ বাড়ে। একের পর এক আক্রমণ চালায়। যদিও গোলের দেখা পাচ্ছিল না উরুগুয়ে।

উল্টো ম্যাচের ৯০ মিনিটে আবারও গোল খেয়ে বসে উরুগুয়ে। নিজেদের বক্সে বক্সে ট্যাকল করতে গিয়ে হাতে বল লাগে জিমেনেজের। পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো।

এই পরাজয়ে উরুগুয়ের জন্য পথটা বেশ কঠিনই হলো বলা চলে৷ কেননা, ঘানার বিপক্ষে শেষ ম্যাচে তাদেরকে জয়ের পাশাপাশি গোল ব্যবধানও বাড়াতে হবে।

বিশ্বকাপের আগেই রোনালদো ঘোষণা দিয়েছিলেন, এটি তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তার শেষ বিশ্বকাপ খেলতে নেমে আরও একবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠলো রোনালদোর দেশ পর্তুগাল।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কাতার বিশ্বকাপে

সুইজারল্যান্ডকে জিতিয়ে জন্মভূমির লাখো মানুষের হৃদয় ভাঙলেন এমবোলো

স্টক নিউজ বিডি November 24, 2022

বিশ্বকাপে শুভ সূচনা করেছে সুইজারল্যান্ড। ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে সুইজারল্যান্ড।

তবে সুইজারল্যান্ড–ক্যামেরুন ম্যাচটি ব্রিল এমবোলোর জন্য একটু অন্যরকমই ছিল। সুইজারল্যান্ডের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে যে খেলতে হয়েছে তার জন্মভূমির বিপক্ষে।

শুধু যে খেলতেই হয়েছে, তা নয়। আজ ক্যামেরুনের বিপক্ষে সুইজারল্যান্ডের জয়ের নায়কও এমবোলোই। নিজ দেশের খেলোয়াড়ের একমাত্র গোলেই ক্যামেরুন ১–০ গোলে হেরে গেল।

১৯৯৭ সালে ক্যামেরুনের রাজধানী ইওয়ান্দেতে জন্ম এমবোলোর। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সেখান থেকে ৫ বছর বয়সি ছেলে এমবোলোকে নিয়ে ফ্রান্সে পাড়ি জমায় তার মা। পৃথিবীর অন্যতম জাঁকজমকপূর্ণ দেশটিতেও থিতু হতে পারেননি এমবোলোর মা। পরের বছরই এমবোলোদের ঠাঁই হয় সুইজারল্যান্ড। বাসেলে বসতি গাড়েন এমবোলোর মা। সেখানেই ফুটবলে হাতে খড়ি এমবোলোর।

২০১৪ সালে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পান এমবোলো। এবার তাকে এবং তার মাকে ঠাঁই দেওয়া সেই দলকে ফুটবল মহাযজ্ঞে জয় এনে দিতে এমবোলো হৃদয় ভাঙলেন নিজের জন্মভূমির লাখ লাখ মানুষের!

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য